বরিশালের ৬৫ শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রদলের কমিটি গঠন – দৈনিক দেশেরকথা
arif khanh
৩০ মে ২০২৫, ৬:০৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বরিশালের ৬৫ শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রদলের কমিটি গঠন

বরিশাল প্রতিনিধি : বরিশাল জেলা ছাত্রদল তাদের অধীনস্থ ৯টি উপজেলার ৬৫টি শিক্ষাপ্রতিষ্ঠানে একযোগে কমিটি ঘোষণা করেছে। শুক্রবার এ তথ্য নিশ্চিত করেছেন বরিশাল জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি তারেক আল ইমরান।

তিনি জানান, এই প্রথমবারের মতো একসঙ্গে এতগুলো শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন করা হয়েছে। ঘোষিত কমিটির মধ্যে রয়েছে ১২টি মাদ্রাসা, ৩টি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ এবং একটি মহিলা মাদ্রাসা। মাদ্রাসা ও মহিলা কলেজ থেকে ব্যাপক সাড়া পাওয়ায় এ ধরনের প্রতিষ্ঠানে এবারই প্রথম কমিটি গঠন করা হয়েছে বলে জানান তিনি। তবে সদর উপজেলা এ তালিকার বাইরে রয়েছে।

ঘোষিত কমিটিগুলোর উপজেলা ভিত্তিক হিসাব অনুযায়ী:

বাকেরগঞ্জ উপজেলায় ১৮টি

মেহেন্দিগঞ্জ উপজেলায় ৯টি

হিজলা উপজেলায় ৪টি

বানারীপাড়া উপজেলায় ৫টি

উজিরপুর উপজেলায় ৭টি

বাবুগঞ্জ উপজেলায় ৪টি

মুলাদী উপজেলায় ৯টি

গৌরনদী উপজেলায় ৫টি

আগৈলঝাড়া উপজেলায় ৪টি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন করা হয়েছে।

মাদ্রাসাগুলোর মধ্যে বাকেরগঞ্জ ও মুলাদী উপজেলায় ৩টি করে, আগৈলঝাড়া উপজেলায় ২টি এবং বাবুগঞ্জ, হিজলা ও গৌরনদী উপজেলায় একটি করে মাদ্রাসা অন্তর্ভুক্ত রয়েছে।

বরিশাল জেলা ছাত্রদলের পক্ষ থেকে জানানো হয়, নতুন এসব কমিটির মাধ্যমে ছাত্রদল আরও সংগঠিত হবে এবং শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে কার্যক্রম আরও বেগবান হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালশীর বস্তিতে ভয়াবহ আগুন, পানির সংকটে ফায়ার সার্ভিসের অভিযান

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় তরুণীকে ছাদ থেকে ফেলে হত্যা, গ্রেপ্তার যুবক

ঈদযাত্রায় দুই মহাসড়কে দীর্ঘ যানজট, ভোগান্তিতে ঘরমুখো মানুষ

সুন্দরগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, নিহত জেলা জজ আউয়াল সরকার

ঝিনাইদহে পাটওয়ারীর সঙ্গে যা ঘটেছে তা শোভনীয় নয় : আইনমন্ত্রী

বিসিবি নির্বাচন: বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৮ পরিচালক

অভিষেকের বাড়িতে পুলিশের প্রবেশ ঘিরে রাজনৈতিক উত্তাপ

রাষ্ট্র পরিচালনায় এত স্কুল-কলেজের প্রয়োজন নেই : ব্যারিস্টার ফুয়াদ

যুদ্ধের উদ্বেগ ও তীব্র গরমের মধ্যেই শুরু হলো পবিত্র হজ

কুড়িগ্রামে বেপরোয়াভাবে মাইক্রোবাস চালানোর সময় ২ জন আহত হয়েছে

১০

গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ১৭ শিশুর মৃত্যু

১১

প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ

১২

নবীনগরে সাংবাদিকদের সাথে মেয়র প্রার্থী মাসুদ রানা’র মতবিনিময়

১৩

দুই কোটিরও বেশি শিশুকে হামের টিকা দেওয়া হয়েছে : স্বাস্থ্যমন্ত্রী

১৪

বিশ্বের সর্বোচ্চ সক্রিয় আগ্নেয়গিরির চূড়ায় স্কাইডাইভ, গিনেস রেকর্ড থাই অধ্যাপকের

১৫

ঈদের দিনসহ আগামী পাঁচদিন বৃষ্টির দাপটের শঙ্কা

১৬

ইরানের সঙ্গে চুক্তিতে তাড়াহুড়া নয়, সতর্ক অবস্থানে ট্রাম্প

১৭

“ছবি করেনি পাঁচটা, তারাও দেখি বডিগার্ড নিয়ে ঘোরে” : বাপ্পারাজ

১৮

ট্রেনে নারীদের জন্য আলাদা বগির পরিকল্পনা সরকারের

১৯

১১ জেলার জন্য বড় দুঃসংবাদ, ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির শঙ্কা

২০