বিএনপির বরিশাল বিভাগীয় সমাবেশে বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদল – দৈনিক দেশেরকথা
Desher Kotha
৫ নভেম্বর ২০২২, ৭:২৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিএনপির বরিশাল বিভাগীয় সমাবেশে বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদল

ববি প্রতিনিধি>বিএনপির বরিশাল বিভাগীয় সমাবেশ আজ শনিবার সকাল ১১টায় শুরু হয়েছে। পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে এ সমাবেশের শুভ সূচনা করা হয়। সমাবেশে যোগ দিয়েছে বরিশাল বিভাগের বিভিন্ন বিশ্ববিদ্যালয় -কলেজ,জেলা- উপজেলা থেকে আসা বিপুল সংখ্যক নেতাকর্মী।
এর আগে, গতকাল শুক্রবার দুপুরেই সমাবেশস্থল লোকে লোকারণ্য, যেন একটু পরেই শুরু হবে সমাবেশ।
আজকের সমাবেশে অংশ নিতে দলটির অর্ধশতাধিক কেন্দ্রীয় নেতা ঢাকা থেকে বরিশাল পৌঁছান। তাঁদের স্বাগত জানাতে দিনভর নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিলও করেছেন।
বেলা ১১টার দিকে পবিত্র কোরআন তেলাওয়াত শেষে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করা হয়। সেইসঙ্গে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানসহ প্রয়াত এবং বিভিন্ন আন্দোলন-সংগ্রামে নিহত নেতাকর্মীদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া-মোনাজাত করা হয়। এর পর পরই স্থানীয় নেতারা বক্তব্য দেওয়া শুরু করেন।

বরিশাল বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি রেজা শরীফ বলেন,সমাবেশ মাঠ কানায় কানায় ভরে গেছে।এই আওয়ামী ফ্যাসিবাদী সরকার ও তার মদদপুষ্ট দালালেরা এই সমাবেশ বানচাল করার উদ্দেশ্য বাস,লঞ্চ,ফেরী,ব্যাটারিচালিত অটো সহ সকল প্রকার যানবাহন বন্ধ করে দিয়েছে। কিন্তু সমাবেশ মাঠে মানুষের আসা ঠেকাতে পারি নি।মূল সমাবেশ আজ শুরু হয়েছে কিন্তু আমাদের সমাবেশ শুরু হয়েছে আরো আগে থেকে।বরিশালে এখন জাতীয়তাবাদীদের ঈদ উৎসব শুরু হয়েছে।এই আওয়ামী দুঃশাসনকে না হটানো পর্যন্ত  জাতীয়তাবাদী সৈনিকেরা রাজপথ ছাড়বে না। রাজপথ এখন বিএনপির দখলে থাকবে। এই দুঃশাসন ভোলা, মুন্সিগঞ্জ,নারায়ণগঞ্জ সহ দেশের সকল প্রান্তে আমাদের অনেক ভাইয়ের রক্ত ঝড়িয়েছে, জীবন কেড়ে নিয়েছে। এই রক্ত আমরা বৃথা যেতে দেব না।প্রতি ফোটা রক্তের প্রতিশোধ নেয়া হবে।

বরিশাল বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক নাফিউর রহমান বলেন, এই ভোট চোর সরকার সাধারণ মানুষের জীবনকে অতিষ্ট করে তুলেছে।  যে হারে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়িয়েছে তাতে মানুষের দুই বেলা ভাত খাইতে কষ্ট হয়ে যাচ্ছে।দ্রব্যমূল্যের এই উর্ধ্বগতিতে সাধারণ জনমনে ক্ষোভের সঞ্চার হয়েছে।এই ক্ষোভের আগুনে ভোট চোর সরকার পুড়ে ছাই হয়ে যাবে। এই সমাবেশস্থল জাতীয়তাবাদীদের মেলা। এই মেলা সমগ্র বাংলাদেশে ছড়িয়ে দিতে হবে।বাংলাদেশের প্রতিটি কোণায় কোণায় আওয়ামী ফ্যাসিবাদীদের দাত ভাঙা জবাব দিতে হবে। এই রক্তচোষা সরকারকে আমাদের প্রতিটি শহীদ ভাইয়ের রক্তের হিসাব দিতে হবে।

