ইউক্রেনকে আরও ৬০ কোটি ডলারের সামরিক সহায়তা করেছে যুক্তরাষ্ট্র – দৈনিক দেশেরকথা
Desher Kotha
৮ সেপ্টেম্বর ২০২৩, ১০:১৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ইউক্রেনকে আরও ৬০ কোটি ডলারের সামরিক সহায়তা করেছে যুক্তরাষ্ট্র

ইউক্রেনের জন্য আরও ৬০ কোটি মার্কিন ডলারের নিরাপত্তা সহায়তা ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) দেওয়া ঘোষণা অনুযায়ী, নতুন এই সহায়তা প্যাকেজে থাকছে ধ্বংসাত্মক অস্ত্র, মাইন সরানোর সরঞ্জাম ও আর্টিলারি গোলাবারুদ। খবর এএফপির।সংবাদ সংস্থাটির খবরে বলা হয়, রাশিয়ার সঙ্গে লড়াই করা ইউক্রেনের কাছে দ্রুত এই মার্কিন সহায়তা পৌঁছাবে না। এটি মূলত ইউক্রেন সিকিউরিটি অ্যাসিসট্যান্স ইনিশিয়েটিভের (ইউএসএআই) আওতায় পড়ছে।

পেন্টাগনের বিবৃতিতে বলা হয়, ‘এই প্যাকেজটি ইউক্রেনের যুদ্ধক্ষেত্রের চাহিদাকেও সমর্থন করবে। ইউক্রেনের প্রতি যুক্তরাষ্ট্রের অটুট সমর্থন প্রদর্শন করবে।’

কিয়েভের জন্য ১০০ কোটি ডলারেরও বেশি সামরিক ও মানবিক সহায়তার প্রতিশ্রুতি দেওয়ার একদিন পরেই ওয়াশিংটন থেকে ফের সহায়তার ঘোষণাটি এলো। আগের সহায়তায় পেন্টাগন অত্যাধুনিক এম-১ আব্রামস ট্যাংক ও ডিপ্লিটেড ইউরেনিয়াম সমৃদ্ধ গোলাও রয়েছে। চলতি বছরের শেষ নাগাদ এই অস্ত্র কিয়েভকে দেওয়া হবে বলে ধারণা করা হচ্ছে।ডিপ্লিটেড ইউরেনিয়াম খুবই বিতর্কিত। মানুষ ও পরিবেশের জন্য এটি ক্ষতিকর। পূর্বে যেসব এলাকায় ডিপ্লিটেড ইউরেনিয়াম ব্যবহার করা হয়েছে, সেসব স্থানে ক্যানসারের প্রকোপ বেড়ে গেছে। পাশাপাশি ওইসব এলাকায় ত্রুটিপূর্ণ শিশু জন্ম নেওয়ার হারও বেড়েছে। তবে, ডিপ্লিটেড ইউরেনিয়ামের জন্য এমনটা হয়েছে তা নিশ্চিতভাবে কেউ প্রমাণ করতে পারেনি।

পারমাণবিক অস্ত্র তৈরি করতে ইউরেনিয়াম ব্যবহার করা হয়। এজন্য ইউরেনিয়াম সমৃদ্ধকরণের প্রয়োজন পড়ে। এই সমৃদ্ধকরণের প্রক্রিয়ায় উপজাত হিসেবে ডিপ্লিটেড ইউরেনিয়াম পাওয়া যায়। ডিপ্লিটেড ইউরেনিয়াম ট্যাংক-মর্টারের গোলা ও বন্দুকের গুলির অগ্রভাগে স্থাপন করা হয়। এতে করে সেগুলোর লক্ষ্যবস্তু ভেদ করার সক্ষমতা বাড়ে। লক্ষ্যবস্তুর সংস্পর্শে এসে আগুনও ধরিয়ে দেয় এই ইউরেনিয়ামের তৈরি গোলা।

ইউক্রেনকে ডিপ্লিটেড ইউরেনিয়াম দেওয়া খবরের সমালোচনা করে নিন্দা জানিয়েছে রাশিয়া। তবে, বিষয়টিকে গ্রাহ্য না করে উড়িয়ে দিয়েছে পেন্টাগনের প্রেস সেক্রেটারি সাবরিনা সিং। বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) সংবাদ সম্মেলনে সাবরিনা বলেন, ‘আমরা মনে করি, রুশ ট্যাংক মোকাবিলায় এটি সবচেয়ে কার্যকর হবে। ইউক্রেনীয়দের তাদের এলাকা রক্ষা করতে এটি সাহায্য করবে।’

২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে আগ্রাসন চালায় রাশিয়া। এরপরেই দুই প্রতিবেশী দেশের মধ্যে যুদ্ধ বাধে, যা এখনও চলমান। ইউক্রেন-রাশিয়ার এ যুদ্ধে কিয়েভকে সমর্থন করে আসছে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমারা। কিয়েভকে সহায়তার দিক থেকে সবার ওপরে রয়েছে ওয়াশিংটন। এ পর্যন্ত কিয়েভকে চার হাজার ৩০০ কোটি মার্কিন ডলারের সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে ওয়াশিংটন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালশীর বস্তিতে ভয়াবহ আগুন, পানির সংকটে ফায়ার সার্ভিসের অভিযান

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় তরুণীকে ছাদ থেকে ফেলে হত্যা, গ্রেপ্তার যুবক

ঈদযাত্রায় দুই মহাসড়কে দীর্ঘ যানজট, ভোগান্তিতে ঘরমুখো মানুষ

সুন্দরগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, নিহত জেলা জজ আউয়াল সরকার

ঝিনাইদহে পাটওয়ারীর সঙ্গে যা ঘটেছে তা শোভনীয় নয় : আইনমন্ত্রী

বিসিবি নির্বাচন: বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৮ পরিচালক

অভিষেকের বাড়িতে পুলিশের প্রবেশ ঘিরে রাজনৈতিক উত্তাপ

রাষ্ট্র পরিচালনায় এত স্কুল-কলেজের প্রয়োজন নেই : ব্যারিস্টার ফুয়াদ

যুদ্ধের উদ্বেগ ও তীব্র গরমের মধ্যেই শুরু হলো পবিত্র হজ

কুড়িগ্রামে বেপরোয়াভাবে মাইক্রোবাস চালানোর সময় ২ জন আহত হয়েছে

১০

গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ১৭ শিশুর মৃত্যু

১১

প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ

১২

নবীনগরে সাংবাদিকদের সাথে মেয়র প্রার্থী মাসুদ রানা’র মতবিনিময়

১৩

দুই কোটিরও বেশি শিশুকে হামের টিকা দেওয়া হয়েছে : স্বাস্থ্যমন্ত্রী

১৪

বিশ্বের সর্বোচ্চ সক্রিয় আগ্নেয়গিরির চূড়ায় স্কাইডাইভ, গিনেস রেকর্ড থাই অধ্যাপকের

১৫

ঈদের দিনসহ আগামী পাঁচদিন বৃষ্টির দাপটের শঙ্কা

১৬

ইরানের সঙ্গে চুক্তিতে তাড়াহুড়া নয়, সতর্ক অবস্থানে ট্রাম্প

১৭

“ছবি করেনি পাঁচটা, তারাও দেখি বডিগার্ড নিয়ে ঘোরে” : বাপ্পারাজ

১৮

ট্রেনে নারীদের জন্য আলাদা বগির পরিকল্পনা সরকারের

১৯

১১ জেলার জন্য বড় দুঃসংবাদ, ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির শঙ্কা

২০