রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট

দে
অনলাইন ডেস্ক
প্রকাশ: ৬ আগস্ট ২০২৬, ০৮:৩০
রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট

আগামী ২০ আগস্ট অনুষ্ঠিত হবে ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন। বৃহস্পতিবার (৬ আগস্ট) নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।


ইসি সূত্র জানায়, রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থীরা আগামী ১৩ আগস্ট পর্যন্ত মনোনয়নপত্র দাখিল করতে পারবেন। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ১৮ আগস্ট।


এর আগে বৃহস্পতিবার সকালে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, রাষ্ট্রপতি নির্বাচনের ভোটার তালিকা সংসদ সচিবালয় থেকে ইসিতে পাঠানো হয়েছে। ভোটার তালিকা পাওয়ার পরই রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছিলেন তিনি।


রাষ্ট্রপতি নির্বাচনে জাতীয় সংসদ সদস্যরা ভোট দিয়ে থাকেন। সংসদ সদস্যদের ভোটে নির্বাচিত হবেন দেশের ২৩তম রাষ্ট্রপতি।


একই বিভাগের আরও সংবাদ

🏠 হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাবাংলা খেলাধুলা আইন আদালত বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি প্রবাস ধর্ম তথ্য ও প্রযুক্তি লাইফস্টাইল অপরাধ নারী ও শিশু রাজধানী অন্যান্য