আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় 'জুলাই শহীদ দিবস' উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় 'জুলাই শহীদ দিবস' উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

নওগাঁর আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় 'জুলাই শহীদ দিবস' পালন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত ​উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন আত্রাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো: মনিরুজ্জামান। ​সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মো: মনিরুজ্জামান বলেন, জুলাই আন্দোলনের শহীদদের আত্মত্যাগ আমাদের জাতীয় ইতিহাসের এক গৌরবোজ্জ্বল অধ্যায়শহীদদের এই অবদানকে চিরস্মরণীয় করে রাখতে আমাদের নিজ নিজ অবস্থান থেকে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করতে হবে। তাদের স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণে এবং একটি জবাবদিহিমূলক সমাজ গঠনে উপজেলা প্রশাসন সর্বদা জনগণের পাশে থেকে কাজ করে যাবে।​আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ খায়রুল আলম, আত্রাই থানার অফিসার ইনচার্জ মো. মাহবুব আলম, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ প্রসেনজিৎ তালুকদার, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মো. মাকসুদুর রহমান, সমাজসেবা কর্মকর্তা মো. সোহেল রানা, প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা পি.এম কামরুজ্জামান, প্রাণীসম্পদ অফিসার ডা. আবু আনাছ, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. আব্দুল জলিল চকলেট, সাধারণ সম্পাদক মো. তসলিম উদ্দিন, যুগ্ম-সম্পাদক মো. আব্দুল মান্নান সরদার প্রমুখ। 


​এ সময় উপস্থিত ছিলেন, আত্রাই থানা প্রেসক্লাবের সভাপতি মো. রুহুল আমিন, সিনিয়র সহ-সভাপতি মো. মুজাহিদ খাঁন, সদস্য মোছা. রিমা খাতুনসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধি।আলোচনা সভায় বক্তারা জুলাই আন্দোলনের সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং আন্দোলনে আহতদের দ্রুত সুস্থতা কামনা করে তাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।



সর্বশেষ সংবাদ

একই বিভাগের আরও সংবাদ

🏠 হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাবাংলা খেলাধুলা আইন আদালত বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি প্রবাস ধর্ম তথ্য ও প্রযুক্তি লাইফস্টাইল অন্যান্য