ঠাকুরগাঁয়ে বিয়েতে বরকে অকটেন উপহার – দৈনিক দেশেরকথা
Desher Kotha
২৩ মার্চ ২০২৬, ৫:৪৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ঠাকুরগাঁয়ে বিয়েতে বরকে অকটেন উপহার

দেশজুড়ে চলমান জ্বালানি তেলের সরবরাহ সংকটের প্রভাব এবার পৌঁছে গেছে ঠাকুরগাঁওয়েও। জেলার অধিকাংশ ফিলিং স্টেশনে তেল না পাওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। কোথাও কোথাও সীমিত পরিমাণে তেল মিললেও ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে ভোক্তাদের। এমন বাস্তবতায় ঠাকুরগাঁওয়ের এক বিয়ের অনুষ্ঠানে দেখা গেল এক ভিন্নধর্মী এবং সময়োপযোগী চিত্র, যা ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে।
সদর উপজেলার বেগুনবাড়ি ইউনিয়নের রাজাপুকুর এলাকায় আয়োজিত একটি বিয়ের অনুষ্ঠানে বরকে উপহার হিসেবে দেওয়া হয়েছে ৫ লিটার অকটেন। প্রচলিত উপহারের বাইরে এমন ব্যতিক্রমী উপহার উপস্থিত অতিথিদের মধ্যে যেমন হাস্যরসের সৃষ্টি করেছে, তেমনি কৌতূহলেরও জন্ম দিয়েছে। অনেকেই এটিকে বর্তমান পরিস্থিতির বাস্তব প্রতিফলন হিসেবে দেখছেন।
অনুষ্ঠানে উপস্থিত অতিথি হাসান রায়হান বলেন, বর্তমান সময়ে জ্বালানি তেলই সবচেয়ে মূল্যবান ও প্রয়োজনীয় জিনিস হয়ে উঠেছে। তাই এমন উপহার নিঃসন্দেহে ব্যতিক্রমী এবং সময়োপযোগী। আরেক অতিথি জামাল মন্তব্য করেন, এটি যেমন মজার, তেমনি দেশের চলমান সংকট পরিস্থিতির একটি স্পষ্ট প্রতিচ্ছবি।
অকটেন উপহার দেওয়া ব্যবসায়ী জহিরুল ইসলাম জানান, বর্তমানে পেট্রোল ও অকটেন সংগ্রহ করা অত্যন্ত কষ্টসাধ্য হয়ে দাঁড়িয়েছে। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও অনেক সময় তেল পাওয়া যাচ্ছে না, ফলে মানুষের দৈনন্দিন জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। তিনি বলেন, এমন পরিস্থিতিতে নবদম্পতির যাতায়াত কিছুটা সহজ করতে এই উপহার দেওয়া হয়েছে, যা একইসঙ্গে সংকটের প্রতীক হিসেবেও বিবেচিত হতে পারে।
বর রাতুল হাসান সাফি এই উপহার পেয়ে সন্তোষ প্রকাশ করে বলেন, বিয়েতে এমন ব্যতিক্রমী উপহার সত্যিই ভিন্ন অভিজ্ঞতা। অকটেনটি বর্তমান সংকটময় সময়ে বেশ কাজে লাগবে বলেও তিনি উল্লেখ করেন এবং উপহারদাতাদের প্রতি কৃতজ্ঞতা জানান।
বিশেষজ্ঞদের মতে, জ্বালানি তেলের এই সংকট দীর্ঘস্থায়ী হলে এর প্রভাব পড়বে পরিবহন খাত, কৃষি উৎপাদন এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে। এতে সাধারণ মানুষের ভোগান্তি আরও বাড়তে পারে। ঠাকুরগাঁওয়ের এই বিয়ের ঘটনা তাই শুধু হাসির খোরাকই নয়, বরং দেশের বর্তমান বাস্তবতার একটি শক্ত বার্তা হিসেবেও সামনে এসেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় তরুণীকে ছাদ থেকে ফেলে হত্যা, গ্রেপ্তার যুবক

ঈদযাত্রায় দুই মহাসড়কে দীর্ঘ যানজট, ভোগান্তিতে ঘরমুখো মানুষ

সুন্দরগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, নিহত জেলা জজ আউয়াল সরকার

ঝিনাইদহে পাটওয়ারীর সঙ্গে যা ঘটেছে তা শোভনীয় নয় : আইনমন্ত্রী

বিসিবি নির্বাচন: বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৮ পরিচালক

অভিষেকের বাড়িতে পুলিশের প্রবেশ ঘিরে রাজনৈতিক উত্তাপ

রাষ্ট্র পরিচালনায় এত স্কুল-কলেজের প্রয়োজন নেই : ব্যারিস্টার ফুয়াদ

যুদ্ধের উদ্বেগ ও তীব্র গরমের মধ্যেই শুরু হলো পবিত্র হজ

কুড়িগ্রামে বেপরোয়াভাবে মাইক্রোবাস চালানোর সময় ২ জন আহত হয়েছে

গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ১৭ শিশুর মৃত্যু

১০

প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ

১১

নবীনগরে সাংবাদিকদের সাথে মেয়র প্রার্থী মাসুদ রানা’র মতবিনিময়

১২

দুই কোটিরও বেশি শিশুকে হামের টিকা দেওয়া হয়েছে : স্বাস্থ্যমন্ত্রী

১৩

বিশ্বের সর্বোচ্চ সক্রিয় আগ্নেয়গিরির চূড়ায় স্কাইডাইভ, গিনেস রেকর্ড থাই অধ্যাপকের

১৪

ঈদের দিনসহ আগামী পাঁচদিন বৃষ্টির দাপটের শঙ্কা

১৫

ইরানের সঙ্গে চুক্তিতে তাড়াহুড়া নয়, সতর্ক অবস্থানে ট্রাম্প

১৬

“ছবি করেনি পাঁচটা, তারাও দেখি বডিগার্ড নিয়ে ঘোরে” : বাপ্পারাজ

১৭

ট্রেনে নারীদের জন্য আলাদা বগির পরিকল্পনা সরকারের

১৮

১১ জেলার জন্য বড় দুঃসংবাদ, ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির শঙ্কা

১৯

ঈদযাত্রায় কমলাপুর রেলস্টেশনে যাত্রীদের উপচে পড়া ভিড়

২০