রাজাপুরে ১০ লাখ টাকার ‘ব্ল্যাক ডায়মন্ড’, উপহার ২ লাখ টাকার ষাঁড় – দৈনিক দেশেরকথা
Desher Kotha
৫ জুন ২০২৫, ১২:১৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রাজাপুরে ১০ লাখ টাকার ‘ব্ল্যাক ডায়মন্ড’, উপহার ২ লাখ টাকার ষাঁড়

আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে ঝালকাঠির রাজাপুর উপজেলার উত্তর মনোহরপুর গ্রামে দেখা মিলেছে ব্যতিক্রমধর্মী এক বিশাল আকৃতির কোরবানির গরুর। নজরকাড়া কালো রঙের এই ষাঁড়টির নাম রাখা হয়েছে ‘ব্লাক ডায়মন্ড’। চোখ ধাঁধানো গড়ন, ঝকঝকে স্বাস্থ্য এবং প্রাকৃতিক উপায়ে লালন-পালনের কারণে এর প্রতি ক্রেতা ও দর্শনার্থীদের আগ্রহ বেড়েছে বহুগুণ। গরুটির ওজন প্রায় ৪৫ মণ (প্রায় ১.৮ টন)। দাম হাঁকানো হয়েছে ১০ লাখ টাকা। শুধু তাই নয়, যিনি এই গরুটি ক্রয় করবেন, তাকে উপহার হিসেবে দেওয়া হবে আরেকটি প্রায় ২ লাখ টাকার ষাঁড় গরু।

গরুটির মালিক মো. সাইফুল ইসলাম দীর্ঘ ৫ বছর ধরে সন্তানের মতো যত্ন করে লালন-পালন করেছেন ‘ব্লাক ডায়মন্ড’কে। প্রতিদিন তাকে খাওয়ানো হয় ৫০-৬০ কেজি কাঁচা ঘাস, খড়, ভূষি, খৈল, ভুট্টা ও পায়রা। দিনে দুই থেকে তিনবার গোসল করানো হয়। বিশেষত্ব হলো গরুটিকে বড় করতে কোনো প্রকার কৃত্রিম ওষুধ বা ইনজেকশন ব্যবহার করা হয়নি।

সাইফুল ইসলাম একসময় ঢাকায় একটি কোচিং সেন্টারে চাকরি করতেন। ২০০৮ সালে বাবার মৃত্যু হলে চাকরি ছেড়ে বাড়িতে ফিরে এসে ব্যবসার পাশাপাশি গরু পালনের দিকে ঝুঁকেন। ২০১১ সালে মাত্র ১ লাখ টাকায় দুটি গাভী গরু ক্রয় করে যাত্রা শুরু করেন। আজ তার খামারে ছোট-বড় মিলিয়ে রয়েছে ১০টি ষাঁড়। এরই মধ্যে তিনি চারটি ষাঁড় বিক্রি করেছেন এবং এ পর্যন্ত বিক্রি করেছেন প্রায় ৫০ লাখ টাকার গরু। বর্তমানে তার খামারে রয়েছে আরও ৫০ লাখ টাকার গরু। গরুটি দেখতে প্রতিদিন ভিড় জমাচ্ছেন শত শত মানুষ। কেউ মোবাইলে ছবি তুলছেন, কেউ ভিডিও করছেন। এলাকার শিশু থেকে বৃদ্ধ, সবাই ‘ব্লাক ডায়মন্ড’কে একনজর দেখতে ব্যাকুল।

তবে এত বড় গরু নিয়ে বাজারে যাওয়ার ব্যাপারে চিন্তিত খামারি মো. সাইফুল ইসলাম। তিনি বলেন, “এত বড় গরু নিয়ে হাটে যাওয়া অনেক কঠিন। ভালো ক্রেতার অপেক্ষায় আছি।” আগ্রহী ক্রেতাদের তিনি তার মোবাইল নম্বরে যোগাযোগ করার আহ্বান জানিয়েছেন: ০১৭১২-৪৮০১৩৯ নম্বরে যোগাযোগের আহ্বান জানিয়েছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালশীর বস্তিতে ভয়াবহ আগুন, পানির সংকটে ফায়ার সার্ভিসের অভিযান

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় তরুণীকে ছাদ থেকে ফেলে হত্যা, গ্রেপ্তার যুবক

ঈদযাত্রায় দুই মহাসড়কে দীর্ঘ যানজট, ভোগান্তিতে ঘরমুখো মানুষ

সুন্দরগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, নিহত জেলা জজ আউয়াল সরকার

ঝিনাইদহে পাটওয়ারীর সঙ্গে যা ঘটেছে তা শোভনীয় নয় : আইনমন্ত্রী

বিসিবি নির্বাচন: বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৮ পরিচালক

অভিষেকের বাড়িতে পুলিশের প্রবেশ ঘিরে রাজনৈতিক উত্তাপ

রাষ্ট্র পরিচালনায় এত স্কুল-কলেজের প্রয়োজন নেই : ব্যারিস্টার ফুয়াদ

যুদ্ধের উদ্বেগ ও তীব্র গরমের মধ্যেই শুরু হলো পবিত্র হজ

কুড়িগ্রামে বেপরোয়াভাবে মাইক্রোবাস চালানোর সময় ২ জন আহত হয়েছে

১০

গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ১৭ শিশুর মৃত্যু

১১

প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ

১২

নবীনগরে সাংবাদিকদের সাথে মেয়র প্রার্থী মাসুদ রানা’র মতবিনিময়

১৩

দুই কোটিরও বেশি শিশুকে হামের টিকা দেওয়া হয়েছে : স্বাস্থ্যমন্ত্রী

১৪

বিশ্বের সর্বোচ্চ সক্রিয় আগ্নেয়গিরির চূড়ায় স্কাইডাইভ, গিনেস রেকর্ড থাই অধ্যাপকের

১৫

ঈদের দিনসহ আগামী পাঁচদিন বৃষ্টির দাপটের শঙ্কা

১৬

ইরানের সঙ্গে চুক্তিতে তাড়াহুড়া নয়, সতর্ক অবস্থানে ট্রাম্প

১৭

“ছবি করেনি পাঁচটা, তারাও দেখি বডিগার্ড নিয়ে ঘোরে” : বাপ্পারাজ

১৮

ট্রেনে নারীদের জন্য আলাদা বগির পরিকল্পনা সরকারের

১৯

১১ জেলার জন্য বড় দুঃসংবাদ, ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির শঙ্কা

২০