1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
বাকৃবিতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত দুবাইয়ে গ্রেপ্তার সাবেক আইজিপি বেনজীর আহমেদ কিশোরগঞ্জে স্বপ্নসারথি কিশোরী দলের প্রথম পর্বের সমাপনী অনুষ্ঠিত  নেপাল থেকে ৪০ মেগাওয়াটের বেশি বিদ্যুৎ নিতে পারছে না বাংলাদেশ, অনুমোদন দেয়নি ভারত বিশ্বকাপ উন্মাদনায় কুবিতে আর্জেন্টিনা সমর্থকদের আনন্দ মিছিল বিএনপি কোনো রেজিমেন্ট দল নয়, এটি উদারপন্থী রাজনৈতিক দল: মির্জা ফখরুল খুলনায় মসজিদে ঢুকে দুই মুসল্লিকে গুলি, একজনকে ঢাকায় স্থানান্তর শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় দুই আসামির জেল আপিল গ্রহণ হাইকোর্টে চুয়াডাঙ্গা সীমান্তে ১১ জনকে পুশইনের চেষ্টা রুখে দিল বিজিবি মিরপুরে অস্ট্রেলিয়াকে ধবলধোলাইয়ের মিশনে বাংলাদেশ

সীমান্তে ছবি তুলতে গিয়ে বিএসএফের হাতে আটক দুই ছাত্র ৮ ঘণ্টা পর ফেরত

দেশেরকথা ডেস্ক:
  • প্রকাশ বুধবার, ২২ এপ্রিল, ২০২৬

পঞ্চগড়ের সদর উপজেলার পাটশিরি সীমান্ত এলাকায় ছবি তোলার সময় বাংলাদেশি দুই স্কুলছাত্রকে আটক করার ৮ ঘণ্টা পর পতাকা বৈঠকের মাধ্যমে তাদের ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বুধবার (২২ এপ্রিল) বিকেলে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে বৈঠকের পর তাদের হস্তান্তর করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে সীমান্তের কাঁটাতারের কাছাকাছি এলাকায় ছবি তুলতে গেলে পার্শ্ববর্তী বিএসএফ ক্যাম্পের সদস্যরা দুই কিশোরকে আটক করে নিয়ে যায়। আটক হওয়া দুইজন হলো আটোয়ারী উপজেলার শিবু চন্দ্র রায়ের ছেলে ইন্দ্রজিত রায় (১৪) এবং সমারু চন্দ্র রায়ের ছেলে উদয় চন্দ্র রায় (১৪)। তারা পঞ্চগড় সদর উপজেলার গড়িনাবাড়ি প্রধানপাড়া এলাকায় আত্মীয়ের বাড়িতে বেড়াতে গিয়েছিল।

ঘটনার পর সীমান্ত এলাকায় উত্তেজনা তৈরি হলে বিজিবি-বিএসএফ যোগাযোগের মাধ্যমে পতাকা বৈঠকের আয়োজন করে। পরে বিকেলে আনুষ্ঠানিকভাবে দুই ছাত্রকে বাংলাদেশের পক্ষের কাছে হস্তান্তর করা হয়।

পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আব্দুল্লাহ মো. কায়েস বিষয়টি নিশ্চিত করে জানান, পতাকা বৈঠকের মাধ্যমে দুই স্কুলছাত্রকে নিরাপদে ফেরত আনা হয়েছে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park