আত্রাইয়ে পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার ও মিটার চুরি, উদ্বিগ্ন গ্রাহক – দৈনিক দেশেরকথা
রুহুল আমিন
১৬ মে ২০২৬, ৬:১০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আত্রাইয়ে পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার ও মিটার চুরি, উদ্বিগ্ন গ্রাহক

নওগাঁর আত্রাইয়ে পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার ও মিটার রক্ষায় হিমশিম খাচ্ছে গ্রাহক। প্রায় রাতেই কোন না কোন গ্রামে ট্রান্সফরমার ও মিটার চুরি হয়ে যাচ্ছে। মিটার চোরেরা মালিকদের কাছ থেকে টাকা আদায়ের জন্য তাদের সাথে যোগাযোগের নম্বরও দিয়ে যাচ্ছে চিরকুটের মাধ্যমে।

এমনই ঘটনা ঘটেছে গত শুক্রবার দিবাগত রাতে উপজেলার শাহাগোলা ইউনিয়নের তারুটিয়া ছোটডাঙ্গা ও হাতিয়াপাড়া গ্রামে। জানা যায়, তারুটিয়া ছোটডাঙ্গা গ্রামের আব্দুল মোমিনের রাইসবিলের একটি মিটার এবং হাতিয়াপাড়া গ্রামের মঈনুল ইসলাম লাফুর রাইসবিলের একটি মিটার চোরেরা খুলে নিয়ে যায়। এ সময় ওই চোরেরা যোগাযোগের জন্য চিরকুটে তাদের মোবাইল নম্বর রেখে যায়।

একই কায়দায় গত বুধবার দিবাগত রাতে উপজেলার কাশিয়াবাড়ী গ্রামের আলহাজ্ব আব্দুস ছামাদের গভীর নলকূপের বিদ্যুৎ খুঁটি থেকে ৩টি ট্রান্সফরমার চুরি হয়ে যায়। যার আনুমানিক মূল্য প্রায় পৌনে ২ লাখ টাকা বলে গ্রাহক সূত্রে জানা গেছে। ​এদিকে মাঝে মধ্যেই উপজেলার কোন না কোন গ্রামে পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার চুরি হওয়ায় গ্রাহকরা উদ্বিগ্ন হয়ে পড়েছেন।

উপজেলার বিভিন্ন মাঠ থেকে বোরো ধান কর্তন করার পর চোরেরা আরও সক্রিয় হয়ে উঠেছে। একের পর এক মিটার চুরি ও ট্রান্সফরমার চুরির পরও প্রশাসনের আইনি তেমন কোন পদক্ষেপ না থাকায় অভিযোগ করতেও তারা নারাজ। ​তারুটিয়া ছোটডাঙ্গা গ্রামের আব্দুল মোমিন বলেন, এবার দিয়ে ৪ বার আমার একই স্থান থেকে মিটার চুরি হলো। পূর্বে মিটার চুরির পর অভিযোগ করেও আমি এর কোন প্রতিকার পাইনি। এ জন্য অভিযোগের প্রতি আমার কোন আগ্রহ নেই। ​

কাশিয়াবাড়ী গ্রামের আলহাজ্ব আব্দুস ছামাদ বলেন, ট্রান্সফরমার চুরির পর আমরা বিষয়টি স্থানীয় পল্লী বিদ্যুৎ অফিসকে জানিয়েছি। তারা বলেছেন, তারাই এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেবেন। তবে এখন পর্যন্ত আইনগত ব্যবস্থার দৃশ্যমান কোন কিছু হয়নি।​ নওগাঁ পল্লী বিদ্যুৎ সমিতি আত্রাই জোনের এজিএম রাজু

হাসান বলেন, রাইসবিলের মিটার চুরির বিষয়টি আমাদেরকে এখন পর্যন্ত কেউ জানায়নি। জানালে আমরা পুলিশ প্রশাসনের কাছ থেকে আইনি সহায়তা নেব। ​আত্রাই থানার (ওসি) মো. আব্দুল করিম বলেন, “ট্রান্সফরমার বা মিটার চুরির ব্যাপারেও কেউ কোন অভিযোগ করেননি। অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রীপুরে পূর্ব শত্রুতার জেরে দম্পতিকে কুপিয়ে জখম, টাকা ও স্বর্ণালঙ্কার লুট

ধর্মীয় ও আধুনিক শিক্ষার সমন্বয়ে কুড়িগ্রামে অনন্য দৃষ্টান্ত নূরে মদিনা হিফজুল কুরআন একাডেমি

পাকিস্তানের বিশ্ববিদ্যালয়ের সঙ্গে একাডেমিক সহযোগিতায় যাচ্ছে কুবি

ডিআইইউতে প্রশাসনিক পরিবর্তন: নতুন ডিন ও প্রক্টর নিয়োগ

পিরোজপুরে সুন্দরবন বিষয়ক সাংবাদিকতা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত

আত্রাইয়ে পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার ও মিটার চুরি, উদ্বিগ্ন গ্রাহক

মহাসড়কে ‘ফিল্মি স্টাইলে’ গরু ডাকাতির মাংস যেত রাজধানীর সুপারশপে

স্বাস্থ্যকর নগরী গড়তে কুড়িগ্রামে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

বাজেটে ফ্যামিলি ও কৃষক কার্ডে বাড়তি বরাদ্দ দেওয়া হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান

তামিমের নেতৃত্বাধীন বিসিবির অ্যাডহক কমিটি বাতিল চেয়ে হাইকোর্টে রিট

১০

ইরান যুদ্ধের কাভারেজে ক্ষুব্ধ ট্রাম্প, নিউ ইয়র্ক টাইমস সাংবাদিককে ‘রাষ্ট্রদ্রোহী’ বললেন

১১

ওমানে সিলেট কমিউনিটির নবগঠিত কমিটিতে স্থান করে নিলেন রাজনগরের সুজন ও মামুন তালুকদার

১২

জনগণকে দেওয়া ওয়াদা বিএনপি বাস্তবায়ন করে: প্রধানমন্ত্রী তারেক রহমান

১৩

কোরবানির হাটে অ্যানথ্রাক্স-খুরা রোগের ঝুঁকি, যা জানাচ্ছেন বাকৃবি অধ্যাপক

১৪

মাদক ও কিশোর গ্যাং অপরাধ দমনে ওসি নোমানের এ্যাকশন

১৫

নোয়াখালী জেলা কারাগারে আসামির মৃত্যু

১৬

কুমিল্লায় প্রধানমন্ত্রী তারেক রহমান, মহাসড়কজুড়ে নেতাকর্মীদের উচ্ছ্বাস

১৭

বাকৃবিতে কয়েক ঘণ্টার ব্যবধানে দুই হলে চুরি

১৮

৭ জেলায় সন্ধ্যার মধ্যে ঝড়-বজ্রবৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেত

১৯

১৩ জেলায় তাপপ্রবাহ, দিন-রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকার আভাস

২০