1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
চকরিয়ায় অবৈধ বালু উত্তোলনে প্রাণ গেল শ্রমিকের – দৈনিক দেশেরকথা
শনিবার, ০৯ মে ২০২৬, ১০:০৩ অপরাহ্ন
শিরোনাম :
টেন্ডার অনিয়মের মূল হোতা নরসিংদীর সিভিল সার্জনের বিরুদ্ধে হাইকোর্টের রুল জারি পরকীয়ার টানাপোড়েনে যুবক হত্যা, গোয়ালঘরের মাটি খুঁড়ে মিলল মরদেহ রাশিয়ায় ইউক্রেনের ড্রোন হামলায় কিশোরগঞ্জের যুবক নিহত, পরিবারে শোকের মাতম নোয়াখালীতে এসিল্যান্ড-তহশিলদারসহ ৯জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা জটিলতা কাটিয়ে সরকার গঠনের পথে থালাপতি বিজয় গুম-অপহরণ ও ভয়ের সংস্কৃতিমুক্ত রাষ্ট্র চায় জনগণ: প্রধানমন্ত্রী তারেক রহমান ৫ মরদেহের পাশে ছিল চিরকুট, যা লিখা ছিল তাতে কোনো ধর্মকে টার্গেট করে ক্ষতি না করার আহ্বান জানানো হবে ভারত সরকারকে: জামায়াত আমির কটিয়াদী উপজেলা পরিষদের পুকুরে ডুবে পঞ্চম শ্রেণীর ছাত্রের মৃত্যু  কামিল (স্নাতকোত্তর) পরীক্ষা-২০২৪ এর ফল প্রকাশ আগামীকাল 

চকরিয়ায় অবৈধ বালু উত্তোলনে প্রাণ গেল শ্রমিকের

এ.এম.আইয়ুব
  • প্রকাশ বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬

কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালী এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের সময় সামশুল আলম (৫০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

বুধবার (১৫ এপ্রিল) বিকেল ৫টার দিকে উপজেলার খুটাখালী ইউনিয়নের পান্ডা চুরি খুটাখালী কালাপাড়া সংরক্ষিত এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সামশুল আলম ইউনিয়নের সেগুন বাগিছা ৬নং ওয়ার্ডের অলি আহমদের ছেলে। তিনি পেশায় একজন শ্রমিক ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, খুটাখালী বন বিটের অধীন কালাপাড়া সংরক্ষিত এলাকা থেকে দীর্ঘদিন ধরে একটি চক্র অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল। এতে জড়িত হিসেবে স্থানীয় বশির আহমদের ছেলে মোহাম্মদ আলী লিটন, নুরুল আলমের ছেলে মো. ফারুক এবং মোক্তার আহমদের ছেলে মোহাম্মদ হামিদের নাম জানা গেছে।

ঘটনার সময় সামশুল আলম ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের কাজ করছিলেন। এ সময় চোরাবালিতে সৃষ্ট গভীর গর্তে পড়ে গিয়ে তিনি ডুবে যান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনির হোসাইন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park