জাতীয় পার্টির চেয়ারম্যান ও জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতা জিএম কাদেরের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে জামালপুরে জেলা জাতীয় পার্টির উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ( ১৮ নভেম্বর) বিকালে শহরের জাহেদা সফির মহিলা কলেজের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বকুলতলা চত্বরে গিয়ে শেষ হয়।
পরে প্রতিবাদ সভায় জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও জেলা জাতীয় পার্টির সভাপতি আলহাজ্ব মোস্তফা আল মাহমুদ এর সভাপতিত্বে ও জেলা জাতীয় যুব সংহতির সাবেক সাধারণ সম্পাদক এড, আনিছুর রহমান মানিকের সঞ্চালনায় বক্তব্য রাখেন, জাতীয় পার্টির সদস্য ও জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আলহাজ্ব জাকির হোসেন খান, আরও উপস্হিত ছিলেন,জাতীয় পাটির কেন্দ্রীয় কমিটির যুগ্ম শিক্ষা বিষয়ক সম্পাদক ও কেন্দ্রিয় জাতীয় মৎস্যজীবী পাটির সাধারণ সম্পাদক আলহাজ্ব মীর সামসুল আলম লিপটন, জাতীয় পাটির চেয়ারম্যানের উপদেষ্টা ইন্জি.মনির আহমেদ. জেলা জাতীয় পাটির সাংগঠনিক সম্পাদক কাজী খোকন,কেন্দ্রিয় কমিটির সদস্য আনোয়ার হোসেন,জেলা জাতীয় পাটির কমিটির নেতা ইন্জি. আব্দুল লতিফ, জেলা সেচ্ছাসেবক পাটির আহ্বায়ক আব্দুল মালেক, জেলা যুব সংহতির আহ্বায়ক মিজানুর রহমান মিজান,সদস্য সচিব ইন্জি, জিল্লুর রহমান জনি, জামালপুর শহর কমিটির আহ্বায়ক শাহ্জাদা চৌধুরী,জেলা মৎস্যজীবী পাটির আহ্বায়ক আক্রাম হোসেন, জেলা জাতীয় পাটির সাবেক যুববিষয়ক সম্পাদক আব্দুল জলিল মাষ্টার, সাবেক ছাত্র নেতা মামুনুর রশিদ, জেলা ছাত্র সমাজের সদস্য সচিব কাজী আকাশ প্রমুখ।
প্রতিবাদ সমাবেশে বক্তারা দ্রুত সময়ে জিএম কাদেরের বিরুদ্ধে জিয়াউল হক মিথ্যা মামলা প্রত্যাহার না করলে বৃহত্তর আন্দোলন গড়ে তুলার হুসিয়ারী দেন ।
মন্তব্য করুন