দুর্র্ধষ অপরাধী ও জঙ্গি ছাড়া কোনো বন্দীকে ডান্ডাবেড়ি পরানো যাবে না:হাইকোর্ট – দৈনিক দেশেরকথা
Desher Kotha
৩০ জানুয়ারী ২০২৪, ৯:২২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দুর্র্ধষ অপরাধী ও জঙ্গি ছাড়া কোনো বন্দীকে ডান্ডাবেড়ি পরানো যাবে না:হাইকোর্ট

দুর্র্ধষ অপরাধী ও জঙ্গি ছাড়া আর কোনো বন্দীকে ডান্ডাবেড়ি পরানো যাবে না বলে আদেশ দিয়েছেন হাইকোর্ট। আজ মঙ্গলবার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আতাবুল্লাহর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদেশে হাইকোর্ট জেল কর্তৃপক্ষকে ২০২২ সালের ২১ নভেম্বর কারা অধিদপ্তরের বিজ্ঞপ্তিটি কঠোরভাবে অনুসরণ করার নির্দেশ দিয়েছেন। ওই বিজ্ঞপ্তিতে কুখ্যাত অপরাধী এবং জঙ্গিসহ বিশেষ প্রকৃতির বন্দীদের আদালতে হাজির করার সময় বা স্থানান্তরের সময় নিরাপত্তাজনিত কারণে ডান্ডাবেড়ি পরানোর নির্দেশনা দেওয়া হয়েছে।

পটুয়াখালীর ছাত্রদল নেতা মো. নাজমুল হোসেন তার বাবার জানাজায় অংশ নেওয়ার সময় ডান্ডাবেড়ি পরা অবস্থায় ছিলেন। এ বিষয়ে এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে নাজমুল হোসেনকে জানাজার সময় ডান্ডাবেড়ি পরিয়ে রাখাকে কেন অবৈধ ঘোষণা করা হবে না সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তা জানতে চেয়ে রুল দিয়েছেন আদালত।

শুনানিতে রিট আবেদনকারীর পক্ষে ছিলেন ব্যারিস্টার কায়সার কামাল এবং রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায় ও সহকারী অ্যাটর্নি জেনারেল মো. সেলিম আজাদ।

উল্লেখ্য, বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় গত বছরের ২০ ডিসেম্বর পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক নাজমুলকে গ্রেপ্তার করা হয়। গত ১৩ জানুয়ারি দুপুর ১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বাবার জানাজায় অংশ নেওয়ার জন্য প্যারোলে তাকে কারাগার থেকে মুক্তির নির্দেশ দেন সংশ্লিষ্ট আদালত।

আগের দিন ১২ জানুয়ারি বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নাজমুলের বাবা মো. মোতালেব হোসেন মৃধা মারা যান। পরে জানাজার দিন ৩টার দিকে মির্জাগঞ্জের সুবিদ আলী গ্রামে জানাজা চলাকালে পুলিশ নাজমুলের হাতকড়া খুলে দিলেও ডান্ডাবেড়ি পরিয়ে রাখে পুলিশ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালশীর বস্তিতে ভয়াবহ আগুন, পানির সংকটে ফায়ার সার্ভিসের অভিযান

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় তরুণীকে ছাদ থেকে ফেলে হত্যা, গ্রেপ্তার যুবক

ঈদযাত্রায় দুই মহাসড়কে দীর্ঘ যানজট, ভোগান্তিতে ঘরমুখো মানুষ

সুন্দরগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, নিহত জেলা জজ আউয়াল সরকার

ঝিনাইদহে পাটওয়ারীর সঙ্গে যা ঘটেছে তা শোভনীয় নয় : আইনমন্ত্রী

বিসিবি নির্বাচন: বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৮ পরিচালক

অভিষেকের বাড়িতে পুলিশের প্রবেশ ঘিরে রাজনৈতিক উত্তাপ

রাষ্ট্র পরিচালনায় এত স্কুল-কলেজের প্রয়োজন নেই : ব্যারিস্টার ফুয়াদ

যুদ্ধের উদ্বেগ ও তীব্র গরমের মধ্যেই শুরু হলো পবিত্র হজ

কুড়িগ্রামে বেপরোয়াভাবে মাইক্রোবাস চালানোর সময় ২ জন আহত হয়েছে

১০

গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ১৭ শিশুর মৃত্যু

১১

প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ

১২

নবীনগরে সাংবাদিকদের সাথে মেয়র প্রার্থী মাসুদ রানা’র মতবিনিময়

১৩

দুই কোটিরও বেশি শিশুকে হামের টিকা দেওয়া হয়েছে : স্বাস্থ্যমন্ত্রী

১৪

বিশ্বের সর্বোচ্চ সক্রিয় আগ্নেয়গিরির চূড়ায় স্কাইডাইভ, গিনেস রেকর্ড থাই অধ্যাপকের

১৫

ঈদের দিনসহ আগামী পাঁচদিন বৃষ্টির দাপটের শঙ্কা

১৬

ইরানের সঙ্গে চুক্তিতে তাড়াহুড়া নয়, সতর্ক অবস্থানে ট্রাম্প

১৭

“ছবি করেনি পাঁচটা, তারাও দেখি বডিগার্ড নিয়ে ঘোরে” : বাপ্পারাজ

১৮

ট্রেনে নারীদের জন্য আলাদা বগির পরিকল্পনা সরকারের

১৯

১১ জেলার জন্য বড় দুঃসংবাদ, ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির শঙ্কা

২০