জামালপুরে সাংবাদিকের উপর হামলার ঘটনায় বিচারের দাবি – দৈনিক দেশেরকথা
Desher Kotha
৩০ অক্টোবর ২০২২, ৮:৫৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জামালপুরে সাংবাদিকের উপর হামলার ঘটনায় বিচারের দাবি

জামালপুর প্রতিনিধি>জামালপুরের সরিষাবাড়ীতে ঢাকা প্রতিদিন পত্রিকার উপজেলা প্রতিনিধি সাংবাদিক মো. আশরাফুল ইসলামের উপর হামলার ঘটনায় সংবাদ সম্মেলনে করা হয়েছে। রবিবার দুপুরে জামালপুর প্রেসক্লাব মিলনায়তনে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে ভুক্তভোগী সাংবাদিক আশরাফুল ইসলাম।

সংবাদ সম্মেলনে সাংবাদিক আশরাফুল ইসলাম তার লিখিত বক্তব্যে বলেন, আমি সাংবাদিক হিসেবে বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযোদ্ধার শক্তির পক্ষে এবং স্বাধীনতা বিরোধী শক্তির বিরুদ্ধে অনেক লেখালেখি করি এবং ইতিপূর্বে আমার ফেসবুক টাইম লাইনে গত ৩১ আগস্ট ও ২০ সেপ্টেম্বর দুটি পোস্ট করি। যাতে লেখা হয়েছিল পিএসডি ডিগ্রী ৯৮% নকল যা দৈনিক সমকাল পত্রিকায় প্রকাশিত হয়েছে।

আরেকটি পোস্টে জামালপুর জেলা ও সরিষাবাড়ী উপজেলার মুক্তিযুদ্ধা ও মুক্তিযুদ্ধার সন্তানদের প্রশ্ন ছুড়ে দিলেন অধ্যক্ষ আব্দুর রশিদ। পোস্ট দুটি ব্যাপক আকারে ভাইরাল হয় এবং নিন্দা ও ক্ষোভের সৃষ্টি হয়। এর জের ধরে সরিষাবাড়ী উপজেলার সাবেক ছাত্রলীগ সভাপতি আলামিন হোসেন শিবলুর নির্দেশে বেশ কয়েকজন আমার উপর অতর্কিতভাবে হামলা করে।

হামলায় আমি গুরুতর আহত হয়। ওই হামলার ঘটনার পর থেকে আমি ও আমার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছি। তিনি আরও বলেন, এ ঘটনার মদতদাতা সরিষাবাড়ী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ হারুন অর রশিদ তার লোকদের দিয়ে এ ঘটনা ঘটিয়েছে বলেও জানান তিনি। সংবাদ সম্মেলনে হামলাকরী ও হামলার ঘটনার সাথে যারা মদতদাতা তদন্ত সাপেক্ষে তাদের গ্রেফতার করার জন্য প্রধানমন্ত্রীর সুদৃষ্টি কামনা করেন তিনি।

এ প্রসঙ্গে সরিষাবাড়ী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ হারুন অরিশদ বলেন, সাংবাদিকের উপর হামলার ঘটনা নিন্দনীয়। যারা হামলা করেছে তাদের বিরুদ্ধে প্রশাসন তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নিবে বলেও জানান তিনি।শাহ্ আলী বাচ্চু

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালশীর বস্তিতে ভয়াবহ আগুন, পানির সংকটে ফায়ার সার্ভিসের অভিযান

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় তরুণীকে ছাদ থেকে ফেলে হত্যা, গ্রেপ্তার যুবক

ঈদযাত্রায় দুই মহাসড়কে দীর্ঘ যানজট, ভোগান্তিতে ঘরমুখো মানুষ

সুন্দরগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, নিহত জেলা জজ আউয়াল সরকার

ঝিনাইদহে পাটওয়ারীর সঙ্গে যা ঘটেছে তা শোভনীয় নয় : আইনমন্ত্রী

বিসিবি নির্বাচন: বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৮ পরিচালক

অভিষেকের বাড়িতে পুলিশের প্রবেশ ঘিরে রাজনৈতিক উত্তাপ

রাষ্ট্র পরিচালনায় এত স্কুল-কলেজের প্রয়োজন নেই : ব্যারিস্টার ফুয়াদ

যুদ্ধের উদ্বেগ ও তীব্র গরমের মধ্যেই শুরু হলো পবিত্র হজ

কুড়িগ্রামে বেপরোয়াভাবে মাইক্রোবাস চালানোর সময় ২ জন আহত হয়েছে

১০

গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ১৭ শিশুর মৃত্যু

১১

প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ

১২

নবীনগরে সাংবাদিকদের সাথে মেয়র প্রার্থী মাসুদ রানা’র মতবিনিময়

১৩

দুই কোটিরও বেশি শিশুকে হামের টিকা দেওয়া হয়েছে : স্বাস্থ্যমন্ত্রী

১৪

বিশ্বের সর্বোচ্চ সক্রিয় আগ্নেয়গিরির চূড়ায় স্কাইডাইভ, গিনেস রেকর্ড থাই অধ্যাপকের

১৫

ঈদের দিনসহ আগামী পাঁচদিন বৃষ্টির দাপটের শঙ্কা

১৬

ইরানের সঙ্গে চুক্তিতে তাড়াহুড়া নয়, সতর্ক অবস্থানে ট্রাম্প

১৭

“ছবি করেনি পাঁচটা, তারাও দেখি বডিগার্ড নিয়ে ঘোরে” : বাপ্পারাজ

১৮

ট্রেনে নারীদের জন্য আলাদা বগির পরিকল্পনা সরকারের

১৯

১১ জেলার জন্য বড় দুঃসংবাদ, ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির শঙ্কা

২০