1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
পুলিশের ঊর্ধ্বতন পর্যায়ে বড় রদবদল, একযোগে বদলি ও পদায়ন – দৈনিক দেশেরকথা
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর অফিসে খাবারের বাজেট ১৫০ টাকা নির্ধারণ, জানালেন তথ্য উপদেষ্টা ঢাকার নতুন জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পেলেন ফরিদা খানম যুদ্ধবিরতি বাড়ানোর ঘোষণার পরও বেড়েছে তেলের দাম, অস্থির শেয়ারবাজার পুলিশের ঊর্ধ্বতন পর্যায়ে বড় রদবদল, একযোগে বদলি ও পদায়ন শ্রীপুরে অন্তঃসত্ত্বা গৃহবধূ ধর্ষণ  ভাসুর বিরুদ্ধে  অভিযোগ  ডিজেল সংকটে কলাপাড়া উপজেলার ব্যস্ততম কলাপট্টি খেয়াঘাট বন্ধ, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ সন্তানসহ কারাগার থেকে মুক্তি পেলেন যুব মহিলা লীগ নেত্রী শিল্পী বেগম কবিরহাটে খালখনন কাজে চাঁদাবাজির অভিযোগ, এলাকায় ক্ষোভ গাজীপুরের শ্রীপুরে ফেইক আইডি দিয়ে ফেইসবুকে অপপ্রচার শ্রমিক দল নেতার থানায়  জিডি নদী ভাঙনে ঝুঁকিতে চতলবাড়ি–নারিকেলি সড়ক, ইউএনও’র পরিদর্শন

পুলিশের ঊর্ধ্বতন পর্যায়ে বড় রদবদল, একযোগে বদলি ও পদায়ন

দেশেরকথা ডেস্ক:
  • প্রকাশ বুধবার, ২২ এপ্রিল, ২০২৬

বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন পর্যায়ে বড় ধরনের রদবদল এনেছে সরকার। একাধিক কর্মকর্তাকে একযোগে বদলি ও নতুন দায়িত্বে পদায়ন করা হয়েছে। বুধবার (২২ এপ্রিল) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব তৌছিফ আহমেদের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, রাষ্ট্রপতির আদেশক্রমে এ রদবদলের সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে এবং তা তাৎক্ষণিকভাবে কার্যকর হবে।

প্রজ্ঞাপন অনুযায়ী, ডিআইজি পদমর্যাদার কর্মকর্তা মোহাম্মদ আব্দুল্লাহীল বাকীকে ডিআইজি, হাইওয়ে পুলিশ হিসেবে পদায়ন করা হয়েছে। ডিআইজি কাজী জিয়া উদ্দিনকে ডিআইজি, পুলিশ স্টাফ কলেজে দায়িত্ব দেওয়া হয়েছে।

এ ছাড়া ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত আবু রায়হান মুহাম্মদ সালেহকে ডিআইজি, পুলিশ অধিদপ্তর, ঢাকায় পদায়ন করা হয়েছে।

অন্যদিকে সিলেট মেট্রোপলিটন পুলিশে একাধিক কর্মকর্তাকে উপপুলিশ কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে। পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহকে উপপুলিশ কমিশনার, সিলেট মেট্রোপলিটন পুলিশ হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। বিশেষ পুলিশ সুপার এম কে এইচ জাহাঙ্গীর হোসেন, পুলিশ সুপার মো. আকতার হোসেন এবং পুলিশ সুপার শাহরিয়ার আল মামুনকেও উপপুলিশ কমিশনার হিসেবে সিলেটে পদায়ন করা হয়েছে।

এছাড়া পুলিশ সুপার ড. এলিজা শারমীনকে পুলিশ সুপার, এপিবিএন হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। পুলিশ সুপার মোহাম্মদ শাহজাহান মিয়াকে পুলিশ সুপার হিসেবে এসবিতে পদায়ন করা হয়েছে।

সংশ্লিষ্টরা বলছেন, পুলিশের বিভিন্ন ইউনিটে নতুন নেতৃত্ব নিশ্চিত করতে এই রদবদলকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park