ডিআইইউতে প্রশাসনিক পরিবর্তন: নতুন ডিন ও প্রক্টর নিয়োগ – দৈনিক দেশেরকথা
মোঃ হৃদয়
১৬ মে ২০২৬, ৬:৫৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ডিআইইউতে প্রশাসনিক পরিবর্তন: নতুন ডিন ও প্রক্টর নিয়োগ

রাজধানীতে অবস্থিত ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-এ প্রশাসনিক কাঠামোয় পরিবর্তন আনা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের দীর্ঘদিনের প্রক্টর ড. মো. সাজ্জাদ হোসেনকে কলা ও সমাজবিজ্ঞান অনুষদের ডিন হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। একই সঙ্গে নতুন প্রক্টর হিসেবে দায়িত্ব পেয়েছেন ইংরেজি বিভাগের অধ্যাপক ড. মো. আবুল কালাম আজাদ।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ট্রাস্টি বোর্ডের সিদ্ধান্তের পর বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় এ নিয়োগ অনুমোদন দেওয়া হয়। শনিবার (১৬ মে ২০২৬) থেকে নতুন এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ড. মো. সাজ্জাদ হোসেন গত তিন বছরের বেশি সময় ধরে প্রক্টরের দায়িত্ব পালন করে আসছিলেন। একই সঙ্গে তিনি প্রভোস্ট হিসেবেও দায়িত্ব পালন করেছেন। নতুন সিদ্ধান্ত অনুযায়ী তিনি এখন কলা ও সমাজবিজ্ঞান অনুষদের ডিন হিসেবে দায়িত্ব পালন করবেন।

অন্যদিকে ইংরেজি বিভাগের অধ্যাপক ড. মো. আবুল কালাম আজাদকে নতুন প্রক্টর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, তিনি এখন থেকে প্রক্টর হিসেবে প্রশাসনিক দায়িত্ব পালন করবেন।

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, এটি একটি রুটিন প্রশাসনিক পরিবর্তন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রীপুরে পূর্ব শত্রুতার জেরে দম্পতিকে কুপিয়ে জখম, টাকা ও স্বর্ণালঙ্কার লুট

ধর্মীয় ও আধুনিক শিক্ষার সমন্বয়ে কুড়িগ্রামে অনন্য দৃষ্টান্ত নূরে মদিনা হিফজুল কুরআন একাডেমি

পাকিস্তানের বিশ্ববিদ্যালয়ের সঙ্গে একাডেমিক সহযোগিতায় যাচ্ছে কুবি

ডিআইইউতে প্রশাসনিক পরিবর্তন: নতুন ডিন ও প্রক্টর নিয়োগ

পিরোজপুরে সুন্দরবন বিষয়ক সাংবাদিকতা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত

আত্রাইয়ে পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার ও মিটার চুরি, উদ্বিগ্ন গ্রাহক

মহাসড়কে ‘ফিল্মি স্টাইলে’ গরু ডাকাতির মাংস যেত রাজধানীর সুপারশপে

স্বাস্থ্যকর নগরী গড়তে কুড়িগ্রামে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

বাজেটে ফ্যামিলি ও কৃষক কার্ডে বাড়তি বরাদ্দ দেওয়া হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান

তামিমের নেতৃত্বাধীন বিসিবির অ্যাডহক কমিটি বাতিল চেয়ে হাইকোর্টে রিট

১০

ইরান যুদ্ধের কাভারেজে ক্ষুব্ধ ট্রাম্প, নিউ ইয়র্ক টাইমস সাংবাদিককে ‘রাষ্ট্রদ্রোহী’ বললেন

১১

ওমানে সিলেট কমিউনিটির নবগঠিত কমিটিতে স্থান করে নিলেন রাজনগরের সুজন ও মামুন তালুকদার

১২

জনগণকে দেওয়া ওয়াদা বিএনপি বাস্তবায়ন করে: প্রধানমন্ত্রী তারেক রহমান

১৩

কোরবানির হাটে অ্যানথ্রাক্স-খুরা রোগের ঝুঁকি, যা জানাচ্ছেন বাকৃবি অধ্যাপক

১৪

মাদক ও কিশোর গ্যাং অপরাধ দমনে ওসি নোমানের এ্যাকশন

১৫

নোয়াখালী জেলা কারাগারে আসামির মৃত্যু

১৬

কুমিল্লায় প্রধানমন্ত্রী তারেক রহমান, মহাসড়কজুড়ে নেতাকর্মীদের উচ্ছ্বাস

১৭

বাকৃবিতে কয়েক ঘণ্টার ব্যবধানে দুই হলে চুরি

১৮

৭ জেলায় সন্ধ্যার মধ্যে ঝড়-বজ্রবৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেত

১৯

১৩ জেলায় তাপপ্রবাহ, দিন-রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকার আভাস

২০