ঝালকাঠির কাঠালিয়া উপজেলার তোফাজ্জল হোসেন মানিক মিয়া ডিগ্রি কলেজ প্রাঙ্গণে আজ কাঠালিয়া উপজেলা ছাত্রদলের উদ্যোগে এক বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জননেতা গোলাম আজম সৈকত, সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল এবং সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক ঝালকাঠি জেলা বিএনপি।
গোলাম আজম সৈকত বলেন,
> “এই বৃক্ষরোপণ কর্মসূচি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের ঘোষিত ৩১ দফা কর্মসূচির একটি গুরুত্বপূর্ণ দফা। দেশের পরিবেশ রক্ষায় এবং জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় এই ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের সচেতনতা বৃদ্ধি করবে।”
তিনি আরও বলেন,
> “বৃক্ষ আমাদের জীবন ও পরিবেশের অবিচ্ছেদ্য অংশ। ছাত্রদল সবসময় সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে এ ধরনের কর্মকাণ্ড চালিয়ে যাবে।”
এ সময় বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, প্রকৃতি রক্ষা ও সবুজ বাংলাদেশ গড়ার জন্য সকলেরই বৃক্ষরোপণ কার্যক্রমে অংশগ্রহণ করা উচিত।
আয়োজকরা জানান, এই কর্মসূচির মাধ্যমে কলেজ প্রাঙ্গণসহ আশপাশের এলাকায় বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ গাছের চারা রোপণ করা হয়েছে, যা পর্যায়ক্রমে উপজেলার অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠান ও এলাকায় সম্প্রসারণ করা হবে।
মন্তব্য করুন