দুই ঘণ্টা সাঁতার কেটে বাবার লাশ নিয়ে বাড়ি ফিরলেন ২ ছেলে – দৈনিক দেশেরকথা
Desher Kotha
২১ মার্চ ২০২৬, ৫:২৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দুই ঘণ্টা সাঁতার কেটে বাবার লাশ নিয়ে বাড়ি ফিরলেন ২ ছেলে

ভোলার চরফ্যাশনে মেঘনা নদীতে মাছ ধরতে গিয়ে আকস্মিক ঝড়ের কবলে পড়ে ট্রলারডুবিতে নুরে আলম ওরফে বেচু মাঝি (৬৫) নামে এক জেলের মর্মান্তিক মৃত্যু হয়েছে। হৃদয়বিদারক এই ঘটনায় দুই ছেলে প্রায় দুই ঘণ্টা সাগরে সাঁতার কেটে বাবার মরদেহ উদ্ধার করে বাড়িতে ফিরেছেন, যা এলাকায় গভীর শোকের ছায়া ফেলেছে।

শুক্রবার (২০ মার্চ) বিকেলে চরপাতিলা বয়ার চর সংলগ্ন মেঘনা নদীতে মাছ ধরার সময় এ দুর্ঘটনা ঘটে। জানা যায়, চরফ্যাশন উপজেলার চর মানিকা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের চর ফারুকী গ্রামের বাসিন্দা বেচু মাঝি তার দুই ছেলে শাহীন ও সাকিলকে নিয়ে মাছ ধরতে নদীতে যান। বৃহস্পতিবার বিকেলে তারা নদীতে নামেন এবং পরদিন বিকেলে হঠাৎ প্রবল ঝড় শুরু হলে তাদের ট্রলারটি উল্টে যায়।

ঘটনার সময় বেচু মাঝি ট্রলারের নিচে চাপা পড়ে পানিতে ডুবে যান এবং আর উপরে উঠতে পারেননি। তার ছেলে শাহীন জানান, তার ভাই সাকিল জালের বয়া ধরে কোনোভাবে ভেসে থেকে প্রাণে বেঁচে যান। কিছুক্ষণ পর বেচু মাঝির মরদেহ ভেসে উঠলে দুই ভাই সেটি ধরে প্রায় দুই ঘণ্টা সাঁতার কেটে চরপাতিলা নদীর তীরে নিয়ে আসেন। পরে স্থানীয়দের সহায়তায় রাত প্রায় ১০টার দিকে মরদেহ বাড়িতে পৌঁছানো হয়।

স্থানীয় বাসিন্দারা জানান, বেচু মাঝি ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তার মৃত্যুতে পরিবারটি চরম অনিশ্চয়তায় পড়ে গেছে। তার ৯ সন্তানের মধ্যে ৩০ বছর বয়সী এক প্রতিবন্ধী মেয়েও রয়েছে। এলাকাবাসী দ্রুত সরকারের সহায়তা ও স্থানীয় জনপ্রতিনিধিদের সহযোগিতা কামনা করেছেন।

দক্ষিণ আইচা থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এসআই হুমায়ুন কবির জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এদিকে চরফ্যাশন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার অপু জানিয়েছেন, নিহত জেলে নিবন্ধিত হয়ে থাকলে তার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হবে এবং মৎস্য বিভাগ সবসময় তাদের পাশে থাকবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঝিনাইদহে পাটওয়ারীর সঙ্গে যা ঘটেছে তা শোভনীয় নয় : আইনমন্ত্রী

বিসিবি নির্বাচন: বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৮ পরিচালক

অভিষেকের বাড়িতে পুলিশের প্রবেশ ঘিরে রাজনৈতিক উত্তাপ

রাষ্ট্র পরিচালনায় এত স্কুল-কলেজের প্রয়োজন নেই : ব্যারিস্টার ফুয়াদ

যুদ্ধের উদ্বেগ ও তীব্র গরমের মধ্যেই শুরু হলো পবিত্র হজ

কুড়িগ্রামে বেপরোয়াভাবে মাইক্রোবাস চালানোর সময় ২ জন আহত হয়েছে

গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ১৭ শিশুর মৃত্যু

প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ

নবীনগরে সাংবাদিকদের সাথে মেয়র প্রার্থী মাসুদ রানা’র মতবিনিময়

দুই কোটিরও বেশি শিশুকে হামের টিকা দেওয়া হয়েছে : স্বাস্থ্যমন্ত্রী

১০

বিশ্বের সর্বোচ্চ সক্রিয় আগ্নেয়গিরির চূড়ায় স্কাইডাইভ, গিনেস রেকর্ড থাই অধ্যাপকের

১১

ঈদের দিনসহ আগামী পাঁচদিন বৃষ্টির দাপটের শঙ্কা

১২

ইরানের সঙ্গে চুক্তিতে তাড়াহুড়া নয়, সতর্ক অবস্থানে ট্রাম্প

১৩

“ছবি করেনি পাঁচটা, তারাও দেখি বডিগার্ড নিয়ে ঘোরে” : বাপ্পারাজ

১৪

ট্রেনে নারীদের জন্য আলাদা বগির পরিকল্পনা সরকারের

১৫

১১ জেলার জন্য বড় দুঃসংবাদ, ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির শঙ্কা

১৬

ঈদযাত্রায় কমলাপুর রেলস্টেশনে যাত্রীদের উপচে পড়া ভিড়

১৭

জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৭টায়

১৮

ছাত্রদলের মামলায় জামিন পেলেন এনসিপির কেন্দ্রীয় নেতা

১৯

স্থানীয় নির্বাচনে সেনা মোতায়েনের পরিকল্পনা নেই ইসির

২০