জাতীয় তামাকমুক্ত দিবস ২০২৬ উপলক্ষ্যে "স্থানীয় সরকার গাইডলাইন ও তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে করণীয় শীর্ষক" আলোচনা সভা জামালপুর পৌর কার্যালয়ের সভা কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
"ই-সিগারেট/ভেপ ও নিকোটিন পাউচ নিষিদ্ধ করুন
শিশু ও তরুণদের রক্ষা করুন" এই প্রতিপাদ্যকে সামনে রেখে, অদ্য ১৪ অক্টোবর ২০২৬ তারিখে জাতীয় তামাকমুক্ত দিবস ২০২৬ উপলক্ষে, স্থানীয় সরকার গাইডলাইন ও তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে করনীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জামালপুর পৌরসভার সভাকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জামালপুর পৌর নির্বাহী কর্মকর্তা মো: হাফিজুর রহমান, সঞ্চালনা করেন সমাজ উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রের (এসপিকে) নির্বাহী পরিচালক মোঃ এনামুল হক,
জামালপুর পৌরসভা কর্তৃক আয়োজিত ও সমাজ উন্নয়ন ও প্রশিক্ষণ কেন্দ্রে সার্বিক সহযোগিতায় অনুষ্ঠানে জামালপুর পৌর এলাকার সুধীজন, সাংবাদিক, সমাজ উন্নয়ন কর্মকর্তা, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীদের সমন্বয়ে ঘন্টাব্যাপী আলোচনা সভা অনুষ্ঠানে, তামাক ও তামাক জাতীয় বিভিন্ন ক্ষতিকর দিক নিয়ে আলোচনা করা হয়। কিভাবে তামাক ও তামাক জাতীয় পণ্যের ব্যবহার নিয়ন্ত্রণ করা যায় এবং এর ব্যবহার শূন্যের কোঠায় নিয়ে যাওয়া যায় সেই বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। পৌরসভা পর্যায়ে, তামাক নিয়ন্ত্রণ মনিটরিং কমিটি আরো বেশি কার্যকর করা যায় সেই বিষয়ে আলোচনা করা হয়েছে। আলোচনা অনুষ্ঠানে মুক্ত আলোচনায় অংশ গ্ৰহন করেন , জামালপুর জেলা প্রেস ক্লাবের সভাপতি মো: মোখলেছুর রহমান লিখন , গণমাধ্যম কর্মী তানভীর হায়দার হীরা , জামালপুর জেলা ধরার সহ সভাপতি মশিউর রহমান বাবুল, সুজনের সাধারণ সম্পাদক অধ্যাপক সাজ্জাদ হোসেন, পৌর সভার সহকারী প্রকৌশলী মোস্তফা কামাল, পৌর হিসাব রক্ষক শফিকুল ইসলাম সহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা বক্তব্য রাখেন।