ঈদযাত্রায় দুই মহাসড়কে দীর্ঘ যানজট, ভোগান্তিতে ঘরমুখো মানুষ – দৈনিক দেশেরকথা
অনলাইন ডেস্ক
২৫ মে ২০২৬, ৮:১১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ঈদযাত্রায় দুই মহাসড়কে দীর্ঘ যানজট, ভোগান্তিতে ঘরমুখো মানুষ

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের চাপ বাড়তে শুরু করায় আশুলিয়ার ঢাকা-আরিচা মহাসড়ক ও নবীনগর-চন্দ্রা সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। সোমবার (২৫ মে) বিকেল থেকে দুই মহাসড়কের বিভিন্ন অংশে প্রায় ১১ কিলোমিটার এলাকাজুড়ে ধীরগতিতে যান চলাচল করতে দেখা যায়।

সরেজমিনে দেখা গেছে, ঢাকা-আরিচা মহাসড়কের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এলাকা থেকে নবীনগর পর্যন্ত এবং নবীনগর-চন্দ্রা সড়কের বাইপাইল থেকে জিরানী ও বাড়ইপাড়া পর্যন্ত যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়েছে।

সংশ্লিষ্টরা জানান, ঈদের ছুটিতে একসঙ্গে বিপুল সংখ্যক মানুষ বাড়ির উদ্দেশে রওনা হওয়ায় সড়কে যানবাহনের চাপ বেড়ে যায়। পাশাপাশি বিভিন্ন স্থানে গাড়ি থামিয়ে যাত্রী ওঠানামা করানোর কারণেও যানজট আরও তীব্র হয়েছে।

যাত্রীরা জানান, অল্প দূরত্ব অতিক্রম করতেও কয়েক ঘণ্টা সময় লাগছে। দীর্ঘক্ষণ যানজটে আটকে থাকায় শিশু, বৃদ্ধ ও সাধারণ যাত্রীরা গরমে চরম দুর্ভোগে পড়েছেন।

পরিবহন চালকেরাও বলছেন, দুপুরের পর থেকে যাত্রীর চাপ বেড়ে যাওয়ায় সড়কে স্বাভাবিক গতি ব্যাহত হচ্ছে। বিশেষ করে জাহাঙ্গীরনগর ও বাইপাইল এলাকায় যানজট বেশি দেখা দিয়েছে।

এদিকে মহাসড়কের যানজটের প্রভাব আশপাশের সংযোগ সড়কগুলোতেও পড়েছে। এতে প্রয়োজনীয় কাজে বের হওয়া মানুষও ভোগান্তিতে পড়েছেন।

সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, যানজট নিরসনে পুলিশ বিভিন্ন পয়েন্টে কাজ করছে। তবে অতিরিক্ত যানবাহনের চাপ ও যত্রতত্র গাড়ি থামানোর কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সময় লাগছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালশীর বস্তিতে ভয়াবহ আগুন, পানির সংকটে ফায়ার সার্ভিসের অভিযান

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় তরুণীকে ছাদ থেকে ফেলে হত্যা, গ্রেপ্তার যুবক

ঈদযাত্রায় দুই মহাসড়কে দীর্ঘ যানজট, ভোগান্তিতে ঘরমুখো মানুষ

সুন্দরগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, নিহত জেলা জজ আউয়াল সরকার

ঝিনাইদহে পাটওয়ারীর সঙ্গে যা ঘটেছে তা শোভনীয় নয় : আইনমন্ত্রী

বিসিবি নির্বাচন: বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৮ পরিচালক

অভিষেকের বাড়িতে পুলিশের প্রবেশ ঘিরে রাজনৈতিক উত্তাপ

রাষ্ট্র পরিচালনায় এত স্কুল-কলেজের প্রয়োজন নেই : ব্যারিস্টার ফুয়াদ

যুদ্ধের উদ্বেগ ও তীব্র গরমের মধ্যেই শুরু হলো পবিত্র হজ

কুড়িগ্রামে বেপরোয়াভাবে মাইক্রোবাস চালানোর সময় ২ জন আহত হয়েছে

১০

গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ১৭ শিশুর মৃত্যু

১১

প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ

১২

নবীনগরে সাংবাদিকদের সাথে মেয়র প্রার্থী মাসুদ রানা’র মতবিনিময়

১৩

দুই কোটিরও বেশি শিশুকে হামের টিকা দেওয়া হয়েছে : স্বাস্থ্যমন্ত্রী

১৪

বিশ্বের সর্বোচ্চ সক্রিয় আগ্নেয়গিরির চূড়ায় স্কাইডাইভ, গিনেস রেকর্ড থাই অধ্যাপকের

১৫

ঈদের দিনসহ আগামী পাঁচদিন বৃষ্টির দাপটের শঙ্কা

১৬

ইরানের সঙ্গে চুক্তিতে তাড়াহুড়া নয়, সতর্ক অবস্থানে ট্রাম্প

১৭

“ছবি করেনি পাঁচটা, তারাও দেখি বডিগার্ড নিয়ে ঘোরে” : বাপ্পারাজ

১৮

ট্রেনে নারীদের জন্য আলাদা বগির পরিকল্পনা সরকারের

১৯

১১ জেলার জন্য বড় দুঃসংবাদ, ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির শঙ্কা

২০