1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
কবিরহাটে খালখনন কাজে চাঁদাবাজির অভিযোগ, এলাকায় ক্ষোভ – দৈনিক দেশেরকথা
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকার নতুন জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পেলেন ফরিদা খানম যুদ্ধবিরতি বাড়ানোর ঘোষণার পরও বেড়েছে তেলের দাম, অস্থির শেয়ারবাজার পুলিশের ঊর্ধ্বতন পর্যায়ে বড় রদবদল, একযোগে বদলি ও পদায়ন শ্রীপুরে অন্তঃসত্ত্বা গৃহবধূ ধর্ষণ  ভাসুর বিরুদ্ধে  অভিযোগ  ডিজেল সংকটে কলাপাড়া উপজেলার ব্যস্ততম কলাপট্টি খেয়াঘাট বন্ধ, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ সন্তানসহ কারাগার থেকে মুক্তি পেলেন যুব মহিলা লীগ নেত্রী শিল্পী বেগম কবিরহাটে খালখনন কাজে চাঁদাবাজির অভিযোগ, এলাকায় ক্ষোভ গাজীপুরের শ্রীপুরে ফেইক আইডি দিয়ে ফেইসবুকে অপপ্রচার শ্রমিক দল নেতার থানায়  জিডি নদী ভাঙনে ঝুঁকিতে চতলবাড়ি–নারিকেলি সড়ক, ইউএনও’র পরিদর্শন সংবাদপত্রের স্বাধীনতার প্রতি সরকারের দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী

কবিরহাটে খালখনন কাজে চাঁদাবাজির অভিযোগ, এলাকায় ক্ষোভ

নোয়াখালী প্রতিনিধি
  • প্রকাশ বুধবার, ২২ এপ্রিল, ২০২৬

নোয়াখালীর কবিরহাট উপজেলার ধানশালিক বাজারের পূর্ব পাশে অবস্থিত আবদুল্লাহ মিয়ারহাট খালখনন কাজকে কেন্দ্র করে চাঁদাবাজির অভিযোগ উঠেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, খালখনন কাজের দায়িত্বপ্রাপ্ত কন্ট্রাক্টরের কাছে চাঁদা দাবি করা হয়। অভিযোগ রয়েছে, চাঁদা না পেয়ে এক ব্যক্তি কাজে ব্যবহৃত বেকু (এক্সকাভেটর)-এর চাবি নিয়ে যান, ফলে সাময়িকভাবে কাজ বন্ধ হয়ে পড়ে।

এ বিষয়ে স্থানীয়দের দাবি, অভিযুক্ত ব্যক্তি নিজেকে স্থানীয় সংসদ সদস্য ফখরুল সাহেবের ঘনিষ্ঠ পরিচয় দিয়ে প্রভাব খাটানোর চেষ্টা করছেন।

ঘটনাটি এলাকায় জানাজানি হলে সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। স্থানীয় বাসিন্দারা দ্রুত এ ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানান।

কবিরহাট উপজেলা জনগণের পক্ষ থেকে সংশ্লিষ্ট সংসদ সদস্যের সুদৃষ্টি কামনা করে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park