সিরাজগঞ্জে ৮০ বোতল ফেনসিডিল উদ্ধার, পলাতক দম্পতি

দে
নজরুল ইসলাম
প্রকাশ: ৫ অক্টোবর ২০২৬, ০৫:৩৩
সিরাজগঞ্জে ৮০ বোতল ফেনসিডিল উদ্ধার, পলাতক দম্পতি

‎

‎সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের বিলধলী গ্রামে অভিযান চালিয়ে ৮০ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) গোয়েন্দা সদস্যরা। তবে অভিযানের টের পেয়ে মূল অভিযুক্ত মাদক ব্যবসায়ী মনির ও তার স্ত্রী রোজি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

‎

‎জানা যায়, সোমবার (৫ অক্টোবর) রাত পৌনে ১টার দিকে বিলধলী গ্রামে মনিরের বাড়িতে এই অভিযান পরিচালনা করা হয়।

‎

‎স্থানীয় বাসিন্দারা জানান, গভীর রাতে এসআরবি'র গোয়েন্দা দল মনিরের বাড়ি ও এর চারপাশ ঘেরাও করে। এরপর বাড়ির প্রবেশপথ ও আঙিনাসহ বিভিন্ন স্থানে তল্লাশি চালানো হয়। একপর্যায়ে স্থানীয়দের উপস্থিতিতে বাড়ির পাশে পরিত্যক্ত অবস্থায় রাখা একটি বস্তা থেকে ৮০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

‎

‎এলাকাবাসীর অভিযোগ, বিলধলী গ্রামে দীর্ঘদিন ধরে অবাধে মাদক কেনাবেচা চলছে। এর আগেও বিভিন্ন সময়ে স্থানীয়দের পক্ষ থেকে বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানো হলেও প্রশাসনের কার্যকর নজরদারি না থাকায় তারা ক্ষোভ প্রকাশ করেন।

‎এসআরবি সদস্যরা জানিয়েছেন, উদ্ধারকৃত ফেনসিডিল জব্দ করে আইনগত প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে। এই ঘটনায় জড়িত পলাতক দম্পতির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

‎


একই বিভাগের আরও সংবাদ

🏠 হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাবাংলা খেলাধুলা আইন আদালত বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি প্রবাস ধর্ম তথ্য ও প্রযুক্তি লাইফস্টাইল অপরাধ নারী ও শিশু রাজধানী অন্যান্য