অসহনীয় দ্রব্যমূল্য, লাগাতার লোডশেডিং, দুর্নীতি-দুঃশাসন, লুটপাট, মামলা-হামলা, গুম, হত্যা, জনগণের ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠা ও দেশনেত্রী খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে বরিশাল নগরের বেলস্ পার্কে বিভাগীয় মহাসমাবেশে বিভিন্ন বিশ্ববিদ্যালয় -কলেজ, জেলা-উপজেলা থেকে নেতাকর্মীরা জড়ো হোন।

এ সময় কেন্দ্রীয়, মহানগর,জেলা, উপজেলা পর্যায়ের বিএনপি,যুবদল,স্বেচ্ছাসেবক দল,ছাত্রদল সহ বিএনপির সকল অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।আরো উপস্থিত ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সমাজ সেবা সম্পাদক জাহিদুল ইসলাম সাকিন, ক্রীড়া সম্পাদক মোঃ সিহাব, আপ্যায়ন সম্পাদক মোঃ রাকিব মিয়া, বিজ্ঞান বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান, সহ-প্রচার সম্পাদক মোঃ ফজলে রাব্বি খান, সহ-ক্রীড়া সম্পাদক রাজিব আকন,সহ-সমাজ সেবা সম্পাদক ইনজাম শাওন, সদস্য  আশিক আহম্মেদ, মোঃ মোশাররফ হোসেন, মোঃ তরিকুল ইসলাম সহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল ও অনুষদের নেতাকর্মীরা। 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালশীর বস্তিতে ভয়াবহ আগুন, পানির সংকটে ফায়ার সার্ভিসের অভিযান

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় তরুণীকে ছাদ থেকে ফেলে হত্যা, গ্রেপ্তার যুবক

ঈদযাত্রায় দুই মহাসড়কে দীর্ঘ যানজট, ভোগান্তিতে ঘরমুখো মানুষ

সুন্দরগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, নিহত জেলা জজ আউয়াল সরকার

ঝিনাইদহে পাটওয়ারীর সঙ্গে যা ঘটেছে তা শোভনীয় নয় : আইনমন্ত্রী

বিসিবি নির্বাচন: বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৮ পরিচালক

অভিষেকের বাড়িতে পুলিশের প্রবেশ ঘিরে রাজনৈতিক উত্তাপ

রাষ্ট্র পরিচালনায় এত স্কুল-কলেজের প্রয়োজন নেই : ব্যারিস্টার ফুয়াদ

যুদ্ধের উদ্বেগ ও তীব্র গরমের মধ্যেই শুরু হলো পবিত্র হজ

কুড়িগ্রামে বেপরোয়াভাবে মাইক্রোবাস চালানোর সময় ২ জন আহত হয়েছে

১০

গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ১৭ শিশুর মৃত্যু

১১

প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ

১২

নবীনগরে সাংবাদিকদের সাথে মেয়র প্রার্থী মাসুদ রানা’র মতবিনিময়

১৩

দুই কোটিরও বেশি শিশুকে হামের টিকা দেওয়া হয়েছে : স্বাস্থ্যমন্ত্রী

১৪

বিশ্বের সর্বোচ্চ সক্রিয় আগ্নেয়গিরির চূড়ায় স্কাইডাইভ, গিনেস রেকর্ড থাই অধ্যাপকের

১৫

ঈদের দিনসহ আগামী পাঁচদিন বৃষ্টির দাপটের শঙ্কা

১৬

ইরানের সঙ্গে চুক্তিতে তাড়াহুড়া নয়, সতর্ক অবস্থানে ট্রাম্প

১৭

“ছবি করেনি পাঁচটা, তারাও দেখি বডিগার্ড নিয়ে ঘোরে” : বাপ্পারাজ

১৮

ট্রেনে নারীদের জন্য আলাদা বগির পরিকল্পনা সরকারের

১৯

১১ জেলার জন্য বড় দুঃসংবাদ, ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির শঙ্কা

২০