‎সিরাজগঞ্জে সাংবাদিকদের নিয়ে পুষ্টি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত – দৈনিক দেশেরকথা
‎নজরুল ইসলাম
১৮ মে ২০২৬, ৩:২৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

‎সিরাজগঞ্জে সাংবাদিকদের নিয়ে পুষ্টি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

‎সুস্বাস্থ্য নিশ্চিত করতে সঠিক খাদ্যাভ্যাস, নিরাপদ পুষ্টি গ্রহণ এবং সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সাংবাদিকদের নিয়ে ফলিত পুষ্টি বিষয়ক এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
‎রোববার (১৮ মে) দিনব্যাপী বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইন্সটিটিউট (বারটান) আঞ্চলিক কার্যালয়ের উদ্যোগে আয়োজিত এ প্রশিক্ষণে জেলার বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের ৩০ জন সাংবাদিক অংশগ্রহণ করেন।

‎জানা যায়, কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা জোরদারকরণ প্রকল্পের আওতায় বারটান আঞ্চলিক কার্যালয়ের প্রশিক্ষণ কক্ষে এ কর্মশালার আয়োজন করা হয়। অনুষ্ঠানে বারটানের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ আঃ মজিদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) গণপতি রায়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী বৈজ্ঞানিক কর্মকর্তা সাদ্দাম হোসেন।

‎প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) গণপতি রায় বলেন, বর্তমানে অপুষ্টি, খাদ্যে ভেজাল, অনিরাপদ খাদ্য গ্রহণ এবং স্বাস্থ্যঝুঁকি প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি। এ ক্ষেত্রে গণমাধ্যমকর্মীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন। সাংবাদিকদের মাধ্যমে সাধারণ মানুষের কাছে সঠিক পুষ্টি তথ্য পৌঁছে দিলে সমাজে সুস্থ জীবনযাপন ও নিরাপদ খাদ্য গ্রহণ সম্পর্কে ইতিবাচক পরিবর্তন আসবে।
‎সভাপতির বক্তব্যে ড. মোঃ আঃ মজিদ ফলিত পুষ্টি বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। তিনি স্বচিত্র উপস্থাপনার মাধ্যমে শিশু, কিশোর-কিশোরী, গর্ভবতী নারী ও বয়স্কদের পুষ্টি চাহিদা, সুষম খাদ্যের গুরুত্ব, খাদ্য নিরাপত্তা, নিরাপদ খাদ্য সংরক্ষণ এবং দৈনন্দিন খাদ্য তালিকায় পুষ্টিকর খাবার অন্তর্ভুক্তির বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি বলেন, পুষ্টিসমৃদ্ধ খাদ্য গ্রহণ মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং সুস্থ জাতি গঠনে সহায়ক ভূমিকা রাখে।
‎তিনি আরও বলেন, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে হলে শুধু খাদ্য উৎপাদন বৃদ্ধি করলেই হবে না, খাদ্যের পুষ্টিমান সম্পর্কেও সবাইকে সচেতন হতে হবে। তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, গণমাধ্যমে পুষ্টি ও স্বাস্থ্য সচেতনতামূলক সংবাদ প্রকাশের মাধ্যমে জনগণকে সচেতন করতে হবে।
‎প্রশিক্ষণে অংশগ্রহণকারী সাংবাদিকরা বিভিন্ন প্রশ্ন ও মতামত তুলে ধরেন। এ সময় বারটানের কর্মকর্তারা তাদের প্রশ্নের উত্তর দেন এবং বাস্তব জীবনে পুষ্টি সচেতনতা বৃদ্ধির বিভিন্ন কৌশল নিয়ে আলোচনা করেন।
‎দিনব্যাপী এ প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীরা বলেন, কর্মশালাটি তাদের পুষ্টি ও খাদ্য নিরাপত্তা বিষয়ে নতুন ধারণা দিয়েছে এবং ভবিষ্যতে এ ধরনের প্রশিক্ষণ আরও আয়োজনের দাবি জানান।

