৭ জেলায় সন্ধ্যার মধ্যে ঝড়-বজ্রবৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেত – দৈনিক দেশেরকথা
অনলাইন ডেস্ক
১৬ মে ২০২৬, ১:০১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

৭ জেলায় সন্ধ্যার মধ্যে ঝড়-বজ্রবৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেত

সন্ধ্যার মধ্যে দেশের সাত জেলার ওপর দিয়ে ঝড়ো বাতাস বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একইসঙ্গে এসব এলাকায় বৃষ্টি ও বজ্রপাতের আশঙ্কাও রয়েছে। ফলে সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

শনিবার (১৬ মে) সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য দেওয়া আবহাওয়ার বিশেষ পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, দিনাজপুর, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, কুমিল্লা এবং চট্টগ্রাম অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম ও উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা ও ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে।

এ কারণে এসব এলাকার নদীবন্দরগুলোকে সতর্ক থাকতে নির্দেশনা দেওয়া হয়েছে এবং ১ নম্বর সতর্কসংকেত প্রদর্শনের কথা বলা হয়েছে।

আবহাওয়া অফিসের আরেক পূর্বাভাসে জানানো হয়, সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায়; ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে।

এছাড়া ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারি বর্ষণের আশঙ্কাও রয়েছে।

আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। পাশাপাশি মাদারীপুর, চাঁদপুর ও লক্ষ্মীপুর জেলাসহ খুলনা বিভাগের ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে।

গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোরে ৩৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সিলেটে ২০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। একই সময়ে কুড়িগ্রামের রাজারহাটে সর্বোচ্চ ৯৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জনগণকে দেওয়া ওয়াদা বিএনপি বাস্তবায়ন করে: প্রধানমন্ত্রী তারেক রহমান

কোরবানির হাটে অ্যানথ্রাক্স-খুরা রোগের ঝুঁকি, যা জানাচ্ছেন বাকৃবি অধ্যাপক

মাদক ও কিশোর গ্যাং অপরাধ দমনে ওসি নোমানের এ্যাকশন

নোয়াখালী জেলা কারাগারে আসামির মৃত্যু

কুমিল্লায় প্রধানমন্ত্রী তারেক রহমান, মহাসড়কজুড়ে নেতাকর্মীদের উচ্ছ্বাস

বাকৃবিতে কয়েক ঘণ্টার ব্যবধানে দুই হলে চুরি

৭ জেলায় সন্ধ্যার মধ্যে ঝড়-বজ্রবৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেত

১৩ জেলায় তাপপ্রবাহ, দিন-রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকার আভাস

নবীনগরে আওয়ামী লীগের বর্ষীয়ান নেতার মৃত্যু, সর্ব স্তরের শোক

‘কারিনা কায়সারের মৃত্যু গণতান্ত্রিক আকাঙ্ক্ষার এক অপূরণীয় ক্ষতি’

১০

আজ ঐতিহাসিক ফারাক্কা লংমার্চ দিবস, পানির ন্যায্য হিস্যার দাবি এখনো অমীমাংসিত

১১

পিরোজপুরের অগ্নিকাণ্ডে ১৭ দোকান ভস্মীভূত, ১৫ কোটি টাকার ক্ষতি

১২

দীর্ঘ ২২ বছর পর আজ চাঁদপুর সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান

১৩

চরকাউয়া নয়ানীতে আনোয়ার হোসেন মানিক মেম্বারের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ অনুষ্ঠিত

১৪

গবেষণা জালিয়াতির অভিযোগে বরখাস্ত শিক্ষক হলেন জাবিপ্রবির ভিসি

১৫

কুবিতে গাউসিয়া কমিটির অভিষেক ও প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত

১৬

সিরাজগঞ্জের এতিম দুই শিশুর দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

১৭

চামড়া শিল্প বিলিয়ন ডলারের রফতানি খাতে পরিণত হবে: বাণিজ্যমন্ত্রী

১৮

আমেরিকার সঙ্গে চুক্তির বিষয়ে জামায়াতকে কিছুই জানায়নি অন্তর্বর্তী সরকার: শফিকুর রহমান

১৯

স্বাস্থ্য কমপ্লেক্সের ভিতরে ঝুলন্ত মরদেহ

২০