জামালপুরে এফপিএবি'র ভবনের সংস্কার কাজের উদ্বোধন

দে
শাহ আলী বাচ্চু
প্রকাশ: ২৯ আগস্ট ২০২৬, ১৪:১৯
জামালপুরে এফপিএবি'র ভবনের সংস্কার কাজের উদ্বোধন


 জামালপুর শহরের চালাপাড়া এলাকায় পরিবার পরিকল্পনা সমিতি ও ক্লিনিকের (এফপিএবি) বাউন্ডারি, গেইট ও ভবনের সংস্কার কাজের উদ্বোধন করা হয়েছে।


২৯ আগস্ট দুপুরে এফপিএবি কার্যালয় প্রাঙ্গণে এই কাজের শুভ উদ্বোধন করেন জামালপুর সদর ৫ আসনের সংসদ সদস্য, জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন। তিনি একই সঙ্গে গেইটের সামনে বৃক্ষরোপণও করেন।


উদ্বোধনী অনুষ্ঠানে জামালপুর এফপিএবি পরিচালন কমিটির সভাপতি শহীদুল হক খান দুলাল, সহ-সভাপতি লোকমান আহমেদ লোটন, স্বেচ্ছাসেবী উন্নয়নের জাতীয় কাউন্সিলর ও জেলা মহিলা দলের সভানেত্রী সেলিনা বেগম, কোষাধ্যক্ষ মো. রমজান আলী রঞ্জু, সদস্য দিদারুল আলম কালা, সাইদা বেগম, বকুল রাণী পাল, যুব সদস্য মাহী ফেরদৌস, কো-অর্ডিনেট (প্রোগ্রাম) মাহিনুর সিদ্দিকা হ্যাপি, কো-অর্ডিনেট (অর্থ) মো. সামছুল আলম মিয়া উপস্থিত ছিলেন।


উদ্বোধনী ফলক উন্মোচন শেষে সংসদ সদস্য বলেন, 'এফপিএবিতে প্রতিদিন প্রায় শতাধিক রোগী চিকিৎসা সেবাসহ নানা রকম সেবা এখান থেকে নিয়ে থাকেন। এই প্রতিষ্ঠানটি একটি বেসরকারি জনসেবামূলক প্রতিষ্ঠান। ১৯৯৪ সালে এই ভবন তৈরি হয়েছিল তৎকালীন বিএনপি সরকারের সময়। বর্তমানে ভবনটি অত্যন্ত জরাজীর্ণ। সংস্কার হওয়া প্রয়োজন। এখানে ইতোমধ্যেই আমি অত্যন্ত ছোট আকারে কিছু বরাদ্দ দিয়েছিলাম। সেদিকেও সংস্কার কাজ চলছে। আমি মাননীয় সমাজ কল্যাণ মন্ত্রী ও নেতৃবৃন্দদের সাথে কথা বলবো একটি বৃহৎ বরাদ্দ দেওয়ার জন্য এবং এটাকে আরও কার্যকরী জনকল্যাণে রূপান্তর করার জন্য যে উদ্যোগগুলো গ্রহণ করা হয়েছে সেই উদ্যোগগুলোর পাশে থেকে আমি আমার অবস্থান থেকে সর্বাত্মকভাবে সহযোগিতায় করবো।'


সংসদ সদস্য আরও বলেন, 'এই প্রতিষ্ঠানটি জনকল্যাণমূলক প্রতিষ্ঠান। এটা আগামী দিনে আরো কার্যকর করার জন্য এই গণ্যমান্য নেতৃবৃন্দের সাথে আলোচনা করে যে পদক্ষেপ নেওয়া প্রয়োজন, আমি সেই পদক্ষেপ নেব।'


সভাপতির বক্তব্যে শহীদুল হক খান দুলাল বলেন, এফপিএবি প্রতিষ্ঠালাভের পর থেকেই গ্রামীণ জনগোষ্ঠীর চিকিৎসাবঞ্চিত মানুষদের সেবা বেশি প্রদান করে আসছে। এখানে আমাদের একজন অভিজ্ঞ ডাক্তার রয়েছেন, আমাদের প্যাথলজি রয়েছে, আমাদের এক্সরে সেন্টারও রয়েছে, এম্বুলেন্সও রয়েছে। আমরা এর মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীর সেবা প্রদান করে যাচ্ছি।


তিনি আরও বলেন, এফপিপিতে এর আগে আমাদের দাতাসংস্থার মাধ্যমে আমরা এখানে কর্মকাণ্ড পরিচালনা করতাম। দাতাসংস্থা চলে যাওয়ায় এখন নিজস্ব আমাদের যে যন্ত্রপাতি রয়েছে, ক্লিনিক রয়েছে, সেই ক্লিনিকের মাধ্যমে যে রোজগার হয়, এটা দিয়ে আমরা শুধু বেতনভাতা প্রদান করছি।


তিনি বলেন, ইতোমধ্যেই এই বিল্ডিংটা জরাজীর্ণ হয়ে গেছে। এখানে বাউন্ডারি ওয়াল নাই। এমতাবস্থায় আমরা মাননীয় সংসদ সদস্যের দারস্থ হয়েছিলাম। তিনি আমাদেরকে কিছু আর্থিক সহযোগিতা করেছেন। সেই সহযোগিতা দিয়ে আমরা আমাদের বাউন্ডারি ওয়াল, ভেতরে টাইলসের কাজ, ফ্লোর সংস্কার কাজ এবং সামনের সৌন্দর্য বর্ধনের কাজ করছি। আজকেও আরও কিছু অনুদান ঘোষণা করেছেন এবং তিনি আজকে এখানে উদ্বোধনী ফলক উন্মোচন করেছেন এবং বৃক্ষরোপণ করেছেন। আমরা আগামী দিনে সবার সহযোগিতা কামনা করি যেন এই সেবামূলক প্রতিষ্ঠানটি আরো মানবিক সেবা প্রদান করতে পারে।'


সর্বশেষ সংবাদ

একই বিভাগের আরও সংবাদ

🏠 হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাবাংলা খেলাধুলা আইন আদালত বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি প্রবাস ধর্ম তথ্য ও প্রযুক্তি লাইফস্টাইল অপরাধ নারী ও শিশু রাজধানী অন্যান্য