1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
রবিবার, ১৪ জুন ২০২৬, ১১:১৪ অপরাহ্ন
শিরোনাম :
২০২৬-২৭ অর্থবছরে জাবি শিক্ষার্থীর মাথাপিছু বরাদ্দ ২ লাখ ৬৮ হাজার টাকা ইসলামী ব্যাংককে আড়াই হাজার কোটি টাকার বিশেষ ঋণ দিল বাংলাদেশ ব্যাংক রাত ২টায় নেদারল্যান্ডস-জাপান মহারণ, এগিয়ে কারা? আগামীকাল থেকে বাজারে আসছে হাঁড়িভাঙ্গা আম, অবকাঠামোগত সংকটে উদ্বিগ্ন চাষি-ব্যবসায়ীরা লাকসামে ডেন্টাল চিকিৎসককে জড়িয়ে অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার জয়, তবু সিরিজ বাংলাদেশের ১২ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে পুলিশ ওসি প্রত্যাহার গলাচিপায় স্কুল ফিডিং দেওয়া হচ্ছে তেঁতো স্বাদের ডিম  বিআরটি প্রকল্পের অগ্রগতি নিয়ে প্রধানমন্ত্রীর পর্যালোচনা সভা পিরোজপুররের মঠবাড়িয়ায় ২০০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

কমলগঞ্জে ডিজিটাল উদ্ভাবনী মেলা অনুষ্ঠিত

দেশেরকথা ডেস্ক:
  • প্রকাশ বৃহস্পতিবার, ১০ নভেম্বর, ২০২২

কমলগঞ্জ প্রতিনিধি>উদ্ভাবনী জয়োল্লাসে স্মার্ট বাংলাদেশ’ প্রতিপাদ্যে ও ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে মৌলভীবাজারের কমলগঞ্জে ডিজিটাল উদ্ভাবনী মেলা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১০ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে কমলগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা সিফাত উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ, অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি।

উপজেলা স্কাউট সম্পাদক মো. মোশাহীদ আলীর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক মো. রফিকুর রহমান।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কমলগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আসলম ইকবাল মিলন, সাবেক সভাপতি এম মোসাদ্দেক আহমেদ মানিক, কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় চক্রবর্তী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রামভজন কৈরী, পৌর মেয়র জুয়েল আহমেদ, সহকারী কমিশনার (ভূমি) সুমাইয়া আক্তার, নারী ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম, ইউপি চেয়ারম্যান ইফতেখার আহমদ বদরুল, সোলেমান হোসেন, আসিদ আলী প্রমুখ।

আলোচনা সভা শেষে অতিথিরা মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন। মেলায় ১৬টি স্টলে উপজেলার বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের আধুনিক প্রযুক্তিগত উদ্ভাবন ও ডিজিটাল সেবাসমূহ প্রদর্শন করা হয়। পরে বিকেল ৩টায় সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park