উইকেট উদযাপনে এবার তাইজুল

দে
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৫ আগস্ট ২০২৬, ০৬:১২
উইকেট উদযাপনে এবার তাইজুল



অস্ট্রেলিয়ার দুই ওপেনারকে ফিরিয়ে বাংলাদেশকে জয়ের স্বপ্ন দেখাচ্ছেন হাসান মাহমুদ। এবার তার উদযাপনে শামিল হয়েছেন তাইজুল ইসলাম।


মারনাস লাবুশানেকে বোল্ড করে বাংলাদেশকে তৃতীয় উইকেট এনে দিয়েছেন তাইজুল। ব্যক্তিগত ৩১ রানে বিদায় নেওয়ায় অস্ট্রেলিয়া এখন আরও বিপদে। বাংলাদেশের চেয়ে এখনো ১৫০ রানে পিছিয়ে আছে অস্ট্রেলিয়া।


প্রতিবেদন লেখা পর্যন্ত দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়ার সংগ্রহ ৩ উইকেটে ৭৮ রান। স্টিভেন স্মিথ ২৪ রানে এবং ক্যামেরন গ্রিন ১ রানে ক্রিজে আছেন।


এর আগে অস্ট্রেলিয়ার দুই ওপেনারকেই বোল্ড করেন হাসান মাহমুদ। শুরুটা করেন জ্যাক ওয়েদারল্ডকে বোল্ড করে। নিজের প্রথম ওভারেই বাংলাদেশকে সাফল্য এনে দেন হাসান।


দলীয় ৪ রানের সময় হাসানের বলে মারতে গিয়ে ব্যাটের কানায় লেগে বোল্ড হন বাঁহাতি ওপেনার ওয়েদারল্ড। প্রথম ইনিংসে ২৩ রান করলেও দ্বিতীয় ইনিংসে কোনো রান না করেই বিদায় নেন তিনি।


শুরুতে সতীর্থকে হারানোর ধাক্কা সামলে ওঠার চেষ্টা করেন ট্রাভিস হেড ও মারনাস লাবুশানে। তবে বেশিক্ষণ টিকতে পারেননি তারা। ইনিংসের ১১তম ওভারে হেডকে বোল্ড করেন হাসান।


ওয়েদারল্ডের মতোই হাসানকে মারতে গিয়ে ব্যাটের কানায় লেগে বোল্ড হন হেড। ব্যক্তিগত ১৭ রানে আউট হয়ে মাঠ ছাড়ার সময় হতাশ হেড বেল ঠিক করে যান।


এর আগে ডারউইনে তানজিদ হাসান তামিমের ১০১ রানের সেঞ্চুরিতে প্রথম ইনিংসে ৪২৬ রান সংগ্রহ করে বাংলাদেশ। এ ছাড়া নাজমুল হোসেন শান্ত ৮৪ এবং মেহেদী হাসান মিরাজ ৬৫ রান করেন।


অস্ট্রেলিয়ার হয়ে সর্বোচ্চ ৬ উইকেট নেন পেসার জশ হ্যাজলউড। ৮৯ রান খরচ করে তিনি বাংলাদেশের ছয় ব্যাটারকে সাজঘরে ফেরান।


অন্যদিকে প্রথম ইনিংসে ১৯৮ রানে অলআউট হয় অস্ট্রেলিয়া। বাংলাদেশের হয়ে ৫৫ রান দিয়ে ৬ উইকেট নেন হাসান মাহমুদ।


সর্বশেষ সংবাদ

একই বিভাগের আরও সংবাদ

🏠 হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাবাংলা খেলাধুলা আইন আদালত বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি প্রবাস ধর্ম তথ্য ও প্রযুক্তি লাইফস্টাইল অপরাধ নারী ও শিশু রাজধানী অন্যান্য