কিশোরগঞ্জে ৩দিনব্যাপী স্মার্ট ভূমিসেবা মেলার উদ্বোধন – দৈনিক দেশেরকথা
আনোয়ার হোসেন
২০ মে ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কিশোরগঞ্জে ৩দিনব্যাপী স্মার্ট ভূমিসেবা মেলার উদ্বোধন

“জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা, নিরাপদ ভূমি এবং সমৃদ্ধ ভবিষ্যৎ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় নীলফামারীর কিশোরগঞ্জে ৩ দিন ব্যাপী ভূমিসেবা মেলার উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৯মে)সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে ভূমি অফিস চত্বরে এ মেলার উদ্বোধন করেন,উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমান। উদ্বোধনী অনুষ্ঠান শেষে একই স্থানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমান বলেন, এ মেলা আয়োজনের অন্যতম উদ্দেশ্য হচ্ছে ভূমিসেবা গ্রহণের প্রক্রিয়া সহজীকরণ, ভূমি সংক্রান্ত বিভিন্ন অনলাইন সেবা সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করা এবং এসব সেবা প্রান্তিক পর্যায় পর্যন্ত পৌঁছে দেওয়া। পাশাপাশি ভূমি ব্যবস্থাপনায় প্রযুক্তির ব্যবহার বাড়িয়ে দুর্নীতি কমানো এবং সেবাগ্রহীতাদের হয়রানি কমানোর দিকেও গুরুত্বারোপ করা হয়েছে। এতে আরো বক্তব্য দেন, কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লুৎফর রহমান,উপজেলা জামায়াতের আমীর আব্দুর রশিদ শাহ্, উপজেলা কৃষকদলের সভাপতি তৌহিদুর রহমান, সংরক্ষিত নারী এমপির প্রতিনিধি দেলোয়ার হোসেন,উপজেলা ছাত্র শক্তির আহবায়ক মোতালেব হোসেনসহ ভূমি অফিসে কর্মকর্তা প্রমুখ। এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা জাকির হোসেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আশরাফ-উজ- জামান সরকারসহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক,শিক্ষার্থী ও ভূমি মালিকগণ উপস্থিত ছিলেন। দেখা গেছে, সেবা সংক্রান্ত তথ্যাবলীর নানা ব্যানার-ফেস্টুনে ভূমি চত্বর বর্ণিল হয়ে ওঠে। যা দেখে আগন্তুকদের মাঝে মুগ্ধতা ছড়ায়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালশীর বস্তিতে ভয়াবহ আগুন, পানির সংকটে ফায়ার সার্ভিসের অভিযান

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় তরুণীকে ছাদ থেকে ফেলে হত্যা, গ্রেপ্তার যুবক

ঈদযাত্রায় দুই মহাসড়কে দীর্ঘ যানজট, ভোগান্তিতে ঘরমুখো মানুষ

সুন্দরগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, নিহত জেলা জজ আউয়াল সরকার

ঝিনাইদহে পাটওয়ারীর সঙ্গে যা ঘটেছে তা শোভনীয় নয় : আইনমন্ত্রী

বিসিবি নির্বাচন: বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৮ পরিচালক

অভিষেকের বাড়িতে পুলিশের প্রবেশ ঘিরে রাজনৈতিক উত্তাপ

রাষ্ট্র পরিচালনায় এত স্কুল-কলেজের প্রয়োজন নেই : ব্যারিস্টার ফুয়াদ

যুদ্ধের উদ্বেগ ও তীব্র গরমের মধ্যেই শুরু হলো পবিত্র হজ

কুড়িগ্রামে বেপরোয়াভাবে মাইক্রোবাস চালানোর সময় ২ জন আহত হয়েছে

১০

গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ১৭ শিশুর মৃত্যু

১১

প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ

১২

নবীনগরে সাংবাদিকদের সাথে মেয়র প্রার্থী মাসুদ রানা’র মতবিনিময়

১৩

দুই কোটিরও বেশি শিশুকে হামের টিকা দেওয়া হয়েছে : স্বাস্থ্যমন্ত্রী

১৪

বিশ্বের সর্বোচ্চ সক্রিয় আগ্নেয়গিরির চূড়ায় স্কাইডাইভ, গিনেস রেকর্ড থাই অধ্যাপকের

১৫

ঈদের দিনসহ আগামী পাঁচদিন বৃষ্টির দাপটের শঙ্কা

১৬

ইরানের সঙ্গে চুক্তিতে তাড়াহুড়া নয়, সতর্ক অবস্থানে ট্রাম্প

১৭

“ছবি করেনি পাঁচটা, তারাও দেখি বডিগার্ড নিয়ে ঘোরে” : বাপ্পারাজ

১৮

ট্রেনে নারীদের জন্য আলাদা বগির পরিকল্পনা সরকারের

১৯

১১ জেলার জন্য বড় দুঃসংবাদ, ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির শঙ্কা

২০