1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
জামালপুরে নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে মানববন্ধন অনুষ্ঠিত – দৈনিক দেশেরকথা
শনিবার, ০৯ মে ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
ভেড়ামারায় জিয়া খাল পুনঃখনন উদ্বোধন: কৃষিতে ফিরবে প্রাণ, মিটবে জলাবদ্ধতা খানপুরে অভিযানে ৩৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার টেন্ডার অনিয়মের মূল হোতা নরসিংদীর সিভিল সার্জনের বিরুদ্ধে হাইকোর্টের রুল জারি পরকীয়ার টানাপোড়েনে যুবক হত্যা, গোয়ালঘরের মাটি খুঁড়ে মিলল মরদেহ রাশিয়ায় ইউক্রেনের ড্রোন হামলায় কিশোরগঞ্জের যুবক নিহত, পরিবারে শোকের মাতম নোয়াখালীতে এসিল্যান্ড-তহশিলদারসহ ৯জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা জটিলতা কাটিয়ে সরকার গঠনের পথে থালাপতি বিজয় গুম-অপহরণ ও ভয়ের সংস্কৃতিমুক্ত রাষ্ট্র চায় জনগণ: প্রধানমন্ত্রী তারেক রহমান ৫ মরদেহের পাশে ছিল চিরকুট, যা লিখা ছিল তাতে কোনো ধর্মকে টার্গেট করে ক্ষতি না করার আহ্বান জানানো হবে ভারত সরকারকে: জামায়াত আমির

জামালপুরে নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে মানববন্ধন অনুষ্ঠিত

শাহ্ আলী বাচ্চু
  • প্রকাশ শুক্রবার, ২৫ নভেম্বর, ২০২২

জামালপুর প্রতিনিধি> ‘সবার সাথে ঐক্য গড়ি, নারী শিশু নির্যাতন বন্ধ করি’ এই প্রতিপাদ্যের আলোকে জামালপুরে নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়। উন্নয়ন সংঘ ও ইউএনএফপিএ এর সহযোগিতায় মানববন্ধনে সভাপতিত্ব করেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক কামরুন্নাহার।

জামালপুর জেলা শহরের ফৌজদারি মোড়ে অনুষ্ঠিত মানববন্ধন পরিচালনা করেন উন্নয়ন সংঘের মানবসম্পদ উন্নয়ন পরিচালক জাহাঙ্গীর সেলিম। এতে বক্তব্য রাখেন উন্নয়ন সংঘের এরিয়া প্রোগ্রামের ব্যবস্থাপক মিনারা পারভীন, জেন্ডার প্রকল্পের ব্যবস্থাপক অপূর্ব চক্রবর্ত্তী, তরঙ্গ মহিলা কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক শামীমা খান, জামালপুর পৌরসভার মহিলা কাউন্সিলর সাইদা আক্তার, ব্র্যাকের জেলা ব্যবস্থাপক হাফিজা খানম, পারিবারিক নির্যাতন প্রতিরোধ জোটের সদস্য তারিকুল ফেরদৌস, নারীনেত্রী মহসিনা আক্তার প্রমুখ।

মানববন্ধনে উন্নয়ন সংঘ, ব্র্যাক, তরঙ্গ মহিলা সংস্থা, পারি ডেভেলপমেন্ট ট্রাস্ট, নারীপক্ষসহ বিভিন্ন সরকারি, বেসরকারি সংস্থার দুই শতাধীক প্রতিনিধি অংশ নেন। আলোচনার শুরুতেই নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ সামনে রেখে জাতীয় সংসদ ও সরকারের কাছে বিভিন্ন দাবী সম্বলিত লিখিত বক্তব্য পাঠ করেন মানবাধিকার সংগঠক জাহাঙ্গীর সেলিম।

২৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত পক্ষকালে ইউএনএফপিএ এর সহযোগিতায় উন্নয়ন সংঘ বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করবে বলে মানববন্ধনে ঘোষণা করা হয়।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park