নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক সাখাওয়াত হোসেন খানের আজ জন্মদিন

দে
মো: রাকিবুল হাসান
প্রকাশ: ২০ আগস্ট ২০২৬, ১৩:০২
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক সাখাওয়াত হোসেন খানের আজ জন্মদিন



নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক ও নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানের জন্মদিন আজ। বিশেষ এই দিনটিতে রাজনৈতিক সহকর্মী, দলীয় নেতাকর্মী, আইনজীবী, সিটি কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

জন্মদিন উপলক্ষে দিনব্যাপী নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা ফুলেল শুভেচ্ছা, কেক কাটা ও ভালোবাসার মাধ্যমে তাকে শুভেচ্ছা জানান। এ সময় অনেকে তার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও কর্মময় জীবনের সাফল্য কামনা করেন।

অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান দীর্ঘদিন ধরে আইন পেশার পাশাপাশি বিএনপির রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন। বর্তমানে তিনি নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়কের দায়িত্ব পালন করছেন। পাশাপাশি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে নগরীর বিভিন্ন নাগরিক সেবা ও প্রশাসনিক কার্যক্রমে দায়িত্ব পালন করছেন।

জন্মদিনে শুভেচ্ছা জানাতে আসা নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা বলেন, সাখাওয়াত হোসেন খান একজন অভিজ্ঞ রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্ব। তার নেতৃত্বে নারায়ণগঞ্জের মানুষের কল্যাণে আরও কার্যকর ভূমিকা রাখার প্রত্যাশা রয়েছে।

এদিকে জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা জানানো সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান। তিনি সবার দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।




একই বিভাগের আরও সংবাদ

🏠 হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাবাংলা খেলাধুলা আইন আদালত বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি প্রবাস ধর্ম তথ্য ও প্রযুক্তি লাইফস্টাইল অপরাধ নারী ও শিশু রাজধানী অন্যান্য