মাদকাসক্ত ছেলের হাতে মা খুন বাবা গুরুতর আহত হবার খবর পাওয়া গেছে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, কুড়িগ্রাম সদর উপজেলার বেলগাছা ইউনিয়নে মাদকাসক্ত ছেলে মোস্তাকিন আলম শোভনের (৩৫) ছুরিকাঘাতে মুনিরা বেগম (৫৬) নামে এক মা নিহত হয়েছেন। এ ঘটনায় ছেলের বাবা অবসরপ্রাপ্ত প্রকৌশলী সরদার আলীও (৬৫) গুরুতর আহত হয়েছেন।
ঘটনাটি ঘটেছে বুধবার (১৪ অক্টোবর) ভোরে সদর উপজেলার খলিলগঞ্জ স্কুল অ্যান্ড কলেজের পেছনে ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের পলাশবাড়ি গ্রামে। মোস্তাকিন আলম শোভন (৩৫) মাদকাসক্ত বলে স্হানীয় লোকজন জানান।
কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, সুমনের মা-বাবা তাকে কয়েকবার মাদক নিরাময় কেন্দ্রে পাঠান। কিন্তু প্রতিবারই সে সেখান থেকে পালিয়ে আসে। আজ সকালে তাকে নিরাময় কেন্দ্রে নিতে সিরাজগঞ্জের মাদক নিরাময় কেন্দ্রের কর্মীরা তাকে নিতে আসেন। কিন্তু এতে সে রাজি ছিলো না।
এ বিষয়টি বুঝতে পেরে ঘর থেকে সে বেরিয়ে একটি ছুরি দিয়ে প্রথমে মায়ের বুকে আঘাত করেন। এ সময় তার বাবা তার মাকে বাঁচাতে এগিয়ে এলে তাঁর পেটে উপর্যুপরি ছুরিকাঘাত করেন। এরপর সেখান থেকে পালিয়ে যান সুমন।
পরে বাড়িতে থাকা মাদক নিরাময় কেন্দ্রের কর্মীরা গুরুতর আহত দম্পতিকে উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক মুনিরা বেগমকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত সরদার আলীকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
খলিলগঞ্জের একটি কলেজের সহকারী অধ্যাপক তার অত্যাচারের কারণে তার ভাই বাড়ি ছেড়ে অন্যত্র ভাড়া থাকেন। বাবার অবস্থাও আশঙ্কাজনক। সব জায়গায় মাদকে সয়লাব, সহজলভ্য। অনেক তরুণ ও যুবক মাদকে আসক্ত হয়ে পড়েছেন। আজকের ঘটনা মাদকের কারণেই হয়েছে।
শেষ খুবর পাওয়া পর্যন্ত হলোখানা এলাকার জনগন শোভনকে তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে। মাদকের কারণে আমরা সবাই অনিরাপদ। আমাদের সন্তানদের মাদকের ছোবল থেকে রক্ষা করবে কে?’
কুড়িগ্রাম সদর থানার ওসি কামাল হোসেন বলেন, ‘খবর পেয়ে দ্রুত পুলিশ ঘটনাস্থলে গেছে বাকী আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।