বরিশালের উজিরপুর প্রেসক্লাবের ৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে ৬জুলাই সোমবার বিকাল ৪ টায় উজিরপুর প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে সাবেক সভাপতি মোঃ এমদাদুল কাসেম সেন্টু’র সভাপতিত্বে অনুষ্ঠিত সাধারণ সভা অনুষ্ঠিত হয়, উক্ত সভায় উপস্থিত সকল সদস্যের সম্মতিতে বিগত কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি গঠনের লক্ষে ওই সিদ্ধান্ত গৃহীত হয়। এতে আহ্বায়ক হিসেবে নির্বাচিত হয়েছেন সৈয়দ জাহিদ আলম(দৈনিক মতামত), সদস্য সচিব সরদার সোহেল(দৈনিক দেশের কথা), সদস্য মাহবুবুর রহমান(দৈনিক কলমের কণ্ঠ)মোঃ সোহাগ হাওলাদার(দৈনিক বরিশালের কথা),মোঃ রফিকুল ইসলাম(দৈনিক ইত্তেফাক) কে মনোনীত করা হয়।
গঠিত আহ্বায়ক কমিটি নির্বাচন কমিশন গঠন করে আগামী ৯০ দিনের মধ্যে প্রেসক্লাবের নির্বাচনের ব্যবস্থা করবেন।