নোয়াখালীর কবিরহাটের নরোত্তমপুর ইউনিয়ন পরিষদের সচিব মোঃ মেশকাতুর রহমানের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ও অনলাইন গণমাধ্যমে মিথ্যা সংবাদের প্রতিবাদে সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে নরোত্তমপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে সচিব মেশকাতুর রহমান বলেন, সম্প্রতি কয়েকটি গণমাধ্যমে তার বিরুদ্ধে উদ্দেশ্য প্রনোদিত সংবাদ প্রকাশিত হয়।যাহা মিথ্যা ভিত্তিহীন। কিছু কুচক্রী মহল তার কাছ থেকে অনৈতিক সুবিধা না পেয়ে তার বিরুদ্ধে গণমাধ্যমকে মিথ্যা তথ্য দেয়। এতে তার পেশাগত কাজে সুনাম ক্ষুন্ন হয়েছে।