পাবনার ঈশ্বরদীতে ইয়াবাসহ মাদক বিক্রেতা আটক – দৈনিক দেশেরকথা
Desher Kotha
৮ অগাস্ট ২০২২, ৯:৪৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পাবনার ঈশ্বরদীতে ইয়াবাসহ মাদক বিক্রেতা আটক


পাবনা প্রতিনিধি>পাবনার ঈশ্বরদী উপজেলায় অভিযান চালিয়ে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ রায়হান উদ্দিন বিশ্বাস জনি (৩৮) নামে এক মাদক বিক্রেতাকে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১২)। সোমবার (৮ আগস্ট) সকালে পাবনা র‌্যাব-১২ এর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার, অতিরিক্ত পুলিশ সুপার কিশোর রায় এ তথ্য জানিয়েছেন।

এর আগে গতকাল রোববার (৭ আগস্ট) বিকেলে ঈশ্বরদী উপজেলার সলিমপুর ইউনিয়নের মানিকনগর এলাকায় অভিযান চালিয়ে জনিকে আটক করা হয়। আটক জনি বিশ্বাস ঈশ্বরদী উপজেলার মানিকনগর গ্রামের আবেদ আলী বিশ্বাসের ছেলে।

পাবনা র‌্যাব-১২ এর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার কিশোর রায় জানান, গোপন সূত্রে খবর পেয়ে অভিযান পরিচালনা করে জনিকে আটক করা হয়। এ সময় তার কাছে থেকে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে।

র‌্যাব জানায়, আটক মাদক বিক্রেতা জনি দীর্ঘদিন নিজ এলাকাসহ দেশের বিভিন্ন জায়গায় ইয়াবা ট্যাবলেট বিক্রি করে আসছিল। 

 ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ অরবিন্দ সরকার জানান, মাদক বিক্রেতা জনির বিরুদ্ধে ঈশ্বরদী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে অভিযোগ দায়েরের পর মামলা নথিভূক্ত হয়েছে। সোমবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে পাবনা জেলা কারাগারে পাঠানো হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালশীর বস্তিতে ভয়াবহ আগুন, পানির সংকটে ফায়ার সার্ভিসের অভিযান

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় তরুণীকে ছাদ থেকে ফেলে হত্যা, গ্রেপ্তার যুবক

ঈদযাত্রায় দুই মহাসড়কে দীর্ঘ যানজট, ভোগান্তিতে ঘরমুখো মানুষ

সুন্দরগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, নিহত জেলা জজ আউয়াল সরকার

ঝিনাইদহে পাটওয়ারীর সঙ্গে যা ঘটেছে তা শোভনীয় নয় : আইনমন্ত্রী

বিসিবি নির্বাচন: বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৮ পরিচালক

অভিষেকের বাড়িতে পুলিশের প্রবেশ ঘিরে রাজনৈতিক উত্তাপ

রাষ্ট্র পরিচালনায় এত স্কুল-কলেজের প্রয়োজন নেই : ব্যারিস্টার ফুয়াদ

যুদ্ধের উদ্বেগ ও তীব্র গরমের মধ্যেই শুরু হলো পবিত্র হজ

কুড়িগ্রামে বেপরোয়াভাবে মাইক্রোবাস চালানোর সময় ২ জন আহত হয়েছে

১০

গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ১৭ শিশুর মৃত্যু

১১

প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ

১২

নবীনগরে সাংবাদিকদের সাথে মেয়র প্রার্থী মাসুদ রানা’র মতবিনিময়

১৩

দুই কোটিরও বেশি শিশুকে হামের টিকা দেওয়া হয়েছে : স্বাস্থ্যমন্ত্রী

১৪

বিশ্বের সর্বোচ্চ সক্রিয় আগ্নেয়গিরির চূড়ায় স্কাইডাইভ, গিনেস রেকর্ড থাই অধ্যাপকের

১৫

ঈদের দিনসহ আগামী পাঁচদিন বৃষ্টির দাপটের শঙ্কা

১৬

ইরানের সঙ্গে চুক্তিতে তাড়াহুড়া নয়, সতর্ক অবস্থানে ট্রাম্প

১৭

“ছবি করেনি পাঁচটা, তারাও দেখি বডিগার্ড নিয়ে ঘোরে” : বাপ্পারাজ

১৮

ট্রেনে নারীদের জন্য আলাদা বগির পরিকল্পনা সরকারের

১৯

১১ জেলার জন্য বড় দুঃসংবাদ, ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির শঙ্কা

২০