নবদিগন্ত মিরসরাই সমাজসেবা সংগঠনের উদ্যোগে ঈদ পূর্ণমিলনী উপলক্ষে গুলিয়াখালী সমুদ্র সৈকত এ এক আনন্দঘন বনভোজন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে সংগঠনের সদস্য ও শুভাকাঙ্ক্ষীরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে সংগঠনের সভাপতি আলীফ হাসান মেহেরাজ সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, নবদিগন্ত মিরসরাই একটি স্বপ্ন, যার মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব। তিনি জানান, আগামী দিনে শিক্ষা, সচেতনতা ও মানবিক কার্যক্রমের মাধ্যমে মিরসরাইকে আরও সুন্দর ও উন্নত সমাজ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করা হবে।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সদস্যবৃন্দ— আরাফ ভুঁইয়া, ইউসুফ, মাহিন, ইফাস, মাইমুনা, সামিয়া, সাজিদ, ফহাদ, নিসান, আল মোন্তাকির, তাসরিক ও আখি।
পুরো আয়োজনটি ছিল আনন্দমুখর পরিবেশে, যেখানে সবাই একসাথে সময় কাটানোর পাশাপাশি ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে আলোচনা করেন।
নবদিগন্ত মিরসরাই ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও সামাজিক কার্যক্রম অব্যাহত রাখবে বলে আশা প্রকাশ করা হয়।
মন্তব্য করুন