1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
ছাত্র জনতা গণহত্যার বিচারের দাবিতে বিএনপি'র অবস্থান কর্মসূচি  – দৈনিক দেশেরকথা
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
বালেন্দ্র শাহর মন্ত্রিসভায় নতুন ধাক্কা, এবার পদত্যাগ করলেন স্বরাষ্ট্রমন্ত্রী সীমান্তে ছবি তুলতে গিয়ে বিএসএফের হাতে আটক দুই ছাত্র ৮ ঘণ্টা পর ফেরত ১০ বছর পর তনু হত্যা মামলায় সাবেক সেনা কর্মকর্তা গ্রেপ্তার ঢাকা-বরিশাল মহাসড়কে দুর্ঘটনার কবলে লাশবাহী অ্যাম্বুলেন্স হরমুজ প্রণালিতে দুই জাহাজ জব্দ করল ইরান, তিন কনটেইনার জাহাজে হামলার খবর বাংলাদেশে পেপ্যাল চালুর উদ্যোগ, ২ লাখ ফ্রিল্যান্সার পাবেন কার্ড সংরক্ষিত নারী আসনে এনসিপির তাবাসসুমের মনোনয়ন বাতিল, মনিরার মনোনয়ন স্থগিত স্থানীয় উদ্ভাবিত লাহসই প্রযুক্তি ছড়িয়ে দিতে সুন্দরগঞ্জে সেমিনার  ট্যাক্স-ফ্রি নয়, এমপিদের জন্য সরকারি মালিকানাধীন গাড়ি চেয়েছি: হাসনাত অন্তর্বর্তী সরকারের সময় হামের টিকা আমদানি হয়নি, সংসদে অভিযোগ প্রধানমন্ত্রীর

ছাত্র জনতা গণহত্যার বিচারের দাবিতে বিএনপি’র অবস্থান কর্মসূচি 

মোহাম্মদ মনির হোসেন সোহেল 
  • প্রকাশ বৃহস্পতিবার, ১৫ আগস্ট, ২০২৪

চাটখিল প্রতিনিধি>ফ্যাসিস্ট শেখ হাসিনা কতৃক ছাত্র জনতা, গণহত্যার প্রতিবাদও বিচারের দাবিতে অবস্থান কর্মসূচি পালন পালন করছেন বিএনপি’র অংগ সংগঠন। 

নোয়াখালী জেলার চাটখিল উপজেলায় পৌর শহরে আমিতাশ ফিলিং স্টেশনের মাঠে ১৫ই আগস্ট  (বৃহস্পতিবার) বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চাটখিল উপজেলা, পৌর সভা ও তার অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। 

উপজেলা যুবদলের যুগ্ন সম্পাদক আনিছ আহমেদ হানিফ এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট আবু হানিফ। 

আরও বক্তব্য রাখেন পৌরসভা বিএনপি’র আহবায়ক দেওয়ান আরেফিন শামিম, উপজেলা বিএনপি সদস্য সচিব সাহাজাহান রানা, পৌরসভা বিএনপি সদস্য সচিব আহছানু হক মাসুদ, উপজেলা বিএনপি যুগ্ন আহবায়ক আলাউদ্দিন ভূঁইয়া, ইমাম হোসেন টিপু, লেয়াকত আলি ভুট্টু, মিজানুর রহমান, শাজাহান খান সাজু, পৌরসভা বিএনপি’র যুগ্ন আহবায়ক এডভোকেট দেলোয়ার হোসেন স্বপন এবং নুরুন্নবী কমিশনার মিঠু প্রমূখ।

বক্তার তাদের বক্তব্য বলেন, সদ্য পলায়ন করা সাবেক প্রধান মন্ত্রী শেখ হাসিনাকে ছাত্র, জনতা, গুম, হত্যার প্রতিবাদে বিচারের দাবি জানান।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park