ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রধান সমাজকল্যাণ কর্মকর্তাকে বিদায়ী সংবর্ধনা

ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রধান সমাজকল্যাণ কর্মকর্তাকে বিদায়ী সংবর্ধনা


ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রধান সমাজকল্যাণ কর্মকর্তা (সিনিয়র সহকারী সচিব) শীতেশ চন্দ্র সরকারের বিদায় উপলক্ষে এক বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

সম্প্রতি অনুষ্ঠিত এ অনুষ্ঠানে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ রুকুনোজ্জামান রোকন বিদায়ী কর্মকর্তার দীর্ঘ কর্মজীবনের বিভিন্ন দিক তুলে ধরে তাঁর সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার প্রশংসা করেন। তিনি বলেন, শীতেশ চন্দ্র সরকার কর্মদক্ষতা, মানবিকতা ও পেশাদারিত্বের মাধ্যমে সিটি কর্পোরেশনের সমাজকল্যাণ কার্যক্রমে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তাঁর নিষ্ঠা ও আন্তরিকতা প্রতিষ্ঠানটির কর্মকাণ্ডকে আরও গতিশীল করতে সহায়তা করেছে।



প্রশাসক বিদায়ী কর্মকর্তার ভবিষ্যৎ কর্মজীবন ও ব্যক্তিগত জীবনের সর্বাঙ্গীণ সফলতা, সুস্বাস্থ্য এবং সমৃদ্ধি কামনা করেন।

অনুষ্ঠানে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। তারা শীতেশ চন্দ্র সরকারের সঙ্গে কর্মজীবনের বিভিন্ন স্মৃতিচারণ করেন এবং তাঁর অবদানের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। একই সঙ্গে তাঁর আগামী দিনের জীবন ও কর্মপথের সাফল্য কামনা করেন।

অনুষ্ঠানের শেষে প্রশাসক মোঃ রুকুনোজ্জামান রোকন বিদায়ী কর্মকর্তা শীতেশ চন্দ্র সরকারের হাতে শুভেচ্ছা স্মারক উপহার তুলে দেন।


সর্বশেষ সংবাদ

একই বিভাগের আরও সংবাদ

🏠 হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাবাংলা খেলাধুলা আইন আদালত বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি প্রবাস ধর্ম তথ্য ও প্রযুক্তি লাইফস্টাইল অন্যান্য