1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন
শিরোনাম :
জামালপুরে  ৪২ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ, আটক দুই পিরোজপুরে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ মেগা কর্মসূচির শুভ উদ্বোধন কুড়িগ্রামে এসআই জাহেদুল ইসলামের প্রত্যাহার ও শাস্তির দাবিতে মানববন্ধন নবীনগরে স্বঘোষিত শিল্পপতিসহ একাধিক জনের নামে হত্যা মামলা ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৫ জনের মৃত্যু, নতুন রোগী ৭৯৬ দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী দীর্ঘ ২৩ দিনের ঈদের ছুটি শেষে আগামীকাল খুলছে কুবি ঢাকাসহ ১৫ জেলায় সন্ধ্যার মধ্যে ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরগুলোতে সতর্ক সংকেত মরক্কোর বিপক্ষে শক্তিশালী একাদশে নামতে পারে ব্রাজিল মদ-সিগারেটের ট্যাক্স বাড়ানোয় বিরোধী দল নাখোশ : প্রধানমন্ত্রী

রাণীশংকৈলে ওসি’র পরিচয়ে অজ্ঞাতনামা আসামীর নামে চলছে চাঁদাবাজি

হুমায়ুন কবির
  • প্রকাশ মঙ্গলবার, ২ আগস্ট, ২০২২

রাণীশংকৈল প্রতিনিধি>ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ইউপি নির্বাচনে সহিংসতার ঘটনায় পৃথক ৩টি অজ্ঞাতনামা মামলার ভয় দেখিয়ে গতকয়েকদিন ধরে চলছে পুলিশের নামে নীরব চাঁদাবাজি। এলাকাছাড়া নীরিহ মানুষের উপর যেন মরার উপর খড়ার ঘাঁ। 

গত ২৭ জুলাই বাচোর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৩ নং ওয়ার্ডের ভোট কেন্দ্র ভিএফ নিন্ম মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে পুলিশের গুলিতে শিশু নিহতের ঘটনায় প্রিজাইডিং কর্মকর্তা খতিবুর রহমানসহ পুলিশের পৃথক ৩টি মামলায় প্রায় ৮০০ জনকে অজ্ঞাতনামা আসামী করা হয়েছে।এতে গ্রেফতার আতংঙ্কে দিন পার করছে এলাকাবাসী। এ সুযোগে ওসি পরিচয়ে চলছে নিরব চাঁদাবাজি।

যদিও পুলিশ প্রশাসন বলছে তদন্ত ছাড়া নিরীহ কাউকে গ্রেফতার করা হবে না।সংশ্লিষ্ঠ ওয়ার্ডের নব নির্বাচিত ইউপি সদস্য বাবুল হোসেনকে মামলার ভয় দেখিয়ে ওসি পরিচয়ে গতকাল সোমবার (১ আগষ্ঠ) হুমকি দিয়ে বলে যে, ব্যাটা মেম্বার হয়ে বসে আছিস মামলা থেকে বাঁচতে এক্ষুণি বিকাশে টাকা দে নতুবা তোকেও অজ্ঞাতনামা মামলার আসামী বানাবো। 

মামলা থেকে রেহাই পেতে বাবুল ২৬ হাজার টাকা দেয় বিকাশে। এমনি ভাবে খড়রা গ্রামের হাকিমের পুত্র রুহুল কেও ওসি পরিচয়ে ২০ হাজার টাকা চাঁদা দাবী করে। আলমের কাছেও মামলার ভয় দেখিয়ে ০১৭৭৩৭১৮০৪১ নং মোবাইলে ফোন দিয়ে ০১৭৬৪৭৫৯১৩৫ নং বিকাশে ১০ হাজার টাকা দাবী করে। 

বিষয়টি নিশ্চিত করে তদন্ত ওসি আব্দুল লতিফ সেখ বলেন, ওসি’র পরিচয়ে একটি প্রতারকচক্র বিভিন্ন ভাবে মোটা অঙ্কের টাকা দাবী করছে,আমরা নাম্বার গুলি যাচাই করার চেষ্ঠা করতেছি।

 রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) এস এম জাহিদ ইকবাল বলেন, ইউপি সদস্য বাবুল হোসেনের একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। এবিষয়ে তদন্ত চলছে ওসি পরিচয়ে প্রতারক চক্রকে খুব শিঘ্রই  আইনের আওতায় আনা হবে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park