উপজেলা পরিষদ নির্বাচন: তারাকান্দায় ১৪৪ ধারা জারি – দৈনিক দেশেরকথা
Desher Kotha
২ জুন ২০২৩, ৯:২০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

উপজেলা পরিষদ নির্বাচন: তারাকান্দায় ১৪৪ ধারা জারি

দেশেরকথা

ময়মনসিংহের তারাকান্দা উপজেলা পরিষদ নির্বাচনকে ঘিরে দুই প্রার্থীর সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তারাকান্দায় ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন। বন্ধ থাকবে নির্বাচনী প্রচারণা।

শুক্রবার (২ জুন) সকাল ৬টা থেকে তারাকান্দা বাজার এলাকায় ১৪৪ ধারা জারি করা হয় যা চলবে ৫ এপ্রিল সকাল ৬ টা পর্যন্ত। তারাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজাবে রহমত বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, শুক্রবার (২ জুন) সকাল ৬টা থেকে ১৪৪ ধারা কার্যক্রম শুরু হয়। এই কার্যক্রম বলবৎ থাকবে ৫ জুন সকাল ৬ টা পর্যন্ত। এই সময়ে সকল প্রার্থীর নির্বাচনী যে কোন কার্যক্রম বন্ধ থাকবে।

উল্লেখ্য, বৃহস্পতিবার (১ জুন) রাত আটটার দিকে তারাকান্দা বাসস্ট্যান্ড এলাকায় আওয়ামী লীগ সমর্থিত নৌকার প্রার্থী অ্যাডভোকেট ফজলুল হকের সমর্থনে ছাত্রলীগ-যুবলীগের নেতাকর্মীরা মিছিল নিয়ে এসে ঘোড়া প্রতীকের স্বতন্ত্র প্রার্থী নুরুজ্জামান সরকারের কার্যালয়ে হামলা করে। এসময় দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে গুলি ও ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। এতে স্বতন্ত্র প্রার্থী নুরুজ্জামান সরকারের ১০ জন সহ উভয়পক্ষের ১৫ জন আহত হয়। আহতদের মাঝে ৮ জন গুলিবিদ্ধ হয়। এই ঘটনার প্রতিবাদে নুরুজ্জামান সরকারের সমর্থকরা সড়কে টায়ার জ্বালিয়ে তিন ঘণ্টা ময়মনসিংহ-শেরপুর ও ময়মনসিংহ-হালুয়াঘাট সড়ক অবরোধ করে রাখে। পরে গুলিবিদ্ধ আটজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের বলেন, দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে হামলার ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। তবে, পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় উপজেলা প্রশাসন তারাকান্দা বাজার এলাকায় ১৪৪ ধারা জারি করেছে। তবে, গতকাল রাতের ঘটনায় এখনো কোন পক্ষ কোন অভিযোগ করেনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাবির লোক-প্রশাসন বিভাগ শিক্ষার্থী সংসদের নতুন ভিপি কাব্য, জিএস আক্কাস

উলিপুর প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও’র মতবিনিময়

২ কোটি লিটার পাম তেল কিনছে সরকার

ভিসা আবেদনের ব্যাংক স্টেটমেন্টে কিউআর কোড যুক্ত করার নির্দেশ বাংলাদেশ ব্যাংকের

মাঝেমধ্যে সাহসী সিদ্ধান্ত নেওয়াটা জরুরি : শান্ত

ঈদুল আজহা উপলক্ষে দোকানপাট ও শপিং মল রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে

ভারতে পাচার হওয়া দুই বাংলাদেশি নারীকে বেনাপোল দিয়ে ফেরত

সীমান্ত হত্যা বন্ধে কার্যকর উদ্যোগ নিতে ব্যর্থ হলে লংমার্চ হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী

আত্রাইয়ে বান্দাইখাড়া ডিগ্রি কলেজে উৎসবমুখর পরিবেশে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান

সীমান্তে কাঁটাতার-মানুষ হত্যা করে বন্ধুত্বের হাত বাড়িয়ে লাভ নেই: ভারতকে নাহিদ

১০

রুয়েটে ক্যান্টিন ও খাবারের দোকানে যৌথ অভিযান: ৫ প্রতিষ্ঠানকে জরিমানা, জব্দ ক্ষতিকর উপকরণ

১১

রায়পুরে হাসপাতাল ও ইমামের বিরোধ নিস্পত্তি

১২

চুয়াডাঙ্গায় ট্যাপেন্টাডল ট্যাবলেট ও গাঁজাসহ ২ জন মাদকসেবী গ্রেফতার, বিভিন্ন মেয়াদে সাজা

১৩

কুবিতে আইকিউএসির নবীন বরণ: ৭ম দিনে ব্যবস্থাপনা শিক্ষা বিভাগ ও মার্কেটিং বিভাগের অংশগ্রহণ

১৪

১ ঘণ্টা ৫০ মিনিটে শেষ ৭ উইকেট, পাকিস্তানকে হারিয়ে মিরপুরে ইতিহাস গড়ল বাংলাদেশ

১৫

ফুলবাড়ীর বড়ভিটা ইউনিয়নে কাবিটা প্রকল্পের কাজে ব্যাপক দূর্নীতি

১৬

১১০ সিসি পর্যন্ত মোটরসাইকেলে কর দিতে হবে না, প্রস্তাবিত বাজেটে ছাড়ের ইঙ্গিত

১৭

সীমান্তে কাঁটাতারের বিষয়ে ভারতের সঙ্গে কূটনৈতিক চ্যানেলে আলোচনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

১৮

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ পর্যবেক্ষণে চীন, ভবিষ্যৎ রণকৌশল নিয়ে চলছে গভীর বিশ্লেষণ

১৯

মিরপুর টেস্টে শেষ সেশনে নাটকীয় লড়াই, ৭ উইকেট দরকার বাংলাদেশের

২০