পটুয়াখালী গলাচিপা সমলয় পদ্ধতিতে ধান চাষ কার্যক্রম উদ্বোধন – দৈনিক দেশেরকথা
Desher Kotha
২২ জানুয়ারী ২০২৫, ৭:০১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পটুয়াখালী গলাচিপা সমলয় পদ্ধতিতে ধান চাষ কার্যক্রম উদ্বোধন

পটুয়াখালী প্রতিনিধি>পটুয়াখালীর গলাচিপায় ‘সমলয় পদ্ধতিতে’ ধান চাষাবাদের কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।  বুধবার উপজেলার গলাচিপা সদর ইউনিয়নের মুরাদনগর গ্রামে ব্লকে আধুনিক কৃষি যন্ত্রপাতি ও প্রযুক্তি ব্যবহার করে স্বল্প সময়ে অধিক ফসল উৎপাদনের লক্ষ্যে রবি ২০২৪-২৫ অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ৫০ জন কৃষকের ৫০ একর জমিতে শুরু হয়েছে হাইব্রিড ব্রী-ধান-৯২  ধানের সমলয় পদ্ধতিতে চাষাবাদ চারা রোপণের উদ্বোধন করা হয়।  উপজেলা কৃষি অফিস সূত্র জানায়, এ পদ্ধতিতে ধান চাষে কৃষককে উদ্বুদ্ধ করতে বিনামূল্যে বীজ, সার, কীটনাশক, পরিচর্যার জন্য যন্ত্রপাতি ও ধান বপণ, রোপণ থেকে শুরু করে কাটাই মারাই ঝাড়া ও বস্তাবন্দি পর্যন্ত অত্যাধুনিক মেশিন সরবরাহ করা হবে। সমলয় পদ্ধতিতে হাইব্রিড জাতের ধান চাষে বীজ বপনে ২৫ দিন ও চারা রোপণে ১২০ দিনের মধ্যে ফসল ঘরে তুলতে পারে।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বুধবার ১০ টায় প্রদর্শনী চারা রোপণের উদ্বোধন অনুষ্ঠানে গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে  প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পটুয়াখালী  জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফিন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মোহাম্মদ নজরুল ইসলাম,  উপ-পরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি, মোহাম্মদ খায়রুল ইসলাম মল্লিক জেলা প্রশিক্ষণ অফিসার প্রশিক্ষণ অফিসার পটুয়াখালী, গলাচিপা থানা অফিসার ইনচার্জ আশাদ, স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার আরজু আক্তার, প্রেসক্লাব সভাপতি খালিদ হাসান মিল্টন, সাধারণ সম্পাদক সোহাগ রহমান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, গলাচিপা সদর ইউনিয়নের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন টুটু, গলাচিপা উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা  মোঃ সিদ্দিক হাওলাদার, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সত্তার হালদার, গণধিকার পরিষদের আহ্বায়ক মোঃ হাফিজুর রহমান, উপজেলা জামাত ইসলাম সভাপতি মিজানুর রহমান প্রমুখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদযাত্রায় দুই মহাসড়কে দীর্ঘ যানজট, ভোগান্তিতে ঘরমুখো মানুষ

সুন্দরগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, নিহত জেলা জজ আউয়াল সরকার

ঝিনাইদহে পাটওয়ারীর সঙ্গে যা ঘটেছে তা শোভনীয় নয় : আইনমন্ত্রী

বিসিবি নির্বাচন: বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৮ পরিচালক

অভিষেকের বাড়িতে পুলিশের প্রবেশ ঘিরে রাজনৈতিক উত্তাপ

রাষ্ট্র পরিচালনায় এত স্কুল-কলেজের প্রয়োজন নেই : ব্যারিস্টার ফুয়াদ

যুদ্ধের উদ্বেগ ও তীব্র গরমের মধ্যেই শুরু হলো পবিত্র হজ

কুড়িগ্রামে বেপরোয়াভাবে মাইক্রোবাস চালানোর সময় ২ জন আহত হয়েছে

গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ১৭ শিশুর মৃত্যু

প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ

১০

নবীনগরে সাংবাদিকদের সাথে মেয়র প্রার্থী মাসুদ রানা’র মতবিনিময়

১১

দুই কোটিরও বেশি শিশুকে হামের টিকা দেওয়া হয়েছে : স্বাস্থ্যমন্ত্রী

১২

বিশ্বের সর্বোচ্চ সক্রিয় আগ্নেয়গিরির চূড়ায় স্কাইডাইভ, গিনেস রেকর্ড থাই অধ্যাপকের

১৩

ঈদের দিনসহ আগামী পাঁচদিন বৃষ্টির দাপটের শঙ্কা

১৪

ইরানের সঙ্গে চুক্তিতে তাড়াহুড়া নয়, সতর্ক অবস্থানে ট্রাম্প

১৫

“ছবি করেনি পাঁচটা, তারাও দেখি বডিগার্ড নিয়ে ঘোরে” : বাপ্পারাজ

১৬

ট্রেনে নারীদের জন্য আলাদা বগির পরিকল্পনা সরকারের

১৭

১১ জেলার জন্য বড় দুঃসংবাদ, ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির শঙ্কা

১৮

ঈদযাত্রায় কমলাপুর রেলস্টেশনে যাত্রীদের উপচে পড়া ভিড়

১৯

জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৭টায়

২০