শ্রীলঙ্কা সফর শেষ, টি-টোয়েন্টি জয়ের স্বাদ নিয়ে ফিরল টাইগাররা – দৈনিক দেশেরকথা
arif khanh
১৭ জুলাই ২০২৫, ৬:১৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শ্রীলঙ্কা সফর শেষ, টি-টোয়েন্টি জয়ের স্বাদ নিয়ে ফিরল টাইগাররা

শ্রীলঙ্কার মাটিতে প্রথমবার সিরিজ জয়ের স্বাদ নিয়ে দীর্ঘ সফর শেষে বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় দেশে ফিরেছে টিম টাইগার্স। লাল-সবুজরা টেস্ট ও ওয়ানডে সিরিজে ব্যর্থ হলেও লিটন দাসের নেতৃত্বে ২-১ ব্যবধানে প্রথমবার শ্রীলঙ্কা থেকে টি-টোয়েন্টি সিরিজ জিতে ফিরেছে বাংলাদেশ। দেশে ফিরলে বিমানবন্দরে দলকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

ঘরের মাঠে কিংবা বাইরে সব সংস্করণে সিরিজ জিতলেও শ্রীলঙ্কার মাটিতে জয় এবারই প্রথম। শেষ টি-টোয়েন্টি ম্যাচে ক্যারিয়ারসেরা বোলিং করেন শেখ মেহেদী হাসান আর সেরা ব্যাটিং উপহার দেন তানজিদ হাসান। প্রথম ম্যাচে হারের পর পরের দুই ম্যাচে জয় তুলে নেয় বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে ৮৩ রানের বিশাল জয় ও তৃতীয় ম্যাচে প্রেমাদাসা স্টেডিয়ামে ৮ উইকেটের জয় সিরিজ এনে দেয় টাইগারদের।

সিরিজের শেষ ম্যাচে টসে জিতে ব্যাটিং নেয় শ্রীলঙ্কা। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে তোলে ১৩২ রান। জবাবে বাংলাদেশ ১৬.৩ ওভারে ২ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছায়।

এক মাসের বেশি সময় শ্রীলঙ্কায় অবস্থান করেছে বাংলাদেশ দল। সফরে দুটি টেস্ট খেলে টেস্ট চ্যাম্পিয়নশিপ ২০২৫-২৭ চক্রে প্রবেশ করেছে তারা।

নাজমুল হোসেন শান্তর জোড়া সেঞ্চুরি ও মুশফিকুর রহিমের ১৬৩ রানের ইনিংসে গল টেস্ট ড্র করলেও দ্বিতীয় টেস্টে হারায় সিরিজও হারায় বাংলাদেশ।

তিন ম্যাচের ওয়ানডে সিরিজে প্রথম ম্যাচে হারের পর দ্বিতীয়টিতে জয় এলেও, শেষ ম্যাচে ব্যাটিং ধসে ৯৯ রানে হারে মেহেদী হাসান মিরাজের নেতৃত্বাধীন দল। ফলে ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে খোয়ায় টাইগাররা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালশীর বস্তিতে ভয়াবহ আগুন, পানির সংকটে ফায়ার সার্ভিসের অভিযান

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় তরুণীকে ছাদ থেকে ফেলে হত্যা, গ্রেপ্তার যুবক

ঈদযাত্রায় দুই মহাসড়কে দীর্ঘ যানজট, ভোগান্তিতে ঘরমুখো মানুষ

সুন্দরগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, নিহত জেলা জজ আউয়াল সরকার

ঝিনাইদহে পাটওয়ারীর সঙ্গে যা ঘটেছে তা শোভনীয় নয় : আইনমন্ত্রী

বিসিবি নির্বাচন: বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৮ পরিচালক

অভিষেকের বাড়িতে পুলিশের প্রবেশ ঘিরে রাজনৈতিক উত্তাপ

রাষ্ট্র পরিচালনায় এত স্কুল-কলেজের প্রয়োজন নেই : ব্যারিস্টার ফুয়াদ

যুদ্ধের উদ্বেগ ও তীব্র গরমের মধ্যেই শুরু হলো পবিত্র হজ

কুড়িগ্রামে বেপরোয়াভাবে মাইক্রোবাস চালানোর সময় ২ জন আহত হয়েছে

১০

গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ১৭ শিশুর মৃত্যু

১১

প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ

১২

নবীনগরে সাংবাদিকদের সাথে মেয়র প্রার্থী মাসুদ রানা’র মতবিনিময়

১৩

দুই কোটিরও বেশি শিশুকে হামের টিকা দেওয়া হয়েছে : স্বাস্থ্যমন্ত্রী

১৪

বিশ্বের সর্বোচ্চ সক্রিয় আগ্নেয়গিরির চূড়ায় স্কাইডাইভ, গিনেস রেকর্ড থাই অধ্যাপকের

১৫

ঈদের দিনসহ আগামী পাঁচদিন বৃষ্টির দাপটের শঙ্কা

১৬

ইরানের সঙ্গে চুক্তিতে তাড়াহুড়া নয়, সতর্ক অবস্থানে ট্রাম্প

১৭

“ছবি করেনি পাঁচটা, তারাও দেখি বডিগার্ড নিয়ে ঘোরে” : বাপ্পারাজ

১৮

ট্রেনে নারীদের জন্য আলাদা বগির পরিকল্পনা সরকারের

১৯

১১ জেলার জন্য বড় দুঃসংবাদ, ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির শঙ্কা

২০