শার্শায় চুরির অপরাধে গাছে ঝুলিয়ে অমানবিক ভাবে নির্যাতন – দৈনিক দেশেরকথা
arif khanh
১ জুন ২০২৫, ১০:৩৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শার্শায় চুরির অপরাধে গাছে ঝুলিয়ে অমানবিক ভাবে নির্যাতন


শার্শা উপজেলা  প্রতিনিধি :
যশোরের শার্শায় বাইসাইকেল চুরি করার অপরাধে রাকিবুল ইসলাম বিপ্লব (৪২) নামে এক ব্যক্তিকে রশি দিয়ে বেঁধে গাছের সাথে ঝুলিয়ে অমানবিক ভাবে নির্যাতন চালানো হয়েছে। নির্যাতনের শিকার ঐ যুবক বেনাপোল রেল ষ্টেশন এলাকার মৃত হারুন শেখের ছেলে। চুরি করায় তার পেশা। শনিবার বিকালে শার্শা উপজেলার নাভারন বাজারে এ ঘটনা ঘটে। এ বিষয়ে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরার হলে প্রশাসনের নজরে আসে। পুলিশ আহত ব্যক্তিকে আজ দুপুরে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে। থানায় একটি মামলা হয়েছে। পুলিশ অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত সন্দেহে ৭জনকে আটক করে জেল হাজতে পাঠিয়েছে।


নির্যাতনের শিকার রাকিবুল ইসলাম বিপ্লব জানান, শনিবার বিকালে শার্শা থানাধীন নাভারণ বাজারে শাওন জুয়েলার্স এর নির্মাণাধীন ভবনের নিচ তলা হতে সাইকেল চুরি করার চেষ্টা কালে সকল আসামীরা ও অজ্ঞাতনামা আসামীরা বে-আইনী ভাবে লাঠি-সোটা নিয়া আসামী জাহিদুল ইসলাম এর নেতৃত্বে আমাকে এলোপাতাড়ী কিল-ঘুষি লাথি মারিয়া আমার শরীরের বিভিন্ন স্থানে নীলা-ফুলা জখম করে। আমি মাটিতে লুটিয়ে পড়িলে আসামী জাহিদুল ইসলাম তার হাতে থাকা লোহার হুক দিয়া আমাকে হত্যার উদ্দেশ্যে মাথা লক্ষ্য করে আঘাত করিলে উক্ত আঘাত আমার ডান পাশের পাজোরে লাগিয়া গুরুত্বর জখম হয়। তখন আসামী জাহিদুল ইসলাম আমার হাত-পা বেঁধে গাছের সাথে আমাকে ঝুলিয়ে এলোপাথাড়ী লোহার রড দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। আমার ডাক চিৎকারে আশপাশে লোকজন আসিয়া আমাকে রক্ষা করিলে আমি সু-কৌশলে সেখান থেকে পালিয়ে যাই।


শার্শা থানার অফিসার ইনচার্জ কেএম রবিউল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আহত ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার সাথে জড়িত সন্দেহে ৭জনকে আটক করে জেল হাজতে পাঠানো হয়েছে এবং বাকি আসামীদের আটক করার জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালশীর বস্তিতে ভয়াবহ আগুন, পানির সংকটে ফায়ার সার্ভিসের অভিযান

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় তরুণীকে ছাদ থেকে ফেলে হত্যা, গ্রেপ্তার যুবক

ঈদযাত্রায় দুই মহাসড়কে দীর্ঘ যানজট, ভোগান্তিতে ঘরমুখো মানুষ

সুন্দরগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, নিহত জেলা জজ আউয়াল সরকার

ঝিনাইদহে পাটওয়ারীর সঙ্গে যা ঘটেছে তা শোভনীয় নয় : আইনমন্ত্রী

বিসিবি নির্বাচন: বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৮ পরিচালক

অভিষেকের বাড়িতে পুলিশের প্রবেশ ঘিরে রাজনৈতিক উত্তাপ

রাষ্ট্র পরিচালনায় এত স্কুল-কলেজের প্রয়োজন নেই : ব্যারিস্টার ফুয়াদ

যুদ্ধের উদ্বেগ ও তীব্র গরমের মধ্যেই শুরু হলো পবিত্র হজ

কুড়িগ্রামে বেপরোয়াভাবে মাইক্রোবাস চালানোর সময় ২ জন আহত হয়েছে

১০

গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ১৭ শিশুর মৃত্যু

১১

প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ

১২

নবীনগরে সাংবাদিকদের সাথে মেয়র প্রার্থী মাসুদ রানা’র মতবিনিময়

১৩

দুই কোটিরও বেশি শিশুকে হামের টিকা দেওয়া হয়েছে : স্বাস্থ্যমন্ত্রী

১৪

বিশ্বের সর্বোচ্চ সক্রিয় আগ্নেয়গিরির চূড়ায় স্কাইডাইভ, গিনেস রেকর্ড থাই অধ্যাপকের

১৫

ঈদের দিনসহ আগামী পাঁচদিন বৃষ্টির দাপটের শঙ্কা

১৬

ইরানের সঙ্গে চুক্তিতে তাড়াহুড়া নয়, সতর্ক অবস্থানে ট্রাম্প

১৭

“ছবি করেনি পাঁচটা, তারাও দেখি বডিগার্ড নিয়ে ঘোরে” : বাপ্পারাজ

১৮

ট্রেনে নারীদের জন্য আলাদা বগির পরিকল্পনা সরকারের

১৯

১১ জেলার জন্য বড় দুঃসংবাদ, ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির শঙ্কা

২০