‎এসময় উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি দৈনিক দিনকালের স্টাফ রিপোর্টার, বাংলা ভিশন ও বাসস এর জেলা প্রতিনিধি হারুন অর রশিদ খান হাসান, সাধারণ সম্পাদক এনটিভি ও আমার দেশ পত্রিকার জেলা প্রতিনিধি শরিফুল ইসলাম ইন্না, প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও একাত্তর টেলিভিশনের জেলা প্রতিনিধি ইউসুফ দেওয়ান রাজু, সাংগঠনিক সম্পাদক ও এস এ টেলিভিশনের জেলা প্রতিনিধি রহমত আলী, প্রেসক্লাবের কোষাধ্যক্ষ ও নয়া দিগন্ত পত্রিকার জেলা প্রতিনিধি নুরুল ইসলাম রইসী, প্রেসক্লাবের তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও খোলা কাগজ পত্রিকার জেলা প্রতিনিধি এ এইচ এম আলমগীর, প্রেসক্লাবের দপ্তর সম্পাদক শেখ মো. এনামুল হক, প্রেসক্লাবের আপ্যায়ন বিষয়ক সম্পাদক রেজাউল করিম, প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য ও বিজয় টেলিভিশনের জেলা প্রতিনিধি সোহাগ হাসান জয় প্রমুখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পিরোজপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে অনুদানের চেক বিতরণ

রেকর্ড উন্নয়ন বাজেট অনুমোদন, ২০২৬-২৭ অর্থবছরে এডিপি প্রায় ৩ লাখ কোটি টাকা

আত্রাইয়ে আঞ্চলিক মহাসড়কে যানবাহন আটকিয়ে গণডাকাতি

এসপির প্রত্যাহারসহ শাস্তি দাবি স্থানীয় এমপির কুমিল্লার এসপির বিরুদ্ধে প্রধানমন্ত্রীর পথসভার মাইক খুলে নেওয়া চেষ্টার অভিযোগ

‎সিরাজগঞ্জে সাংবাদিকদের নিয়ে পুষ্টি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

নারায়ণগঞ্জে গ্রাম আদালত কার্যক্রম নিয়ে অর্ধ-বার্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত

যুক্তরাজ্যে চিকিৎসা শেষে দেশে ফিরলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

দশমিনায় মসজিদ ভিত্তিক শিক্ষকদের জাতীয়করনের দাবীতে মানববন্ধন ও সংবাদ সম্মেলন

ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে বিচারপ্রার্থীকে হয়রানি ও নির্যাতনের অভিযোগ

ঈদযাত্রায় স্বস্তি, ১৩ দিন সার্বক্ষণিক খোলা থাকবে দেশের সব সিএনজি ফিলিং স্টেশন

১০

চুয়াডাঙ্গা জীবননগরে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় নারীসহ আহত-৩

১১

মুন্সিগঞ্জে নানীবাড়িতে চিরনিদ্রায় শায়িত হলেন কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সার

১২

নওগাঁ বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য মনোনীত হলেন এমপি রেজাউল ইসলাম রেজু

১৩

মধ্যপ্রাচ্যের উত্তেজনায় ফের ঊর্ধ্বমুখী তেলের দাম, ব্রেন্ট ছাড়াল ১১১ ডলার

১৪

লোক দেখানো জনপ্রিয়তায় ব্যস্ত সরকার, রাজনৈতিক নেতৃত্বে ঘাটতির অভিযোগ এনসিপির

১৫

নাজিরপুরে ঘুরে বেড়াচ্ছে দলছুট মুখপোড়া হনুমান

১৬

দুম্বা দেখতে মানুষের ঢল: নারায়ণগঞ্জে RK Agro Farm-এ কোটি টাকার পশুর সমাহার

১৭

মাদারীপুরে ভাড়া বাসা থেকে একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার, রহস্য ঘনীভূত

১৮

জাবিতে তিনদিনব্যাপী রেড ক্রস রেড ক্রিসেন্ট মৌলিক ও প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ সম্পন্ন

১৯

ডিএমপির নতুন কমিশনার হলেন মোসলেহ উদ্দিন আহমদ

২০