অব্যবহৃত ৬ শিশু হাসপাতাল দ্রুত চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর – দৈনিক দেশেরকথা
Desher Kotha
১০ মে ২০২৬, ৯:৩৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

অব্যবহৃত ৬ শিশু হাসপাতাল দ্রুত চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

৩২০ কোটি টাকা ব্যয়ে নির্মিত ৬টি শিশু হাসপাতালের ভবন বছরের পর বছর অব্যবহৃত পড়ে থাকার সংবাদ প্রধানমন্ত্রীর নজরে আসার পর দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রংপুর, খুলনা, রাজশাহী, বরিশাল, সিলেট ও কুমিল্লায় নির্মিত আধুনিক এসব হাসপাতাল ভবন দ্রুত চালু করতে সংশ্লিষ্টদের তাৎক্ষণিক নির্দেশনা দেওয়া হয়েছে।

জানা গেছে, গত ১২ এপ্রিল একটি গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে উল্লেখ করা হয়, দীর্ঘ সময় আগে নির্মাণ শেষ হলেও এসব হাসপাতাল কার্যক্রম শুরু হয়নি। প্রতিবেদনটি প্রধানমন্ত্রীর দৃষ্টিগোচর হলে তিনি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন, প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. কামরুজ্জামান চৌধুরীসহ সংশ্লিষ্টদের সঙ্গে জরুরি বৈঠক করেন।

ওই বৈঠকে প্রধানমন্ত্রী অব্যবহৃত ৬টি হাসপাতাল সরেজমিন পরিদর্শন করে দ্রুত চালু করার নির্দেশ দেন। একই সঙ্গে আগামী ২ জুনের মধ্যে নির্দেশনা বাস্তবায়নের অগ্রগতি এবং সার্বিক পরিস্থিতি তুলে ধরে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দিতে বলেছেন তিনি।

বৈঠকে আরও আলোচনা হয়, কুষ্টিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালটি বর্তমানে আংশিক চালু রয়েছে। এ ক্ষেত্রে ৫০০ শয্যাবিশিষ্ট হাসপাতালটি পূর্ণাঙ্গভাবে চালু করারও নির্দেশ দেন প্রধানমন্ত্রী। পাশাপাশি রাজধানীর শাহবাগে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা সুপার স্পেশালাইজড হাসপাতালসহ অন্যান্য হাসপাতাল দ্রুত কার্যক্রমে আনার কথাও বলেন তিনি।

এদিকে নীলফামারীতে ১০০০ শয্যাবিশিষ্ট বাংলাদেশ-চীন মৈত্রী হাসপাতালের কাজ দ্রুত এগিয়ে নিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে চীনা দূতাবাসকে সম্পৃক্ত করে দ্রুত কাজ শুরু করার নির্দেশ দিয়েছেন তারেক রহমান। জানা গেছে, নীলফামারী সদর উপজেলায় হাসপাতালটি নির্মাণ করা হবে এবং এটি বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারের প্রতিটি জেলায় আধুনিক সেকেন্ডারি স্বাস্থ্যসেবা ইউনিট প্রতিষ্ঠার পরিকল্পনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব কামরুজ্জামান চৌধুরী বলেন, বাংলাদেশের উত্তরাঞ্চলে বিশেষ করে রংপুর বিভাগে প্রায় দুই কোটি মানুষের জন্য উচ্চ দারিদ্র্য হার, সীমিত স্বাস্থ্য অবকাঠামো এবং দক্ষ মানবসম্পদের ঘাটতির কারণে জটিল রোগের চিকিৎসাসেবা নিশ্চিত করা কঠিন হয়ে পড়েছে। তিনি জানান, বাংলাদেশ-চীন মৈত্রী হাসপাতাল নির্মিত হলে এটি একটি আঞ্চলিক রেফারেল কেন্দ্র হিসেবে কাজ করবে। পাশাপাশি উত্তরাঞ্চলে উন্নত চিকিৎসাসেবা সম্প্রসারণকে সময়োপযোগী ও কৌশলগত পদক্ষেপ বলেও মন্তব্য করেন তিনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদুল আজহা উপলক্ষে সোমবার থেকে টিসিবির ট্রাকে পণ্য বিক্রি শুরু

অব্যবহৃত ৬ শিশু হাসপাতাল দ্রুত চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

কিশোরগঞ্জে জাতীয় ছাত্র শক্তির আহ্বায়ক মোতালেব, সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুন

যুক্তরাষ্ট্রের শান্তি প্রস্তাবের আনুষ্ঠানিক জবাব দিল ইরান, মধ্যস্থতায় পাকিস্তান

মিরপুর ও রমনা থানার হত্যা মামলায় হাইকোর্টে জামিন পেলেন আসাদুজ্জামান নূর

দেশে হাম ও উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ১১ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৭০৮

জাবি ৪৩ ব্যাচের ‘১ যুগ পূর্তি উৎসব’ উদযাপন

অধিকাল ভাতা পুনর্বহালের দাবিতে বেনাপোল বন্দরে ২ ঘণ্টা কর্মবিরতি

বরিশাল বিশ্ববিদ্যালয়ে পূর্ণাঙ্গ শাটডাউন

১০ মামলায় সেলিনা হায়াৎ আইভীর জামিন বহাল, মুক্তিতে আর বাধা নেই

১০

উলিপুরে খাল খনন কর্মসূচির উদ্বোধন 

১১

আত্রাইয়ে ২২২ পিচ অ্যাম্পুল ও হেরোইনসহ ২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

১২

উপজেলা ও পৌরসভায় ১০০ প্রার্থীর নাম ঘোষণা এনসিপির, সময়রেখা প্রকাশে সরকারের প্রতি আহ্বান

১৩

ওয়ার্ল্ড হিউম্যান রাইটস সিটিস ফোরামে যোগ দিতে রাতে দক্ষিণ কোরিয়া যাচ্ছেন আসিফ মাহমুদ

১৪

ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করলেন ঢাবি প্রক্টর সাইফুদ্দীন আহমদ

১৫

সৌদি আরবে সিলেট সরাসরি ফ্লাইট বাস্তবায়ন পরিষদের মতবিনিময় ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

১৬

চাষাড়ায় ভুয়া র‌্যাব পরিচয়ে প্রতারণা, আটক ২

১৭

মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন তামিল সুপারস্টার থালাপতি বিজয়

১৮

হামে মৃত ৩৫২ শিশুর পরিবারকে ২ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে হাইকোর্টে রিট

১৯

ইউক্রেন যুদ্ধ ‘শেষের পথে’ দাবি পুতিনের, জেলেনস্কির সঙ্গে বৈঠকের আগ্রহও প্রকাশ

২০