শার্শার গোড়পাড়া জেনারেল হাসপাতালের শুভ উদ্বোধন – দৈনিক দেশেরকথা
Desher Kotha
৯ মে ২০২৫, ২:২৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শার্শার গোড়পাড়া জেনারেল হাসপাতালের শুভ উদ্বোধন

আধুনিক ও মানসম্মত চিকিৎসা সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে গোড়পাড়া জেনারেল হাসপাতালে নামে একটি অত্যাধুনিক চিকিৎসা সেবা প্রতিষ্ঠান উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (৯ মে ) সকাল ১১ টার সময় উপজেলা গোড়পাড়া ইউনিয়নের গোড়পাড়া বাজারে অবস্থিত প্রফেসার মার্কেটে এ চিকিৎসা সেবা প্রতিষ্ঠানটির উদ্বোধন করা হয়।

প্রতিষ্ঠানটির পরিচালক আব্দুল মান্নানের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিষ্ঠানটির শুভ উদ্বোধন ঘোষনা করেন ব্রিগেডিয়ার জেনারেল ডাঃ আব্দুল খালেক। হাসপাতাল পরিচালক মফিজুর বলেন, সাধারণ মানুষের চিকিৎসা দেওয়াই আমার এই প্রতিষ্ঠানের মূল উদ্দেশ্য। বিশিষ্ট ডাক্তার দ্বারা রোগীদের সেবা দেওয়া হবে। আধুনিক সব যন্ত্রপাতি যুক্ত করা হবে এই হাসপাতালে। রোগীদের সেবায় ২৪ ঘন্টা চালু থাকবে এই হাসপাতাল। পাশাপাশি কোন অনিয়ম থাকবে না তিনি জানান।

ব্যবস্থাপনা পরিচালক আব্দুল মান্নান বলেন,দক্ষিণ শার্শার মানুষ সঠিক সেবা থেকে দীর্ঘদিন যাবত বঞ্চিত। সেই সেবার চিন্তা করে আমরা এই প্রতিষ্ঠানটি দাড় করিয়েছি। গোড়পাড়া জেনারেল হাসপাতালটি কম মূল্যে এই এলাকা বাসির স্বাস্থ্য সেবা দিয়ে মানুষের মন জয় করবে। এছাড়া আধুনিকায়ন ও মানসম্পন্ন সেবা প্রদানের জন্য এই হাসপাতালটির ভূমিকা গুরুত্বপূর্ণ হবে বলে তিনি জানান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা মোজাফফর হোসেন।

এ সময় এস এন গাতিপাড়া ডি এস দাখিল মাদ্রাসার প্রধান শিক্ষক লুৎফর রহমান, প্রতিষ্ঠাতা ও সহকারী অধ্যাপক ধান্যখোলা ফাজিল মাদ্রাসার মাওলানা মিনানুর রহমান, এস এন গাতিপাড়া ডি এস দাখিল মাদ্রাসার শিক্ষক সামসুর রহমান, কন্দপপুর সরকারি প্রথ‍মিক বিদ‍্যালয় প্রধান শিক্ষক রফিকুল আলমসহ প্রতিষ্ঠানের পরিচালক,ডাক্তার, নার্স ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন। 

অনুষ্ঠান শেষে প্রতিষ্ঠানটির সফলতা কামনা করে দোয়া ও মোনাজাত করেন উপস্থিত অতিথিবৃন্দ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আয়োজকরা আমাদের বাদ পড়া দেখতে চায়—ইরানের অধিনায়ক

আত্রাইয়ে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন- অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

‘দেশ ও দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি’—চীন ও মালয়েশিয়া সফর নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য

সংসদে অতিরিক্ত সময় চাওয়ায় স্পিকারের রসিকতা, ‘এখন সময় চাইয়া লজ্জা দেবেন না’

রোহিঙ্গা সংকট সমাধানে ইতিবাচক ভূমিকার আশ্বাস দিয়েছে চীন: মির্জা ফখরুল

দেশে ফিরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মিরপুর বহলবাড়ীয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে আওয়ামীলীগের নৈরাজ্যর বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

কুবিতে গাউসিয়া কমিটির উদ্যোগে ‘কারবালার প্রান্তর’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

কিশোরগঞ্জে উন্নত পুষ্টি চর্চা প্রসারে স্বাস্থ্যকর শিশুদের প্রতিযোগিতা অনুষ্ঠিত

পিরোজপুরে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

১০

গলাচিপায় খুচরা সার বিক্রেতা অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত

১১

গলাচিপায় কৃষি প্রণোদনা বিতরণ ও কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

১২

ধর্মপাশা সেলবরষ ইউনিয়নে কৃষক দলের ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন, সভাপতি আমিন দোজা

১৩

কিশোরগঞ্জে বার্ষিক কার্যক্রম মূল্যায়ন ও উন্নয়ন পরিকল্পনা অনুষ্ঠিত

১৪

সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার প্রতিরোধে কিশোরগঞ্জে আলোচনা সভা

১৫

মাদক মামলার বিচারে বিশেষ ট্রাইব্যুনাল গঠন হচ্ছে, কর্মকর্তাদের দেওয়া হবে অস্ত্র: স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

বাংলাদেশিদের জন্য ২৮ জুন থেকে ফের চালু হচ্ছে ভারতের ট্যুরিস্ট ভিসা

১৭

জুনের ২৩ দিনেই দেশে এলো ২২৩ কোটি ৮০ লাখ ডলার রেমিট্যান্স

১৮

‘হাসপাতালের টয়লেট পরিষ্কারের দায়িত্ব সাংবাদিকদের দেওয়া উচিত’— স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তার মন্তব্যে বিতর্ক

১৯

দালিয়ান থেকে বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

২০