প্রতিটি গ্রাম থেকে শিক্ষিত মানুষ গড়বো: ডা. জাফরুল্লাহ – দৈনিক দেশেরকথা
Desher Kotha
৩০ জুলাই ২০২২, ৪:০০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

প্রতিটি গ্রাম থেকে শিক্ষিত মানুষ গড়বো: ডা. জাফরুল্লাহ

গবি প্রতিনিধি>সাভারের গণ বিশ্ববিদ্যালয়ের (গবি) অন্যতম ট্রাস্টি ডা: জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, অতি সাধারণ ঘরের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ে না এলে দেশের কাঙ্খিত উন্নয়ন সম্ভব হবেনা।

সেজন্য আমরা গণ বিশ্ববিদ্যালয়ে দেশের ৮০ হাজার গ্রামের প্রতিটি থেকে অন্তত একজনকে শিক্ষিত করতে চাই।

শনিবার (৩০ জুলাই) বিশ্ববিদ্যালয়ের ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। এ সময় তিনি আগামী সেপ্টেম্বর মাসে গণ বিশ্বদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দেন।

ডা. জাফরুল্লাহ আরও জানান, আপনারা আমাকে গণ বিশ্ববিদ্যালয়ের স্বপ্নদ্রষ্টা বলেন। এ তথ্য ঠিক নয়। সর্বপ্রথম এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার স্বপ্ন দেখেছিলেন প্রখ্যাত অর্থনীতিবিদ অধ্যাপক আনিসুর রহমান।

সভাপতির বক্তব্যে উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. আবুল হোসেন বলেন, ‘আগামী বছর বিশ্ববিদ্যালয়ের রজতজয়ন্তী তথা ২৫ বছর পূর্তি হবে। এটা আমরা বড় আকারে উদযাপন করবো। এতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন যুক্ত থাকবে।’

অনুষ্ঠানে কোষাধ্যক্ষ অধ্যাপক মো. সিরাজুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অর্জন তুলে ধরেন।  একইসাথে এ প্রতিষ্ঠানকে প্রথম সারির বিশ্ববিদ্যালয়ে রুপান্তরের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে বলে জানান। এছাড়া তিনি বিশ্ববিদ্যালয়ে সুইমিংপুল করার ঘোষণা দেন।

সভায় বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সদস্য ফরিদা আখতার, রেজিস্ট্রার কৃষিবিদ এস. তাসাদ্দেক আহমেদ, আইকিউএসির পরিচালক ও সাবেক উপাচার্য অধ্যাপক ডা: লায়লা পারভীন বানু, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রধান নির্বাহী কর্মকর্তা ডা. মঞ্জুর কাদির আহমেদ, বিভিন্ন অনুষদীয় ডিন, বিভাগীয় প্রধান ও সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এর আগে সকাল সাড়ে দশটায় আনন্দ র‌্যালীর মাধ্যমে বিশ্ববিদ্যালয় দিবস উদযাপনের কার্যক্রম শুরু হয়। এরপর বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। দুপুরের পর একাডেমিক ভবন মিলনাতয়নে মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রসঙ্গত, গণ বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকী ১৪ জুলাই। কিন্তু ঈদুল আযহার ছুটির কারণে ক্যাম্পাস বন্ধ থাকায় আজ দিবসটি পালিত হচ্ছে। সর্বশেষ ৬ বছর আগে ২০১৬ সালে বিশ্ববিদ্যালয় দিবস পালন করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালশীর বস্তিতে ভয়াবহ আগুন, পানির সংকটে ফায়ার সার্ভিসের অভিযান

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় তরুণীকে ছাদ থেকে ফেলে হত্যা, গ্রেপ্তার যুবক

ঈদযাত্রায় দুই মহাসড়কে দীর্ঘ যানজট, ভোগান্তিতে ঘরমুখো মানুষ

সুন্দরগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, নিহত জেলা জজ আউয়াল সরকার

ঝিনাইদহে পাটওয়ারীর সঙ্গে যা ঘটেছে তা শোভনীয় নয় : আইনমন্ত্রী

বিসিবি নির্বাচন: বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৮ পরিচালক

অভিষেকের বাড়িতে পুলিশের প্রবেশ ঘিরে রাজনৈতিক উত্তাপ

রাষ্ট্র পরিচালনায় এত স্কুল-কলেজের প্রয়োজন নেই : ব্যারিস্টার ফুয়াদ

যুদ্ধের উদ্বেগ ও তীব্র গরমের মধ্যেই শুরু হলো পবিত্র হজ

কুড়িগ্রামে বেপরোয়াভাবে মাইক্রোবাস চালানোর সময় ২ জন আহত হয়েছে

১০

গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ১৭ শিশুর মৃত্যু

১১

প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ

১২

নবীনগরে সাংবাদিকদের সাথে মেয়র প্রার্থী মাসুদ রানা’র মতবিনিময়

১৩

দুই কোটিরও বেশি শিশুকে হামের টিকা দেওয়া হয়েছে : স্বাস্থ্যমন্ত্রী

১৪

বিশ্বের সর্বোচ্চ সক্রিয় আগ্নেয়গিরির চূড়ায় স্কাইডাইভ, গিনেস রেকর্ড থাই অধ্যাপকের

১৫

ঈদের দিনসহ আগামী পাঁচদিন বৃষ্টির দাপটের শঙ্কা

১৬

ইরানের সঙ্গে চুক্তিতে তাড়াহুড়া নয়, সতর্ক অবস্থানে ট্রাম্প

১৭

“ছবি করেনি পাঁচটা, তারাও দেখি বডিগার্ড নিয়ে ঘোরে” : বাপ্পারাজ

১৮

ট্রেনে নারীদের জন্য আলাদা বগির পরিকল্পনা সরকারের

১৯

১১ জেলার জন্য বড় দুঃসংবাদ, ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির শঙ্কা

২০