গলাচিপায় ভাইয়ের নির্যাতনে বোনের সংবাদ সম্মেলন – দৈনিক দেশেরকথা
arif khanh
২ অগাস্ট ২০২৫, ১০:৫৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

গলাচিপায় ভাইয়ের নির্যাতনে বোনের সংবাদ সম্মেলন

পটুয়াখালীর গলাচিপা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের ফেরিঘাট এলাকার তালেবনগর আশ্রয়নে কালাই সিকদার এর ছেলে মোঃ শাহজাহান সিকদার এর অত্যাচার ও হামলায় বোন জরিনা বেগম আজ এলাকা ছাড়তে বাধ্য হয়। এঘটনায় বোন আইনের কাছে বিচার চেয়ে কোন প্রতিকার না পেয়ে শুক্রবার বেলা ১১ টায় গলাচিপা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলন জরিনা বেগম বলেন পূর্ব শত্রুতার জের ধরে শাহজাহান সিকদার ও ছেলেরা কয়েক বার জরিনা বেগমের ছেলেকে বিভিন্ন জাগায় হামলা ও মারধর করে। 

তিনি আরো জানান, যে তার বাবাকে সরকারের বরাদ্দ কৃত তালেবনগর আবাসনের ঘর থেকে বোনকে তাড়িয়ে দেবার জন্য দীর্ঘদিন যাবত পায়তারা করে আসলেও তারা যায়নি। তাই নতুন করে হামলার শিকার হয় গত বুধবার বেলা ৩ ৪ টার সময় গলাচিপা খেয়াঘাট মোটরসাইকেল স্ট্যান্ডে। এসময় জরিনা বেগম ও তার ছেলে ও স্বামী নয়ন হাওলাদারকে মারধর করে শাহজাহান সিকদার তার ছেলে রুবেল সিকদার, সোহেল সিকদার সহ আরো কয়েক জন। এতে করে জরিনা বেগমের বাহাত ভেঙে যায় এবং তার ভাই শাহজাহান সিকদার বোনের মোটরসাইকেল ও অটোরিকশা যাতে চালাতে না পারে তার ব্যবস্থা করেন।  এতে করে আজ তিনদিন যাবত অনাহারে ও অর্ধাহারে জীবনযাপন করছে বলে জানান জরিনা বেগম। 

তিনি আরো বলেন, এবিষয়ে নিয়ে গলাচিপা থানায় গিয়ে জানালোও কোন আইনি সহায়তা সে পায়নি। তাই তিনি গলাচিপা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন করেন।

গলাচিপা থানা অফিসার ইনচার্জ মো. আসাদুল বলেন, সে থানায় এসে মামলা দিলে আমরা অবশ্যই মামলা নিবো এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালশীর বস্তিতে ভয়াবহ আগুন, পানির সংকটে ফায়ার সার্ভিসের অভিযান

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় তরুণীকে ছাদ থেকে ফেলে হত্যা, গ্রেপ্তার যুবক

ঈদযাত্রায় দুই মহাসড়কে দীর্ঘ যানজট, ভোগান্তিতে ঘরমুখো মানুষ

সুন্দরগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, নিহত জেলা জজ আউয়াল সরকার

ঝিনাইদহে পাটওয়ারীর সঙ্গে যা ঘটেছে তা শোভনীয় নয় : আইনমন্ত্রী

বিসিবি নির্বাচন: বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৮ পরিচালক

অভিষেকের বাড়িতে পুলিশের প্রবেশ ঘিরে রাজনৈতিক উত্তাপ

রাষ্ট্র পরিচালনায় এত স্কুল-কলেজের প্রয়োজন নেই : ব্যারিস্টার ফুয়াদ

যুদ্ধের উদ্বেগ ও তীব্র গরমের মধ্যেই শুরু হলো পবিত্র হজ

কুড়িগ্রামে বেপরোয়াভাবে মাইক্রোবাস চালানোর সময় ২ জন আহত হয়েছে

১০

গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ১৭ শিশুর মৃত্যু

১১

প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ

১২

নবীনগরে সাংবাদিকদের সাথে মেয়র প্রার্থী মাসুদ রানা’র মতবিনিময়

১৩

দুই কোটিরও বেশি শিশুকে হামের টিকা দেওয়া হয়েছে : স্বাস্থ্যমন্ত্রী

১৪

বিশ্বের সর্বোচ্চ সক্রিয় আগ্নেয়গিরির চূড়ায় স্কাইডাইভ, গিনেস রেকর্ড থাই অধ্যাপকের

১৫

ঈদের দিনসহ আগামী পাঁচদিন বৃষ্টির দাপটের শঙ্কা

১৬

ইরানের সঙ্গে চুক্তিতে তাড়াহুড়া নয়, সতর্ক অবস্থানে ট্রাম্প

১৭

“ছবি করেনি পাঁচটা, তারাও দেখি বডিগার্ড নিয়ে ঘোরে” : বাপ্পারাজ

১৮

ট্রেনে নারীদের জন্য আলাদা বগির পরিকল্পনা সরকারের

১৯

১১ জেলার জন্য বড় দুঃসংবাদ, ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির শঙ্কা

২০