ভারতে অবস্থানরত বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠানোর জন্য বাংলাদেশের করা প্রত্যর্পণ-সংক্রান্ত অনুরোধ পর্যালোচনা করছে ভারত। দেশটির কেন্দ্রীয় সরকার পররাষ্ট্রবিষয়ক সংসদীয় স্থায়ী কমিটিকে জানিয়েছে, প্রযোজ্য আইন ও নির্ধারিত প্রক্রিয়া অনুসারে বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরীক্ষা-নিরীক্ষা করছে। একই সঙ্গে ভারত সরকার জানিয়েছে, শেখ হাসিনাকে তাদের ভূখণ্ড ব্যবহার করে কোনো ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার সুযোগ দেওয়া হয়নি। এ তথ্যটাইমস অব ইন্ডিয়।
বৃহস্পতিবার (৩০ জুলাই) কংগ্রেস নেতা শশী থারুর–এর সভাপতিত্বে গঠিত ভারতের পররাষ্ট্রবিষয়ক পার্লামেন্টারি স্থায়ী কমিটির সুপারিশের ভিত্তিতে সরকারের নেওয়া পদক্ষেপসংক্রান্ত প্রতিবেদন পার্লামেন্টে উপস্থাপন করা হয়। ‘ভারত-বাংলাদেশ সম্পর্কের ভবিষ্যৎ’ শীর্ষক কমিটির নবম প্রতিবেদনের সুপারিশের আলোকে প্রস্তুত করা ওই প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনাকে প্রত্যর্পণের বিষয়ে বাংলাদেশের অনুরোধ বর্তমানে আইনি প্রক্রিয়ায় পর্যালোচনাধীন রয়েছে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, শেখ হাসিনার অনুপস্থিতিতে তার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পর বাংলাদেশ সরকার আনুষ্ঠানিকভাবে তাকে প্রত্যর্পণের অনুরোধ জানায়। এ বিষয়ে সরকারের পদক্ষেপের অগ্রগতি নিয়মিতভাবে সংসদীয় কমিটিকে জানাতেও সুপারিশ করা হয়েছে।
ভারত সরকার আরও জানায়, শেখ হাসিনার ভারতে অবস্থান দেশটির মানবিক ঐতিহ্য ও দীর্ঘদিনের আশ্রয়দানের নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। গুরুতর সংকট বা অস্তিত্বের হুমকির মুখে থাকা ব্যক্তিদের আশ্রয় দেওয়ার নীতির অংশ হিসেবেই তিনি সেখানে অবস্থান করছেন। তবে ভারত স্পষ্টভাবে জানিয়েছে, তাদের ভূখণ্ড ব্যবহার করে অন্য কোনো দেশের বিরুদ্ধে রাজনৈতিক কার্যক্রম পরিচালনার জন্য শেখ হাসিনাকে কোনো রাজনৈতিক প্ল্যাটফর্ম বা সুযোগ দেওয়া হয়নি।
প্রতিবেদনে আরও বলা হয়, ভারতের দীর্ঘদিনের নীতি হলো—দেশটির ভূখণ্ড যেন অন্য কোনো দেশের বিরুদ্ধে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য ব্যবহৃত না হয়। এ কারণে সরকারকে মানবিক ও নীতিগত অবস্থান বজায় রাখার পাশাপাশি আন্তর্জাতিক দায়বদ্ধতা ও সংবেদনশীলতা বিবেচনায় এ ধরনের পরিস্থিতি মোকাবিলার সুপারিশ করেছে সংসদীয় কমিটি।
উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর শেখ হাসিনা বাংলাদেশ ত্যাগ করে ভারতে যান। এরপর থেকে তিনি সেখানেই অবস্থান করছেন।
া জানিয়েছে