1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ব্রাজিলের শোভাযাত্রায় যোগ দিতে গিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল সমর্থকের লাকসামে ছাত্রলীগের ১৬ নেতাকর্মী গ্রেপ্তার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা সন্তানের ভবিষ্যতের কথা ভেবে একটি করে গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৫ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৭৯৬ চিকিৎসা ব্যবস্থাকে সহজ করার পরিকল্পনা রয়েছে : স্বাস্থ্যমন্ত্রী জামালপুরে  ৪২ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ, আটক দুই পিরোজপুরে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ মেগা কর্মসূচির শুভ উদ্বোধন কুড়িগ্রামে এসআই জাহেদুল ইসলামের প্রত্যাহার ও শাস্তির দাবিতে মানববন্ধন নবীনগরে স্বঘোষিত শিল্পপতিসহ একাধিক জনের নামে হত্যা মামলা ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৫ জনের মৃত্যু, নতুন রোগী ৭৯৬

চন্দনাইশে সাড়ে ১০ লাখ টাকাসহ ২ জন আটক, স্বতন্ত্র প্রার্থীর কর্মী দাবি

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশ বুধবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৬

চট্টগ্রাম-১৪ আসনের চন্দনাইশ উপজেলায় সাড়ে ১০ লাখ ৫০ হাজার টাকা ও একটি মাইক্রোবাসসহ দুইজনকে আটক করেছে সেনাবাহিনী। আটক ব্যক্তিরা নিজেদের ওই আসনের ফুটবল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মিজানুল হকের সমর্থক বলে দাবি করেছেন।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দিবাগত রাত একটার পর চন্দনাইশ পৌরসভার আবদুল বারী হাট এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। সেনাবাহিনীর সদস্যরা সন্দেহভাজনভাবে চলাচলরত একটি মাইক্রোবাস তল্লাশি করে নগদ ১০ লাখ ৫০ হাজার টাকা উদ্ধার করেন।

আটক দুই ব্যক্তি দাবি করেন, উদ্ধার করা অর্থ প্রার্থীর পোলিং এজেন্টদের জন্য বহন করা হচ্ছিল। তবে নির্বাচনের প্রাক্কালে বিপুল পরিমাণ নগদ অর্থ বহনের বিষয়টি সন্দেহজনক হওয়ায় তাদের জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়।

আটকের পর বিষয়টি চন্দনাইশ উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানো হয়। পরবর্তীতে উদ্ধারকৃত টাকা ও মাইক্রোবাসসহ আটক ব্যক্তিদের চন্দনাইশ থানায় হস্তান্তর করা হয়েছে।

ঘটনার বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত চালাচ্ছে বলে জানা গেছে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park