জামালপুরে চার সন্তানের জন্ম দিলো এক গৃহবধূ – দৈনিক দেশেরকথা
Desher Kotha
২০ জানুয়ারী ২০২৩, ৭:৩৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জামালপুরে চার সন্তানের জন্ম দিলো এক গৃহবধূ

জামালপুর প্রতিনিধি>এক গৃহবধূর গর্ভ থেকে ভূমিষ্ট হলো চারটি শিশু সন্তান। জামালপুর জেলা শহরে বৃহস্পতিবার ১৯ জানুয়ারী রাতে বেসরকারি হাসপাতাল এপোলেতে অস্ত্রোপচারের মাধ্যমে একসঙ্গে চার সন্তানের জন্ম দেন একগৃহবধূ। জন্ম নেওয়া চার নবজাতকই মেয়ে। গৃহবধূ আঞ্জুয়ারা বেগম জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলার চর-সরিষাবাড়ি এলাকার বাসিন্দা মোঃ বাবুর স্ত্রী ।

অস্ত্রোপচার করা গাইনি চিকিৎসক খায়রুল বাশার পলাশ বলেন, আমার তত্বাবধানে চার শিশুর জন্ম হওয়ায় আমি খুবই খুশি। শিশুদের মা সুস্থ আছেন। নবজাতকদের নিবিড় পরিচর্যা ইউনিটে (এনআইসিইউ) রাখা রয়েছে।

চার নবজাতকের বাবা মোঃ বাবু বলেন, আশা করি চার সন্তান লালন-পালনে কোনো সমস্যা হবে না। আল্লাহ সুস্থ রাখলে পরিবারের সবাই মিলে লালন-পালন করব। চিকিৎসকরা আমার স্ত্রীকে সব সময় চেকআপের মধ্যে রেখেছেন। আমি ডাক্তার ও হাসপাতাল কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞ।

নবজাতকদের মা বলেন, “আমি সুস্থ আছি। আল্লাহ আমাকে চারটি সন্তান দান করেছেন। একসঙ্গে চার সন্তানের জন্ম পরিবার ও আত্মীয়স্বজনদের মধ্যে আনন্দের বন্যা বইছে”।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাবির লোক-প্রশাসন বিভাগ শিক্ষার্থী সংসদের নতুন ভিপি কাব্য, জিএস আক্কাস

উলিপুর প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও’র মতবিনিময়

২ কোটি লিটার পাম তেল কিনছে সরকার

ভিসা আবেদনের ব্যাংক স্টেটমেন্টে কিউআর কোড যুক্ত করার নির্দেশ বাংলাদেশ ব্যাংকের

মাঝেমধ্যে সাহসী সিদ্ধান্ত নেওয়াটা জরুরি : শান্ত

ঈদুল আজহা উপলক্ষে দোকানপাট ও শপিং মল রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে

ভারতে পাচার হওয়া দুই বাংলাদেশি নারীকে বেনাপোল দিয়ে ফেরত

সীমান্ত হত্যা বন্ধে কার্যকর উদ্যোগ নিতে ব্যর্থ হলে লংমার্চ হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী

আত্রাইয়ে বান্দাইখাড়া ডিগ্রি কলেজে উৎসবমুখর পরিবেশে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান

সীমান্তে কাঁটাতার-মানুষ হত্যা করে বন্ধুত্বের হাত বাড়িয়ে লাভ নেই: ভারতকে নাহিদ

১০

রুয়েটে ক্যান্টিন ও খাবারের দোকানে যৌথ অভিযান: ৫ প্রতিষ্ঠানকে জরিমানা, জব্দ ক্ষতিকর উপকরণ

১১

রায়পুরে হাসপাতাল ও ইমামের বিরোধ নিস্পত্তি

১২

চুয়াডাঙ্গায় ট্যাপেন্টাডল ট্যাবলেট ও গাঁজাসহ ২ জন মাদকসেবী গ্রেফতার, বিভিন্ন মেয়াদে সাজা

১৩

কুবিতে আইকিউএসির নবীন বরণ: ৭ম দিনে ব্যবস্থাপনা শিক্ষা বিভাগ ও মার্কেটিং বিভাগের অংশগ্রহণ

১৪

১ ঘণ্টা ৫০ মিনিটে শেষ ৭ উইকেট, পাকিস্তানকে হারিয়ে মিরপুরে ইতিহাস গড়ল বাংলাদেশ

১৫

ফুলবাড়ীর বড়ভিটা ইউনিয়নে কাবিটা প্রকল্পের কাজে ব্যাপক দূর্নীতি

১৬

১১০ সিসি পর্যন্ত মোটরসাইকেলে কর দিতে হবে না, প্রস্তাবিত বাজেটে ছাড়ের ইঙ্গিত

১৭

সীমান্তে কাঁটাতারের বিষয়ে ভারতের সঙ্গে কূটনৈতিক চ্যানেলে আলোচনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

১৮

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ পর্যবেক্ষণে চীন, ভবিষ্যৎ রণকৌশল নিয়ে চলছে গভীর বিশ্লেষণ

১৯

মিরপুর টেস্টে শেষ সেশনে নাটকীয় লড়াই, ৭ উইকেট দরকার বাংলাদেশের

২০