কুড়িগ্রামে কলম ফুল ও পানি দিয়ে এইচএসসি পরীক্ষার্থীদের স্বাগত জানালো ছাত্রদল  – দৈনিক দেশেরকথা
arif khanh
২৬ জুন ২০২৫, ২:২৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কুড়িগ্রামে কলম ফুল ও পানি দিয়ে এইচএসসি পরীক্ষার্থীদের স্বাগত জানালো ছাত্রদল 

কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ কুড়িগ্রামে অনুষ্ঠিতব্য উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষায় অংশগ্রহণকারী পরীক্ষার্থী ও তাদের অভিভাবকদের সুবিধার্থে কেন্দ্রীয় ছাত্রদলের নির্দেশনায় পাশে দাঁড়িয়েছে কুড়িগ্রাম জেলা ছাত্রদল।

২৬ জুন বৃহস্পতিবার সকাল থেকে কুড়িগ্রাম সরকারি কলেজ ও মজিদা আদর্শ ডিগ্রি কলেজ গেটের সামনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে হেল্প ডেস্ক স্থাপন করে পরীক্ষার্থীদের মধ্যে কলম, পানির বোতল ও ফুল বিতরণ করেন ছাত্রদলের নেতাকর্মীরা।

এসময় উপস্থিত ছিলেন মজিদা কলেজ ছাত্রদলের সদস্য সচিব নাঈম ইসলাম, সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক আসাদুজ্জামান আকাশ, সদস্য সচিব মিলন রহমান, কুড়িগ্রাম জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল রানা ও বিপুলসহ কুড়িগ্রাম সরকারি কলেজ ছাত্রদলের অন্যান্য নেতৃবৃন্দ।

 এইচএসসি পরীক্ষার্থী মোছাঃ শাহানাজ পারভীন বলেন, “পরীক্ষা দিতে এসে বড় ভাইদের কাছ থেকে কলম ফুল ও পানির বোতল উপহার পেয়ে খুব ভালো লাগছে।”

পরীক্ষা কেন্দ্রে আসা অভিভাবকরা জানান, “আমাদের মেয়েরা পরীক্ষা দিচ্ছে। কেন্দ্রে ঢোকার সময় ছাত্রদলের নেতাকর্মীরা তাদের হাতে কলম ও পানির বোতল তুলে দিলেন।  অভিভাবকদের জন্য বসার ব্যবস্থাও করেছে তারা। ছাত্রদলের এই হেল্প ডেস্কের কার্যক্রমের এ উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।”

কুড়িগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ মির্জা মোঃ নাসির উদ্দীনও ছাত্র দলের এ উদ্যোগের প্রশংসা করে বলেন, “সম্প্রতি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার্থীদের শিক্ষাসামগ্রী দিয়ে সহায়তা করেছিল ছাত্রদল। আজকেও কলেজের সামনে হেল্প ডেস্ক বসিয়েছে। এটি একটি প্রশংসনীয় উদ্যোগ। জেলা ছাত্রদলকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই।”

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালশীর বস্তিতে ভয়াবহ আগুন, পানির সংকটে ফায়ার সার্ভিসের অভিযান

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় তরুণীকে ছাদ থেকে ফেলে হত্যা, গ্রেপ্তার যুবক

ঈদযাত্রায় দুই মহাসড়কে দীর্ঘ যানজট, ভোগান্তিতে ঘরমুখো মানুষ

সুন্দরগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, নিহত জেলা জজ আউয়াল সরকার

ঝিনাইদহে পাটওয়ারীর সঙ্গে যা ঘটেছে তা শোভনীয় নয় : আইনমন্ত্রী

বিসিবি নির্বাচন: বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৮ পরিচালক

অভিষেকের বাড়িতে পুলিশের প্রবেশ ঘিরে রাজনৈতিক উত্তাপ

রাষ্ট্র পরিচালনায় এত স্কুল-কলেজের প্রয়োজন নেই : ব্যারিস্টার ফুয়াদ

যুদ্ধের উদ্বেগ ও তীব্র গরমের মধ্যেই শুরু হলো পবিত্র হজ

কুড়িগ্রামে বেপরোয়াভাবে মাইক্রোবাস চালানোর সময় ২ জন আহত হয়েছে

১০

গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ১৭ শিশুর মৃত্যু

১১

প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ

১২

নবীনগরে সাংবাদিকদের সাথে মেয়র প্রার্থী মাসুদ রানা’র মতবিনিময়

১৩

দুই কোটিরও বেশি শিশুকে হামের টিকা দেওয়া হয়েছে : স্বাস্থ্যমন্ত্রী

১৪

বিশ্বের সর্বোচ্চ সক্রিয় আগ্নেয়গিরির চূড়ায় স্কাইডাইভ, গিনেস রেকর্ড থাই অধ্যাপকের

১৫

ঈদের দিনসহ আগামী পাঁচদিন বৃষ্টির দাপটের শঙ্কা

১৬

ইরানের সঙ্গে চুক্তিতে তাড়াহুড়া নয়, সতর্ক অবস্থানে ট্রাম্প

১৭

“ছবি করেনি পাঁচটা, তারাও দেখি বডিগার্ড নিয়ে ঘোরে” : বাপ্পারাজ

১৮

ট্রেনে নারীদের জন্য আলাদা বগির পরিকল্পনা সরকারের

১৯

১১ জেলার জন্য বড় দুঃসংবাদ, ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির শঙ্কা

২০