শার্শায় স্ত্রীর কিডনিতে নতুন জীবন পেয়ে হেলিকপ্টারে গ্রামে ফিরলেন কুদ্দুস – দৈনিক দেশেরকথা
arif khanh
২০ জুন ২০২৫, ৬:৫৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শার্শায় স্ত্রীর কিডনিতে নতুন জীবন পেয়ে হেলিকপ্টারে গ্রামে ফিরলেন কুদ্দুস

শার্শা উপজেলা প্রতিনিধিঃ আলহাজ্ব কুদ্দুস বিশ্বাস যশোরের শার্শায় উপজেলাতে মাছ ব্যবসায় সফলতার কারনে তিনি বেশ পরিচিত।  বিশিষ্ট এ ব্যবসায়ী রাজনৈতিক ও  সামাজিক কর্মকান্ডে এলাকায় বিশেষ অবদান রাখায় তার বেশ জনপ্রিয়তা রয়েছে । তার মালিকাধীন বিভিন্ন  প্রতিষ্ঠানে প্রায় ৩ শতাধিক মানুষের কর্মসংস্থান তৈরী হয়েছে।  বছর খানেক আগে তার দুটো  কিডনি অচল হয়ে পড়ায় কিছুদিন আগে হঠাৎ করেই বিছানাগত হয়েছিল। এতে তার জীবন বাঁচাতে তার স্ত্রী ফারজানা বেগম তাকে স্বেচ্ছায় একটি কিডনি দান করেন।  কুদ্দুস  বিশ্বাস তুরস্কের একটি হাসপাতালে ৪ মাস ধরে  চিকিৎসা নিয়ে সুস্থ্য হয়। পরে তিনি গ্রামে ফিরতে চাইলে এলাকার মানুষ তাকে অভ্যর্থনা জানাতে ভিন্ন রকম প্রস্তুতির আয়োজন করে।  শুক্রবার বিকালে ঢাকা এয়ারপোর্ট থেকে হেলিকপ্টার যোগে তিনি নিজ গ্রাম বাঁগআচড়ায় ফিরলে পিপড়াগাছি  জনতা  ইকোপার্ক মাঠে  কয়েক হাজার ভক্ত ও শুভাকাঙ্খিরা  তার প্রতি ভালবাসা প্রকাশ করতে ছুটে আসেন।

 কুদ্দুস বিশ্বাস নতুন জীবনে তার অনুভূতি প্রকাশে গণমাধ্যমকর্মীদের জানান, সৃষ্টিকর্তা তাকে নতুন জীবন দান করে আবারো মানুষের জন্য কাজ করার সুযোগ সৃষ্টি করেছেন। তার সুস্থ্যতার জন্য অনেক মানুষ দোয়া করেছেন। তিনি প্রথমে সৃষ্টিকর্তা পরে তার স্ত্রী ও গ্রামবাসীর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

স্থানীয় গণমাধ্যমকর্মীরা  জানান, স্বামীর জীবন বাঁচাতে নিজের জীবনের তুচ্ছ করে শরীরের গুরুত্বপূর্ন অঙ্গ দান এটা সত্যি কারের ভালবাসা জানান দেওয়া। 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালশীর বস্তিতে ভয়াবহ আগুন, পানির সংকটে ফায়ার সার্ভিসের অভিযান

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় তরুণীকে ছাদ থেকে ফেলে হত্যা, গ্রেপ্তার যুবক

ঈদযাত্রায় দুই মহাসড়কে দীর্ঘ যানজট, ভোগান্তিতে ঘরমুখো মানুষ

সুন্দরগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, নিহত জেলা জজ আউয়াল সরকার

ঝিনাইদহে পাটওয়ারীর সঙ্গে যা ঘটেছে তা শোভনীয় নয় : আইনমন্ত্রী

বিসিবি নির্বাচন: বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৮ পরিচালক

অভিষেকের বাড়িতে পুলিশের প্রবেশ ঘিরে রাজনৈতিক উত্তাপ

রাষ্ট্র পরিচালনায় এত স্কুল-কলেজের প্রয়োজন নেই : ব্যারিস্টার ফুয়াদ

যুদ্ধের উদ্বেগ ও তীব্র গরমের মধ্যেই শুরু হলো পবিত্র হজ

কুড়িগ্রামে বেপরোয়াভাবে মাইক্রোবাস চালানোর সময় ২ জন আহত হয়েছে

১০

গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ১৭ শিশুর মৃত্যু

১১

প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ

১২

নবীনগরে সাংবাদিকদের সাথে মেয়র প্রার্থী মাসুদ রানা’র মতবিনিময়

১৩

দুই কোটিরও বেশি শিশুকে হামের টিকা দেওয়া হয়েছে : স্বাস্থ্যমন্ত্রী

১৪

বিশ্বের সর্বোচ্চ সক্রিয় আগ্নেয়গিরির চূড়ায় স্কাইডাইভ, গিনেস রেকর্ড থাই অধ্যাপকের

১৫

ঈদের দিনসহ আগামী পাঁচদিন বৃষ্টির দাপটের শঙ্কা

১৬

ইরানের সঙ্গে চুক্তিতে তাড়াহুড়া নয়, সতর্ক অবস্থানে ট্রাম্প

১৭

“ছবি করেনি পাঁচটা, তারাও দেখি বডিগার্ড নিয়ে ঘোরে” : বাপ্পারাজ

১৮

ট্রেনে নারীদের জন্য আলাদা বগির পরিকল্পনা সরকারের

১৯

১১ জেলার জন্য বড় দুঃসংবাদ, ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির শঙ্কা

২০